তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

ফেসবুক কাভারে রাষ্ট্রপতির ছবি: বিআইডব্লিউটিএর তৃতীয় শ্রেণির কর্মচারি পান্না বিশ্বাসের ক্ষমতার কারিশমা!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

বিআইডব্লিউটিএর একজন তৃতীয় শ্রেণির কর্মচারি পান্না বিশ্বাস চাকুরি করেন হিসাব বিভাগের অফিস সহকারি পদে। সর্বসাকুল্যে বেতন পান ৩০/৩৫ হাজার .টাকা। লোন কাটারপর থাকে ২০/২২ হাজার টাকা। কিন্তু তিনি থাকেন ৩০ হাজার টাকা মাসিক ভাড়ার অত্যাধুনিক ফ্ল্যাটে। অফিস ডিউটি করেন নামে মাত্র। ২/৩ দিন পর পর একবার নিজ কর্মস্থলে এসে হাজিরা খাতায় সহি করেই চলে যান চেয়ারম্যান কমডোব গোলাম সাদেকের দপ্তরে । সেখানেই তিনি কর্মদিবসের বেশি সময় ব্যয় করেন।

রাষ্ট্রপতি,মন্ত্রী,এমপি ও শীর্ষ আ:লীগ নেতা ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সাথে ছবি তুলে সেগুলো ফেসবুকে আপলোড করে নিজেকে মহাক্ষমতাধর হিসাবে প্রচার করেন। এবং কর্মকর্তা কর্মচারিদের ভয়ভীতি দেখিয়ে বলেন এদের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। আমার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে কঠিন শাস্তি পেতে হবে। এমন কি চাকুরীও থাকবে না। দুদক এবং একাধিক গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের সাথে তার নাকি বিশেষ সখ্যতা রয়েছে। অতএব হাজারটা অপকর্ম করলেও কেউ তার লোমটিও স্পর্শ করতে পারবে না।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে তার বাড়ী বিধায় সেই দাপটে দাপিয়ে বেড়ান বিআইডব্লিউটিএর নীচতলা থেকে ওপরতলা পর্য়ন্ত। নিজেকে পরিচয় দেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা হিসাবে। ফেসবুক প্রোফাইলে দেখা যায় তিনি সাবেক ছাত্রলীগ নেতা, নৌযান শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি,বঙ্গবন্ধু পরিষদের য়ুগ্ম সাংধারণ সম্পাদক। আর এসব পরিচয় ব্যবহার করে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সাথে গড়ে তুলেছেন দহরম মহরম সম্পর্ক। ফলে চেয়ারম্যান এখন এই তৃতীয় শ্রেণির কর্মচারির কথামত ফাইল ওয়ার্ক এমন কি নিয়োগ,বদলীও করছেন।
চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সাথে পান্না বিশ^াসের এই ঘনিষ্ট সম্পর্ক নিয়ে এখন বিআইডব্লিউটিএ ভবনে নানা রসালো কথা চালাচালি হচ্ছে । প্রশ্ন উঠেছে যে, বিআইডব্লিউটিএতে এতো উচ্চ পদস্থ সুশিক্ষিত কর্মকর্তা,কর্মচারি থাকা সত্ত্বেও চেয়ারম্যান কেন একজন তৃতীয় শ্রেণির কর্মচারিকে তার রক্ষাকবচ হিসাবে বেছে নিয়েছেন? এর নেপথ্য কারণ অনুসন্ধানে জানাগেছে, গোপালগঞ্জের লোক হিসাবে পান্না বিশ্বাস আওয়ামী লীগের কিছু মন্ত্রী,এমপি ও কেন্দ্রীয় নেতার বাসায় আসা যাওয়া করেন। তাদের সাথে চেয়ারমানের পরিচয় করিয়ে দিয়েছেন। এবং চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুমোদিত মামলা যাতে দায়ের না হয় এবং নৌবাহিনীর পদন্নোতি যাতে দ্রুত কার্যকর হয় সেই তদবীরের দায়িত্ব নিয়েছেন তুতীয় শ্রেণির কর্মচারি পান্না বিশ্বাস। যে কারণে চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এখন পান্না নির্ভর হয়ে পড়েছেন। অফিসিয়াল কর্মকান্ডে যেখানেই যাচ্ছেন পান্না বিশ্বাসকে সঙ্গে নিচ্ছেন। চাকুরীর শৃংক্ষলাবিধি ভংগ করে একসাথে যৌথ ছবি তুলছেন আবার সেগুলো ফেসবুকে প্রচারও করছেন। এসব ছবি দেখে বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও কর্মচারিরা পান্না বিশ্বাসকেই চেয়ারম্যানের ডান হাত বলে মনে করছেন এবং তাকে সমীহ করে চলছেন। এমন কি নানা তদবীর নিয়েও পান্না বিশ্বাসের কছে ধর্ণা দিচ্ছেন।
এ দিকে তৃতীয় শ্রেণির কর্মচারি পান্না বিশ্বাস নিজেকে ভি-ভিআইপি প্রমানের জন্য মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের সাথে কর্মদনের ছবি তার ফেসবুকের প্রোফাইল কভারে ব্যবহার করেছেন। এটা আইসিটি আইনের অপরাধজনক কাজ হলেও তিনি অবলীলায় সেটা করছেন।
অন্যদিকে বিআইডব্লিইটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক তার পদ পদবীর মর্যাদা অবমাননা করে একজন তৃতীয় শ্রেণির কর্মচারির সাথে যৌথ ও গ্রুপ ছবি তুলে সেগুলো সোস্যাল মিডিয়ায় প্রদর্শন করে স্বীয় পদের অমর্যদা করেছেন যা একটি সরকার প্রতিষ্ঠানের ভাবমূর্তি শুধু ক্ষুন্নই করেনি চেইন অব কমান্ডেরও অশেষ ক্ষতি সাধন করেছে। শুধু কি তাই? তিনি নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সাথে তার অফিসে দেখা করতে গিয়েও তুতীয় শ্রেণির কর্মচারি পান্নাকে সাথে নিয়েছেন।
বিআইডব্লিউটিএতে অতীতে এমন কোন রেকর্ড নেই বলে মন্তব্য করেছেন অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। তাদের প্রশ্ন: চেয়ারম্যান স্যার কেন একজন তৃতীয় শ্রেণির কর্মচারির সাথে এ ধরনের “বন্ধু“ সুলভ সম্পর্ক গড়ে তুললেন? এতে যে প্রতিষ্ঠানটির চেইন অব কমান্ড ভেঙে গেল সেটি কি তিনি বুঝতে পারছেন না?

