তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন

দেশপ্রেম, শিল্প ও আলোকিত তরুণ তারিকুল আমিন

পাঠক সংখ্যা
638

মো: মহিব্বুল্লাহঃ
তুরাগের ঢেউ যখন গোধুলির রঙে রূপ বদলায় তখন শুনতে পাই তার কন্ঠে ধ্বণিত হচ্ছে মাটি ও মানুষের গান। তিনি তার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন সাধারন মানুষের প্রতিচ্ছবি। এই কণ্ঠ ও অভিনয় এখন অনেক কিশোর, তরুণের অনুপ্রেরণা। বলছি তারিকুল আমিন খানের কথা। তিনি মোহাম্মদপুরে বসবাস করলেও শেকড়ের টানও প্রবল—নেত্রকোনার বারহাট্টার ছয়গাঁও গ্রাম, আর বরিশালের হিজলার শান্ত নীরবতা তার রক্তের ভিতর মিশে আছে। দেশপ্রেম, সাহিত্যের প্রতি গভীর টান, মঞ্চের আলো, ক্যামেরার সামনে বহুরূপী চরিত্র এই তরুণ ভাবনায় বিস্তীর্ণ, কর্মে অদম্য এবং প্রতিটি উচ্চারণে উচ্ছ্বসিত দেশমাতৃকার প্রতি অসীম মমতা।

১৯৯০-এর দশকে রাজধানীর মোহাম্মদপুরের এক অতি সাধারণ ঘরে জন্ম তারিকুলের। “আমি ধন্য জন্মেছি এই বঙ্গে…”—প্রতিদিনের আবৃত্তিতে তিনি যেন নিজের জন্মের ইতিহাসকে আবার জাগিয়ে তোলেন। অথই নূরুল আমিন ও বেগম নাসিমা আমিনের পাঁচ সন্তানের মধ্যে বড় তারিকুল আমিন। অথই নূরুল আমিন নিজেও একজন কবি ও রাষ্ট্রচিন্তক। যিনি কলম ও চিন্তার শক্তিকে হাতিয়ার করে এ প্রজন্মকে দিক দেখাচ্ছেন।

শিশু বয়সে ১৯৯৮ সালে ‘টোকাই নাট্যদল’-এ যোগদানের মাধ্যমে নাট্যমঞ্চে তার পথচলা শুরু। নাট্যগুরু শেখ মেহেদী হাসান সাজু তাকে শিল্পের আলো ধরতে শেখান। এরপর আর পেছনে তাকাতে হয়নি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় তার প্রতিভা ছড়িয়ে পড়েছে আবৃত্তি, অভিনয় ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে।

তারিকুল আমিন শুধু মঞ্চে নয় টেলিভিশন ও বিজ্ঞাপনেও কাজ করেছেন। তার অভিনীত জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে
ধারাবাহিক নাটক: ‘নাবিলা চরিত্র’ – আকরাম খান; ‘আলো আমার আলো’ – আবুল হায়াত; ‘রংধনু’; ‘আরাধনা’; ‘মা’; ‘নাও খেলা’; ‘আয়নায় মুখ’ ইত্যাদি।
একক নাটক: ‘প্রথম প্রেম টোকাই’ – সাগর জাহান; ‘গলির ধারের ছেলেটি’ – জাকির হোসেন; ‘বড় আশা করে’ – মিজানুর রহমান রাতুল।
বিজ্ঞাপন: ম্যাজিক টুথ পাউডার (জনপ্রিয় সংলাপ: “আমার নাম মফিজ, ভাড়া হচ্ছে ৩০!”); গ্রামীণফোন, বাংলালিংক, দুর্নীতি প্রতিরোধ সচেতনতা।
চলচ্চিত্র: ‘ভাড়াটিয়া প্রেমিক’; ‘মনের মানুষ’; ‘নয়া মানুষ’।
মঞ্চনাটক: ‘রোজিনা’; ‘উপলব্ধি’; ‘পানা’—টোকাই নাট্যদল; ‘ক্লিপেট্ট্রা’; ‘রাজা বাহাদুর —নান্দনিক নাট্য সম্প্রদায়।
রায়েরবাজার বধ্যভূমির ইতিহাসভিত্তিক নাটক ‘চোখবাঁধা মাইক্রোবাস’ এ তালিকার প্রতিটি কাজই যেন শিল্পের ভিন্ন রূপে তারিকুলকে গড়ে তুলেছে। স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের মঞ্চে ও জাতীয় পর্যায়ে ১০০ টির বেশি প্রতিযোগিতায় হয়েছেন চ্যাম্পিয়ন বা রানার্স-আপ। নাটক–সিনেমা–বিজ্ঞাপন—সব মিলিয়ে ২০০টির বেশি অভিনয় তিনি আমাদের দিয়েছেন।

