তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতক্ষীরা তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিতর্কিত ব্যক্তির নাম, প্রধান শিক্ষকের বিরুদ্... সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী কাস্টমস কর্মকর্তা আলতাফের অ’বৈধ সম্পদের পাহাড় সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক ঝালকাঠিতে বসত বাড়িতে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার এমপি আমির হামজা আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জে যাচ্ছেন শিক্ষা উন্নয়নে লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর মহতী উদ্যোগ, মাদ্রাসায় দুই লক্ষ টাকার চেক প্রদান আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেসব্রিফিং নজরুল বর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ঘোষণা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুলে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি মোংলার জনগণের অভিযোগ নিরসনে সালিশী টিমের নিরলস পরিশ্রম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ প্রবাসীদের নিয়ে সরকারের নতুন উদ্যোগ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ সম্মিলিত সাংবাদিক পরিষদের শপথ গ্রহণ রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ধর্ষণ মামলায় শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেফতার ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ক্যানসারের ওষুধের দাম কেশবপুরে আওয়ামীলীগের ৬ নেতাকর্মী আটক ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ: মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্বোধন বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম বিরোধী দল অস্থিতিশীলতা তৈরি করতে চায়: প্রধানমন্ত্রী গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য! বটিয়াঘাটায় বিএনপি নেতা রফিক কে গুলি করে হত্যা বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা মেধা ও বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কালীগঞ্জে দিনব্যাপী শিক্ষা ও উদ্ভাবনী প্রদর্শনী শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে ঘোড়ার গাড়ি নিয়ে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা এক মঞ্চে দুই ‘রকস্টার’ সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিব নাটোরে দিনব্যাপী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি অনুষ্ঠিত মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ বিশ্বকাপে প্রথম ম্যাচে দর্শক হিসেবে থাকবেন নেইমার নলডাঙ্গায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান বিএনপি নেতা সামসুজ্জামান সামু বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায়  আনন্দ মিছিল

বুধবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পাঠক সংখ্যা
638

মো: রফিকুল ইসলাম॥
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি ” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মত আগামী বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫। ২৬শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত এ প্রাণিসম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে উদ্যাপিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে প্রাণিসম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, র‌্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা ও প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী প্রাণিসম্পদ খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫টি ক্যাটাগরিতে ১৫টি পদক প্রদান করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদকে ভূষিত করা হবে। এই পদক জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রদান করবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের জন্যে শুভেচ্ছা বার্তা ভিডিওতে প্রদান করবেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ, জিডিপতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ১৯ শতাংশ, কৃষিজ জিডিপিতে ১৬ দশমিক ৫৮ শতাংশ এবং অর্থমূল্যে প্রাণিসম্পদ জিডিপির আকার দাঁড়িয়েছে ৯১ হাজার ৩৬ কোটি টাকা।

উপদেষ্টা বলেন, পোল্ট্রি শিল্প বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থানের খাত—যেখানে প্রায় ৪০,০০০ কোটি টাকার বেশি বেসরকারি বিনিয়োগ রয়েছে। দেশে নিবন্ধিত ৮৫,২২৭টি বাণিজ্যিক এবং প্রায় ১,৯১,০০০টি প্রান্তিক পোল্ট্রি খামার রয়েছে। প্রতিদিন গড়ে ৬ কোটি ৬৮ লক্ষ ডিম উৎপাদিত হচ্ছে—যা নিঃসন্দেহে এক বড় সাফল্য।

তিনি বলেন, রোগ নিয়ন্ত্রণে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে ১৭ লক্ষ ডোজ টিকা, ক্ষুরা রোগ (এফএমডি) নির্মূলে নির্দিষ্ট অঞ্চলে জোনিং কার্যক্রম এবং ছাগলের পিপিআর রোগ নিয়ন্ত্রণে প্রায় ৬ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।

উপদেষ্টা বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদ্যাপনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও শক্তিশালী হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—সেজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইমাম উদ্দীন কবীর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান-সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ইসমাইল মাহমুদঃ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত অর্ধ শতাব্দীর ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীকে সংবর্ধনা (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল ফজল মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত রবিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা

আরও পড়ুন
language Change