অভিযোগ উঠেছে যে, চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সাথে একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলে তৃতীয় শ্রেণির কর্মচারি পান্না বিশ^াস কর্মচারি নিয়োগ বাণিজ্য,টেন্ডারে কমিশন বাণিজ্য,কর্মচারি বদলী বাণিজ্য করে গত ২বছরে কোটিপতি বনেগেছেন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক পিকনিকেও কয়েক লক্ষ টাকা আত্মসাত করেছেন। এখন বিআইডব্লিউটিএতে তার একক আধিপত্য চলছে। এসব বিষয়ে জাতীয় দৈনিক পত্রিকায় রিপোর্ট ছাপা হওয়ায় তিনি ওই সব পত্রিকায় সম্পাদক বরাবরে উকিল নোটিশ পাঠিয়ে নিজেকে রক্ষার চেষ্ঠা করছেন।
আরো জানাগেছে, তৃতীয় শ্রেণির কর্মচারি পান্না বিশ^াসের নামে সুনির্দিষ্ট কিছু দুর্নীতির অভিযোগ দুদকে জমা পড়েছে। দুদকের যাচাই বাছাই কমিটির পরবর্তী সভায় সেটি সম্পর্কে সিদ্ধান্ত হবে বলে দুদকের একটি সুত্র জানিয়েছে। মাত্র ১০ বছর চাকুরী করে পান্না এখন প্রায় ১০ কোটি টাকার মালিক । তিনি এই টাকা কোন পথে অর্জন করলেন তা দুদকের মাধ্যমে খতিয়ে দেখার দাবী তুলেছেন বিআইডব্লিউটিএর দেশপ্রেমিক কর্মকর্তা ও কর্মচারিরা।
এ বিষয়ে পান্নার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, সব মিথ্যা অভিযোগ। ছবিগুলোর ব্যাপারে বলেন ,আমি রাজনীতি ও সিবিএ করি তাই এসব ছবি আমাদের বিভিন্ন কর্মসুচীতে তোলা। চেয়ারম্যানের সাথে তার কোন বিশেষ সম্পর্ক নেই বলেও তিনি দাবী করেন।
কথা বলার জন্য বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেকের অফিসে ফোন করলে জানান হয়-স্যার সরকারী ট্যুরে ঢাকার বাইরে আছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেখ হাসিনার গাড়ির চালকরাও নেন প্লট বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক॥ ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে রাষ্ট্রীয় অবদানের নামে শতাধিক প্লট বরাদ্দের পেছনে ব্যাপক অনিয়মের তথ্য উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দপ্তরের ১৫ জন গাড়িচালকের নামেও প্লট বরাদ্দের চিঠি পাঠানো হয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে। বুধবার (২৩ জুলাই) রাজধানীতে দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এক এনফোর্সমেন্ট অভিযানে এসব তথ্য উঠে আসে। পরদিন আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সংস্থাটির জনসংযোগ বিভাগ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘জাতীয় পর্যায়ে অসামান্য অবদান’র ছায়ায় রাজউকের আওতাধীন ঝিলমিল আবাসিক প্রকল্পে শতাধিক প্লট দেওয়া হয়েছে যাদের অনেকেই প্রকৃতপক্ষে এসব অবদানের সঙ্গে সংশ্লিষ্ট নন। বিশেষ করে শেখ হাসিনার দপ্তরের ১৫ জন গাড়িচালকের অনুকূলে তিন ও পাঁচ কাঠা করে প্লট বরাদ্দের নির্দেশনা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন
language Change