তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি আমিনুল হকেকে ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রেস সচিব খাগড়াছড়ি আসনে এমপি হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তারেক রহমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অভিযানে ফটিকছড়িতে বিদেশী অস্ত্র সহ হৃদয় কর্মকার গ্রেফতার শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী সিএইচটি সম্প্রীতি জোটেরর, তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা তারেক রহমান থেকে শফিকুর, এবারের সংসদের অর্ধেকই নতুন মুখ চূড়ান্ত ফলে যত আসন পেল জামায়াত ১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন

সেন্টু হাজংয়ের হাতে ২৫টি নতুন ধানের জাত-স্বীকৃতি প্রত্যাশা

সেন্টু হাজংয়ের হাতে ২৫টি নতুন ধানের জাত-স্বীকৃতি প্রত্যাশা
পাঠক সংখ্যা
638

 

জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চাটকিয়া গ্রামের প্রান্তিক কৃষক সেন্টু হাজং নিজের উদ্যোগে উদ্ভাবন করেছেন ২৫টি নতুন ধানের জাত। ২০০৬ সালে কারিতাসের তত্ত্বাবধানে ‘ধানের নতুন জাত উদ্ভাবন’ বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার পর থেকেই তিনি ধানের বৈশিষ্ট্য নিয়ে গবেষণায় মনোনিবেশ করেন। সেই ধারাবাহিকতায় দীর্ঘ প্রায় দুই দশকে একে একে তৈরি করেন ২৫টি জাত, যার মধ্যে ২৩টির নামকরণ করেছেন তিনি। নতুন উদ্ভাবিত আরও দুই জাতের নাম এখনো ঠিক করেননি। সেন্টুর বিশ্বাস—নামহীন দুই জাতের ফলন পূর্বের জাতগুলোকে ছাড়িয়ে যাবে।

সেন্টুর গবেষণার উপকরণও পুরোটা নিজস্ব—কাঁচি, খাতা-কলম, চিমটা, সামান্য গাম, চোখের সূক্ষ্ম পর্যবেক্ষণ আর নিজের একাগ্রতা। কারিতাসের প্রকল্প কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরও থেমে থাকেননি তিনি। বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ এবং ইত্যাদি অনুষ্ঠানে তার কাজ আলোচনায় এলেও এখনো কোনো সরকারি স্বীকৃতি মেলেনি।

আক্ষেপের সুরে সেন্টু হাজং বলেন, “এতগুলো নতুন জাত উদ্ভাবন করেছি, কিন্তু কোথায় আবেদন করলে সরকার স্বীকৃতি দেবে তা জানতাম না। ২০১০ সাল থেকে আমার উদ্ভাবিত ধান কৃষকদের হাতে তুলে দিচ্ছি। এখনো নিজের উদ্যোগে কাজ করছি। আমি অল্প শিক্ষিত—এত লাইনঘাট বুঝি না। কৃষি বিভাগ যদি আমাকে সহযোগিতা করত, তাহলে সরকারি স্বীকৃতি পেতাম এবং আরও এগিয়ে যেতে পারতাম।”

তার উদ্ভাবিত ধান নালিতাবাড়ী, ঝিনাইগাতীসহ আশপাশের উপজেলার কৃষকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয় কৃষকরাও মনে করেন উদ্ভাবনী কৃষকদের যথাযথ স্বীকৃতি মিললে দেশের ধান গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান বলেন, ধানের নতুন জাতের স্বীকৃতি প্রদানের দায়িত্ব বীজ প্রত্যয়ন এজেন্সির। শেরপুরেই তাদের কার্যালয় রয়েছে সেখানে আবেদন করলে সরকারি স্বীকৃতির সুযোগ তৈরি হবে।

জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, “সেন্টু হাজং আবেদন জানালে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, স্বশিক্ষিত এই উদ্ভাবকের গবেষণা রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে শুধু ব্যক্তি নয়, দেশের কৃষি খাতই উপকৃত হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তফসিলেন পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর

তফসিলেন পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর

ডেস্ক রিপোর্টঃ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে এ পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ১৭৯টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে। রোববার ১ ফেব্রুয়ারি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে অভিযান চালিয়ে ১৭৯টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন
language Change