স্টাফ রিপোর্টার॥
হযরত জবান শাহ (রাহ:) (জন্ম: ১৬ অক্টোবর ১৮২১ – মৃত্যু: ০২ ডিসেম্বর ১৯৬৪) তিনি ছিলেন একজন খ্যাতনামা ওলীয়ে মুকাম্মেল, সুফি সাধক, মরমী গীতিকার এবং আধ্যাতিক ব্যাক্তিত্ব। বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
জীবনীঃ-
জবান শাহ (রাহ:) তাঁর আধ্যাত্মিক শিক্ষা, মানব কল্যাণ মূলক দৃষ্টিভঙ্গি এবং অনুপ্রেরণা মূলক গানের জন্য বিশেষ ভাবে সমাদৃত। তিনি বাংলা সুফি সংগীতের ধারাকে সমৃদ্ধ করেছেন। তাঁর রচিত বহু আধ্যাত্মিক গান, যেমন "আমার মন মজরে", “আমার আপন পরিচয় হইলো না” “কার গঠনে গড়িলায় আদম” আজও জনপ্রিয় ও অমর হয়ে আছে। তিনি প্রায় কয়েক শতাধিক আধ্যাত্মিক ও মরমী গানের লেখক। তাঁর জীবন ধারা সম্পূর্ণ আল্লাহ ভক্তি, ত্যাগ ও মানব সেবায় নিবেদিত ছিল।
হযরত জবান শাহ (রাহ:) ১২ ই শাবান, ১৭ ই কার্তিক ০২ ডিসেম্বর ১৯৬৪ ইং ইনতেকাল করেন। ইনতেকালের পর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রোকনপুর গ্রামের হাবুলী নামক স্থানে তাঁর মাজার শরীফ স্থাপিত হয়। এটি আজও অসংখ্য ভক্ত, মুরিদান, এবং অনুসারীর তীর্থস্থান হিসেবে পরিচিত। উনার অন্যতম খলিফা গন হলেন- হযরত রুশন শাহ (রাহঃ), হযরত জব্বার শাহ (রাহঃ), হযরত দিলকুশ শাহ (রাহঃ), হযরত হিরন শাহ (রাহঃ), হযরত কাছুম আলী শাহ (রাহঃ)। উনার খলিফা গন ও জীবনভর আধ্যাত্মিক ও মরমী ধারা প্রচার করে গেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত