তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও টাঙ্গাইলের ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শীর্ষ নেতার সম্পদের উৎস নিয়ে ছাত্রদল নেতার প্রশ্ন নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আবারও গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি প্রথম ধাপে পে স্কেলর সুখবর পাচ্ছেন যারা রাষ্ট্রের বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী ট্রাকের ধাক্কায় সড়কে ব্যবসায়ীর মৃত্যু আজ থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা বটিয়াঘাটায় বিদ্যালয় সংস্কারে শুভঙ্করের ফাঁকি গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ এলজিআইডি অফিসে কর্মকর্তা অনুপস্থিত, সেবায় স্থবিরতা জেলা প্রশাসনের অনুমতিতে বাজারে এলো সুমিষ্ট আম বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২ ৮ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ মাসুমকে ফিরিয়ে দিতে আহ্বান পরিবারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা কুরবানির পশুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রীর যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায়

কুমিল্লা-বাগড়া সড়কের বেহাল দশা

কুমিল্লা-বাগড়া সড়কের বেহাল দশা
পাঠক সংখ্যা
638

মোহাম্মদ মাসুদ : কুমিল্লা থেকে ফিরে॥

কুমিল্লা-নয়নপুর-বাগরা সড়কটি বেহাল দশায় রয়েছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। রাস্তাটির এই খারাপ অবস্থার কারণে কসবা, নয়নপুর, নন্দীরবাজার, মাঝিগাছা, তলপী, ফকির বাজার, কাপুর, ছয় গ্রাম, পাঁচড়া, হরিমঙ্গল, সেনের বাজার ও শশীদলের মতো এলাকাগুলোতে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে।
সড়কের অবস্থা:
রাস্তাটি ভাঙা ও খারাপ অবস্থায় আছে, যা একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। সাধারণ মানুষ, বিশেষ করে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তারা চরম দুর্ভোগে আছেন। রাস্তাটির খারাপ অবস্থার কারণে কসবা, নয়নপুর, নন্দীরবাজার, মাঝিগাছা এবং শশীদলের মতো অনেক এলাকা প্রভাবিত হয়েছে।