দেশপ্রেম, শিল্প ও আলোয় গড়া এক তরুণ তারিকুল আমিন খান

তারিকুলের সাহিত্যজীবন শুরু পঞ্চম শ্রেণিতে লেখা এক আড়ম্বরহীন কবিতা দিয়ে। আজ তা দাঁড়িয়ে গেছে এক দৃঢ় ভুবনে—কবিতা, গল্প, প্রবন্ধ, রাজনৈতিক-সামাজিক বিশ্লেষণ সবই লিখছেন নিয়মিতভাবে জাতীয় পত্রপত্রিকা ও ম্যাগাজিনে। ২০২৪ সালে প্রকাশিত তার প্রথম শিশুতোষ গল্পের বই ‘এলিয়েন খাবে পান্তাভাত’—পাঠকপ্রিয় হয়েছে। শিঘ্রই প্রকাশিত হবে ‘ফুলশয্যার বিভীষিকা’ গল্পগ্রন্থ। ‘ডাকটিকিটের অতীত ও বর্তমান হালচাল’ নিামে গবেষণামূলক বইও আছে তার তালিকায়। এই বইগুলোতে তার চিন্তা, পর্যবেক্ষণ ও ভাষার সৌন্দর্য আরও দ্যুতি ছড়াবে এমন প্রত্যাশা প্রকাশনা অঙ্গনের।

এলিয়েন খাবে পান্তাভাত’

ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করার অদম্য ইচ্ছা ছিল তারিকুলের। জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে তিনি কবিতা আবৃত্তি করে মানুষের চেতনা জাগিয়ে তোলেন। জনতার প্রান্তে পৌঁছে যায় তার কণ্ঠ—তীক্ষ্ণ, অগ্নিময়, কিন্তু মানবতার পক্ষে দৃঢ়। তার বিশ্বাস “রাজনীতি প্রতিহিংসার খেলা নয়; এটি মানবতার মঞ্চ হওয়া উচিত। পরিবারতন্ত্রের বাইরের তরুণদের হাতে নেতৃত্ব আসুক।”

আজ তিনি চিত্রণ আবৃত্তি অঙ্গনের প্রশিক্ষক, উত্তরায়ণ একাডেমির নাটক ও আবৃত্তি প্রশিক্ষক, নব ভাবনা লেখক ফোরামের জয়েন্ট অ্যাম্বাসেডর জেনারেল, ‘কাগজঘর’ সাহিত্য সাময়িকী সংগ্রহশালার সমন্বয়ক।

আবৃত্তিকার, নাট্যশিল্পী, প্রশিক্ষক, লেখক, সংগঠক ও মানবিক সমাজচিন্তার এই তরুণ তারিকুল আমিন খান আগামীর বাংলাদেশে এক বহুমাত্রিক প্রতিভার প্রতিনিধিত্ব করবে এমই প্রত্যাশা এই অঙ্গনের সকলের। তার প্রতিটি যাত্রাই যেন নিজের সীমা ভেঙে আরো বড় কিছু হওয়ার এক নিরলস অন্বেষণ। তার জীবনযাত্রা বলে স্বপ্ন ছোট ঘরেও জন্ম নিতে পারে, কিন্তু তা দেশের আকাশ আলোকিত করার শক্তি রাখে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

4 thoughts on “দেশপ্রেম, শিল্প ও আলোকিত তরুণ তারিকুল আমিন”

  1. প্রতিবেদনাটা পড়ে ভালো লাগলো। ধন্যবাদ দৈনিক সবুজ বাংলাদেশের সকলকে।

    Reply

Leave a Comment

ত্রিভুজ প্রেমের বলি জহিরুল রোমহর্ষক বর্ণনা খুনির

স্টাফ রিপোর্টার: যশোরের মনিরামপুরের গোবিন্দপুর গ্রামে ব্যবসায়ী জহিরুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ত্রিভুজ প্রেমের সম্পর্কের বিরোধের জেরে জহিরুলকে খুন করা হয়। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে হত্যায় ব্যবহৃত কুড়াল ও একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মনিরামপুর উপজেলার শ্যামনগর গ্রামের হাবিবুর মোল্লার ছেলে শফিকুল ইসলাম, একই গ্রামের মফিজুর রহমানের ছেলে মামুন হোসেন ও জলির মোড়লের স্ত্রী মর্জিনা বেগম।   পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শফিকুল জানান, মনিরামপুরের কোনাকোলা বাজারে জহিরুল ইসলামের টিউবওয়েলের ব্যবসা আছে। তিনি শ্যামনগর গ্রামের জলিল মোড়লের স্ত্রী মর্জিনা বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। আর আগে থেকেই মর্জিনা বেগম পরকীয়া চালিয়ে আসছিলেন শফিকুল ইসলাম নামে আরেক ব্যবসায়ীর সঙ্গে। জহিরুলের সঙ্গে

আরও পড়ুন
language Change