তারিখ লোড হচ্ছে...

পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকতে পারবেন না: রিজভী আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক এলজিইডি প্রধান প্রকৌশলীর ক্যাশিয়ারের ভূমিকা পালন করেন ড্রাইভার রফিক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বদলি আদেশ স্থগিত করিয়ে ঢাকায় ফিরলেন আওয়ামী চিকিৎসক মোরশেদ আলম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর Humanity-মানবতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল মুন্সিগঞ্জে কাজ শেষ না করেই ৪৬ লাখ টাকার বিল উপ সহকারী প্রকৌশলীর সহযোগিতায় উত্তোলনের অভিযোগ কেরানীগঞ্জে কিশোরী তানজিলা হত্যা: ২৪ ঘণ্টায় ঘাতক গ্রেফতার  প্রধান শিক্ষক মনিরা বেগমের অবসরকালীন বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ নার্সিং কলেজে আসবাব সরবরাহের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে সারোয়ার আরিফ উদ্দিন মামলা ও ফের বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি সাত অঞ্চলের ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা

দেবিদ্বারে নির্জন বাড়িতে পা বাঁধা কর্দমাক্ত গৃহবধূর লাশ উদ্ধার

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
কুমিল্লার দেবিদ্বারে পঞ্চাশোর্ধ মাজরদা বেগম নামে এক গৃহবধূর পা বাঁধা ও কাঁদাযুক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর ) দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের পূর্ব ফতেহাবাদ গ্রামের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মামুনুর-রশিদ সরকারের বাড়ির শিক্ষক মনিরুল ইসলাম সরকারের ঘর থেকে তার পা বাঁধা কর্দমাক্ত লাশটি উদ্ধার করা হয়।
প্রতিবেশী মোঃ হান্নান সরকার বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ (সোমবার) সকাল ৯ টায় এ বাড়ির গাছের ডাল-পালা কেটে পরিস্কার করার জন্য আসি। বাড়ির প্রধান গেইট খোলা দেখে বাড়ির ভেতরে ঢুকে ভাবীকে ডাকতে থাকি। কোন সাড়া না পেয়ে ঘরের সামনে গিয়ে দেখি ঘরের দরজা খোলা। পর্দা টেনে দেখি কাদামাখা শরীর নিয়ে মেঝেতে মাথা উত্তর দিকে এবং পা দক্ষিন দিকে থাকা অবস্থায় চিৎ হয়ে পড়ে আছেন। ডাকাডাকি করে সাড়া না পেয়ে ধাক্কা দিয়ে দেখি, শরীর ঠান্ডা এবং শক্ত। তার পাশে কাদাযুক্ত একটি বালিশ পড়ে আছে। দু’টি পা ওড়না দিয়ে বাঁধা রয়েছে। আমার চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন।

স্থানীয়রা জানান, নিহত গৃহবধূ মাজেদা বেগম(৫২) দুই পুত্র ও দুই কণ্যা সন্তানের জননী। স্বামী প্রায় ৩২ বছর পূর্বে মারা গেছেন। কণ্যারা থাকেন স্বামীর বাড়িতে। আর পুত্ররা কর্মস্থলে, তাই তিনি নির্জন এ বাড়িতে একাই থাকতেন তিনি। নিহতের পরিবার প্রায় ৭/৮ বছর পূর্বে ফতেহাবাদ মতিউল্লাহ সরকার তাদের পুরাতন বাড়ি থেকে ছেড়ে এসে এখানে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

সংবাদ পেয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এস,আই) ইখতিয়ার আহমেদ দুপুর ১২টায় একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় আব্দুস সোবহান জানান, নিহতের স্বামী শিক্ষক মনিরুল ইসলাম সরকার ১৯৮৯সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। দুই পুত্র ও দুই কণ্যা সন্তানের মধ্যে কণ্যা শারমিন আক্তার বকুল ও তানজিনা আক্তার শিমু’র বিয়ের পর স্বামীর বাড়িতে থাকেন। বড় ছেলে মোঃ শরিফুল ইসলাম কুমিল্লা একটি ঔষধ কোম্পানীতে চাকরি করেন। ছোট ছেলে কুমিল্লা পলিটেকনিক্যাল ইনিষ্টিটিউট থেকে পাশ করে ঢাকা গাজীপুর ‘সানোয়ার ষ্টিল এন্ড কিং কোম্পানী লিমিটেড-এ ইন্টারনিশীপ করছেন। তিনি যে বাড়িতে থাকতেন ওই বাড়িতে দুই কক্ষ বিশিষ্ট একটি চৌচালা টিনের থাকার ঘর ও একটি রান্নাঘর ছিল। ভিটি পাকা হলেও ভেতরের ফ্লোর ছিল কাচা মাটির। বাড়ির চতুরপার্শ্বে টিন ও বাঁশের বেড়ায় বেষ্টুনি ছিল।

প্রতিবেশী আমেনা বেগম জানান, এলাকায় উঠতি মাদকাসক্ত তরুন-যুবকদের সংখ্যা বেড়ে গেছে। অর্থের জন্য ওরা এমন কাজটি করতে পারে বলেও তিনি ধারনা করছেন। নিহত গৃহবধূর গলার স্বর্ণের চিকন চেইন, কানের দুল, হাতের চিকন চুরি ছিল, সেগুলি নেই। ঘরের সাঝগোছ পরিপাটি থাকলেও সোকেসের ড্রয়ার খোলা এবং বিছানা এলোমেলো ছিল। দুটি পা ওড়না দিয়ে বাঁধা ছিল। গালে নখের আচরের ছোপ ছোপ দাগ ছিল। মরদেহের শিয়রের পাশে একটি বালিশ পড়ে ছিল, ধারনা করা হচ্ছে ওই বালিশ দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করে ঘরের মেঝেতে উত্তর দক্ষিণমূখি করে শুইয়ে রেখেছে। সমস্ত শরীর ভেজা ও কোমরের নিচের অংশ কাঁদা মাটিতে ভরা ছিল। শ্বাসরোধ করে হত্যার সময় প্রশ্রাব করলে ধস্তা ধস্তিতে শরীরের কোমরের নিচের অংশের কাঁদা মাখা হলেও ঘরের মেঝেতে মাটি উঠেছে সেরকম কোন আলামত দেখা যায়নি। বাড়ির বাহিরে কাঁদা পানিতে ধস্তা ধস্তির সময় কাঁদাযুক্ত হতে পারে। সম্পূর্ণ বিষয়টি পুলিশের সঠিক তদন্তে বেড়িয়ে আসবে।

এ ব্যপারে বিকেল পৌনে ৩টায় মুঠোফোনে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাস্থলে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এস,আই) ইখতিয়ারকে পাঠিয়েছি। আমি নিজেও যাচ্ছি। তবে তার স্বাভাবিক মৃত্যু ছিলনা, পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সৌদি পৌঁছালেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী

সৌদি পৌঁছালেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী

ডেস্ক রিপোর্টঃ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৫৯ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৫৪টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের এই দেশে পৌঁছান। রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (১৬ মে) দিবাগত রাত পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন বাংলাদেশি জেদ্দায় গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পৌঁছেছেন। সবমিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন হজযাত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন। এদিকে চলতি বছর হজ করতে গিয়ে

আরও পড়ুন
language Change