সামান্য বৃষ্টিতে চালাচলের অযোগ্য হয়ে যায় কুমিল্লা জেলা সদর (চাঁনপুর) ব্রিজ হয়ে বাগড়া যাওয়ার সড়কটির চাঁনপুর ব্রিজ থেকে কালিকাপুর বাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়কটি বর্তমানে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কয়েকদিনের টানা বর্ষণের ফলে প্রায় সড়কটির বেশির ভাগ জায়গায় প্রায় ৪০ টির অধিক ছোট-বড় গর্ত ও খানাখন্দে ভরে গেছে। যার ফলে এ সড়কটি দিয়ে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায় কুমিল্লা চাঁনপুর থেকে নন্দির বাজার ,মাঝিগাছা, বাস মঙ্গল, তৈলকুপি , ফকির বাজার, কালিকাপুর বাজার পর্যন্ত বেশির ভাগই সড়কেই খানাখন্দে এবং সড়কে বড় বড় গর্তে ভরে গেছে। বিশেষ করে মাটি বহনকারী ট্রাক ও ভারী যানবাহন চলাচলের কারনে এসব গর্ত সৃষ্টি হয়েছে। বড় বড় গর্ত ও বালির স্তরের মধ্যেই চলছে যাতায়াত ও যানবাহন। স্থানীয়দের অভিযোগ, জেলা শহর থেকে শুরু করে আদর্শ সদর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। সড়কের দুই প্রান্তে জনবহুল কয়েকটি বাজার ও ৮/১০টি বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সড়কটির গুরুত্ব অপরিসীম। ৩ টি উপজেলার প্রায় ২০ থেকে ২৫ টি গ্রামের মানুষ জেলা সদরে আসার অন্যতম সড়ক এটি। ফলে চাকুরীজীবি থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা ও কলেজগামী সবাই এ রাস্তা দিয়ে যাতায়াত করে। প্রতিদিন এ সড়কে কয়েক’শ যানবাহন চলাচল করে। রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি সড়কটি অতি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নেবেন। স্থানীয় মেম্বার, চেয়ারম্যানদেরকে ৫ আগষ্টের পর তেমন একটা পাওয়া যাচ্ছে না বলে অনেকে জানান। সিএনজি চালক করিম বলেন, অনেক জায়গায় স্থানীয় মানুষের উদ্যোগে ইটের শুরকি,বালু দিয়ে ভরাট করা হয়েছে,তা না হলে এ রাস্তা দিয়ে চলাচল করা আরো কষ্ট হত। তিনি জানান,ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে অত্র এলাকার মানুষদের।
কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ বলেন, প্রতিদিন এ রাস্তা দিয়ে কয়েকশত শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। রাস্তাটি নষ্ট থাকায় তাদের চলতে খুবই সমস্যা হয়। প্রায় সময়ই গাড়ি গর্তে আটকে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যায়, দুর্ঘটনা ঘটে। অসুস্থ কোন ব্যক্তিকে দ্রুত জেলা সদর হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল বা শহরেরর কোন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বিকল্পকোন রাস্তা নেই। ভোগান্তি নিয়েই আমাদের এ রাস্তায় যাতায়াত করতে হয়। অপরদিকে কুমিল্লা- ব্রাহ্মণবাড়িয়া সড়কে যানজট সমস্যা এড়াতে এবং শর্টকাট আসা যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া, সিলেট অঞ্চলে যেতে অনেকেই এ সড়কটি ব্যবহার করেন। সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি মনে করছি।
দুতিয়ার দিঘীর পাড় গ্রামের বাসিন্দা, ব্যাংক কর্মকর্তা রানা বলেন, প্রতিদিন আমাদের এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বালি ও মাটির স্তুপ ও বৃষ্টিতে রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার পিচ এবং ইটের সুরকি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিছু দিন পূর্বে একটি অটোরিকশা উল্টে পড়ে যায়। এতে একজন মহিলা যাত্রী গুরুতর আহত হয়। তারপরও শত ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। আমি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে অনুরোধ করব দ্রুত যেন রাস্তাটি মেরামত করার উদ্যোগ গ্রহন করা হয়।
জানাযায় এই সড়কটি সড়ক ও জনপদ দপ্তরের কিন্তু এর নির্বাহী প্রকৌশলী আওয়ামী দোসর আর তার করনেই সে এই সড়কটির উন্নয়ন করছেন না বলে মন্তব্য করেন এই সড়কে চলাচলকারী সচেতন মহল তারা আরো বলেন মানুষের ভোগান্তি বাড়িয়ে জনগনের মাঝে সরকারের বদনাম করার অপচেষ্টা করছেন। যাদে করে সরকার ভালো না বলতে পারে সাধারন মানুষ তাতে বর্তমান সরকারের সকল উন্নয়ন ভুলন্ঠিত হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুলাইয়ের ৭ দিনে রেমিট্যান্স এলো ৮১২৫ কোটি টাকা

জুলাইয়ের ৭ দিনে রেমিট্যান্স এলো ৮১২৫ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম সাত দিনে ৬৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (এক ডলার ১২২ টাকা ধরে) আট হাজার ১২৫ কোটি ২০ লাখ টাকা। এসময়ের মধ্যে গতকাল সোমবার একদিনেই এসেছে ২৩ কোটি ৯০ লাখ ডলার বা ২ হাজার ৯১৫ কোটি ৮০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ের প্রথম সাত দিনে ৬৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। যা গত বছরের একই সময়ে (২০২৪ সালের জুলাইয়ের ৭ দিন) ছিল ৫৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ে তুলনায় ১৩ কোটি ৫০ লাখ ডলার বা ৬ হাজার ৪১২ কোটি

আরও পড়ুন
language Change