তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

মেসির জাদুতে ফাইনালে মায়ামি

মেসির জাদুতে ফাইনালে মায়ামি
পাঠক সংখ্যা
638

 

স্পোর্টস ডেস্কঃ

অনেক সময় ফুটবলের গল্প শুরু হয় শোরগোল দিয়ে, শেষ হয় নির্লজ্জ আধিপত্যে। আর যখন নামের পাশে লেখা থাকে ‘লিওনেল মেসি’, তখন সেটি শুধু আধিপত্য নয় একটি নিখুঁত শাসন। সিনসিনাটির টি-কিউ-এল স্টেডিয়ামে সেই শাসনটাই দেখল দর্শকরা। গোল, অ্যাসিস্ট, রেকর্ড সবকিছু মিলিয়ে মেসি রচনা করলেন এমন এক রাত, যা ইন্টার মায়ামির স্বল্প ইতিহাসে জায়গা করে নিল নতুন অধ্যায় হিসেবে।

রোববার (২৩ নভেম্বর) রাতে ৪-০ ব্যবধানে সিনসিনাটিকে উড়িয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্স ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি ক্লাবের ইতিহাসে প্রথমবার। আর এই সাফল্যের কেন্দ্রে ছিলেন সেই চিরচেনা ১০ নম্বর।

১৯তম মিনিটে মাতো সিলভেটির ক্রসে দুর্দান্ত হেডে মায়ামিকে এগিয়ে দেন মেসি। বিরতির আগেই তিনি সাজান দ্বিতীয় গোল সিলভেটিকে এমন পাস দেন, যা থেকে লেফট সাইড দিয়ে নিচু শটে বল পাঠান পোস্টের ডান কোণে।

দ্বিতীয়ার্ধে মায়ামির দাপট হয়ে ওঠে আরও নির্মম। ৬২ ও ৭৪তম মিনিটে তাদেও আলেন্দের দুই গোল দুটোই এসেছে মেসির পাস থেকে। গোলদাতা বদলায়, কিন্তু নির্মাতা ওই একই—মেসি।

এই পারফরম্যান্সে মেসি গড়লেন নতুন এমএলএস প্লে-অফ রেকর্ড। এক পোস্টসিজনে সবচেয়ে বেশি গোল অবদান ১২ (৬ গোল, ৬ অ্যাসিস্ট)। ৩৮ বছর বয়সেও যেন প্রতিটি ম্যাচে নতুনভাবে ঘোষণা দিচ্ছেন, ফুটবলের রঙটি কেন এখনো তার মুঠোয় শক্তভাবে ধরা।

শেষ দিকে লুইস সুয়ারেজও নেমেছেন, যদিও খেলার গতিপথ তখন অনেক আগেই ঠিক হয়ে গেছে। মায়ামি যে সিনসিনাটিকে নিয়মিত মৌসুমে হারাতে পারেনি একবার ০-৩ হেরে, একবার ০-০ ড্র, এই ম্যাচে সেই অতীতও মুছে দিল মেসির সৃজনশীলতা এবং দলীয় শৃঙ্খলা।

মাশ্চেরানোর দল এখন প্রস্তুতি নেবে কনফারেন্স ফাইনালের জন্য। প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি এফসি, ম্যাচ ২৯ নভেম্বর, ফোর্ট লডারডেলের চেস স্টেডিয়ামে।

পাশাপাশি সিনসিনাটির দুঃখও বাড়ল আরেকবার। ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জয়ী দলটিই এবার বাড়ি ফিরল নিজেদের মাঠে লজ্জাজনক হারে মেসির পারফরম্যান্সের উজ্জ্বল আলোয় ঢাকা পড়ে গেল তাদের সব পরিকল্পনা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি রুমিন ফারহানা

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্টঃ বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জনগণ আমার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মাঝেও আমি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি। আমার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, সেটা হলো ৫২-এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেনি। সেই আন্দোলন করেছিল কিছু ছাত্র ও সাধারণ খেটে খাওয়া মানুষ। যাদের মধ্যে আমার বাবা অন্যতম। তিনি বলেন, তাদের আত্মত্যাগেই ছিল বায়ান্নর ভাষা আন্দোলন এবং সেই আন্দোলনে গণমানুষের দাবি জয় লাভ করেছিল। একই রকমভাবে মহান মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল বলে তখন গণমানুষের আকাঙ্ক্ষা বিজয় লাভ করেছে। মূলত মানুষ যা চেয়েছে যুগে যুগে কালে কালে তাই হয়েছে। ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর গণঅভ্যুত্থান সবই সাধারণ মানুষের রক্ত দিয়ে তৈরি। ২৪-এর গণঅভ্যুত্থানের ৫আগস্ট

আরও পড়ুন
language Change