তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দেশপ্রেম, শিল্প ও আলোকিত তরুণ তারিকুল আমিন

পাঠক সংখ্যা
638

মো: মহিব্বুল্লাহঃ
তুরাগের ঢেউ যখন গোধুলির রঙে রূপ বদলায় তখন শুনতে পাই তার কন্ঠে ধ্বণিত হচ্ছে মাটি ও মানুষের গান। তিনি তার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন সাধারন মানুষের প্রতিচ্ছবি। এই কণ্ঠ ও অভিনয় এখন অনেক কিশোর, তরুণের অনুপ্রেরণা। বলছি তারিকুল আমিন খানের কথা। তিনি মোহাম্মদপুরে বসবাস করলেও শেকড়ের টানও প্রবল—নেত্রকোনার বারহাট্টার ছয়গাঁও গ্রাম, আর বরিশালের হিজলার শান্ত নীরবতা তার রক্তের ভিতর মিশে আছে। দেশপ্রেম, সাহিত্যের প্রতি গভীর টান, মঞ্চের আলো, ক্যামেরার সামনে বহুরূপী চরিত্র এই তরুণ ভাবনায় বিস্তীর্ণ, কর্মে অদম্য এবং প্রতিটি উচ্চারণে উচ্ছ্বসিত দেশমাতৃকার প্রতি অসীম মমতা।

১৯৯০-এর দশকে রাজধানীর মোহাম্মদপুরের এক অতি সাধারণ ঘরে জন্ম তারিকুলের। “আমি ধন্য জন্মেছি এই বঙ্গে…”—প্রতিদিনের আবৃত্তিতে তিনি যেন নিজের জন্মের ইতিহাসকে আবার জাগিয়ে তোলেন। অথই নূরুল আমিন ও বেগম নাসিমা আমিনের পাঁচ সন্তানের মধ্যে বড় তারিকুল আমিন। অথই নূরুল আমিন নিজেও একজন কবি ও রাষ্ট্রচিন্তক। যিনি কলম ও চিন্তার শক্তিকে হাতিয়ার করে এ প্রজন্মকে দিক দেখাচ্ছেন।

শিশু বয়সে ১৯৯৮ সালে ‘টোকাই নাট্যদল’-এ যোগদানের মাধ্যমে নাট্যমঞ্চে তার পথচলা শুরু। নাট্যগুরু শেখ মেহেদী হাসান সাজু তাকে শিল্পের আলো ধরতে শেখান। এরপর আর পেছনে তাকাতে হয়নি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় তার প্রতিভা ছড়িয়ে পড়েছে আবৃত্তি, অভিনয় ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে।

তারিকুল আমিন শুধু মঞ্চে নয় টেলিভিশন ও বিজ্ঞাপনেও কাজ করেছেন। তার অভিনীত জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে
ধারাবাহিক নাটক: ‘নাবিলা চরিত্র’ – আকরাম খান; ‘আলো আমার আলো’ – আবুল হায়াত; ‘রংধনু’; ‘আরাধনা’; ‘মা’; ‘নাও খেলা’; ‘আয়নায় মুখ’ ইত্যাদি।
একক নাটক: ‘প্রথম প্রেম টোকাই’ – সাগর জাহান; ‘গলির ধারের ছেলেটি’ – জাকির হোসেন; ‘বড় আশা করে’ – মিজানুর রহমান রাতুল।
বিজ্ঞাপন: ম্যাজিক টুথ পাউডার (জনপ্রিয় সংলাপ: “আমার নাম মফিজ, ভাড়া হচ্ছে ৩০!”); গ্রামীণফোন, বাংলালিংক, দুর্নীতি প্রতিরোধ সচেতনতা।
চলচ্চিত্র: ‘ভাড়াটিয়া প্রেমিক’; ‘মনের মানুষ’; ‘নয়া মানুষ’।
মঞ্চনাটক: ‘রোজিনা’; ‘উপলব্ধি’; ‘পানা’—টোকাই নাট্যদল; ‘ক্লিপেট্ট্রা’; ‘রাজা বাহাদুর —নান্দনিক নাট্য সম্প্রদায়।
রায়েরবাজার বধ্যভূমির ইতিহাসভিত্তিক নাটক ‘চোখবাঁধা মাইক্রোবাস’ এ তালিকার প্রতিটি কাজই যেন শিল্পের ভিন্ন রূপে তারিকুলকে গড়ে তুলেছে। স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের মঞ্চে ও জাতীয় পর্যায়ে ১০০ টির বেশি প্রতিযোগিতায় হয়েছেন চ্যাম্পিয়ন বা রানার্স-আপ। নাটক–সিনেমা–বিজ্ঞাপন—সব মিলিয়ে ২০০টির বেশি অভিনয় তিনি আমাদের দিয়েছেন।

দেশপ্রেম, শিল্প ও আলোয় গড়া এক তরুণ তারিকুল আমিন খান

তারিকুলের সাহিত্যজীবন শুরু পঞ্চম শ্রেণিতে লেখা এক আড়ম্বরহীন কবিতা দিয়ে। আজ তা দাঁড়িয়ে গেছে এক দৃঢ় ভুবনে—কবিতা, গল্প, প্রবন্ধ, রাজনৈতিক-সামাজিক বিশ্লেষণ সবই লিখছেন নিয়মিতভাবে জাতীয় পত্রপত্রিকা ও ম্যাগাজিনে। ২০২৪ সালে প্রকাশিত তার প্রথম শিশুতোষ গল্পের বই ‘এলিয়েন খাবে পান্তাভাত’—পাঠকপ্রিয় হয়েছে। শিঘ্রই প্রকাশিত হবে ‘ফুলশয্যার বিভীষিকা’ গল্পগ্রন্থ। ‘ডাকটিকিটের অতীত ও বর্তমান হালচাল’ নিামে গবেষণামূলক বইও আছে তার তালিকায়। এই বইগুলোতে তার চিন্তা, পর্যবেক্ষণ ও ভাষার সৌন্দর্য আরও দ্যুতি ছড়াবে এমন প্রত্যাশা প্রকাশনা অঙ্গনের।

এলিয়েন খাবে পান্তাভাত’

ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করার অদম্য ইচ্ছা ছিল তারিকুলের। জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে তিনি কবিতা আবৃত্তি করে মানুষের চেতনা জাগিয়ে তোলেন। জনতার প্রান্তে পৌঁছে যায় তার কণ্ঠ—তীক্ষ্ণ, অগ্নিময়, কিন্তু মানবতার পক্ষে দৃঢ়। তার বিশ্বাস “রাজনীতি প্রতিহিংসার খেলা নয়; এটি মানবতার মঞ্চ হওয়া উচিত। পরিবারতন্ত্রের বাইরের তরুণদের হাতে নেতৃত্ব আসুক।”

আজ তিনি চিত্রণ আবৃত্তি অঙ্গনের প্রশিক্ষক, উত্তরায়ণ একাডেমির নাটক ও আবৃত্তি প্রশিক্ষক, নব ভাবনা লেখক ফোরামের জয়েন্ট অ্যাম্বাসেডর জেনারেল, ‘কাগজঘর’ সাহিত্য সাময়িকী সংগ্রহশালার সমন্বয়ক।

আবৃত্তিকার, নাট্যশিল্পী, প্রশিক্ষক, লেখক, সংগঠক ও মানবিক সমাজচিন্তার এই তরুণ তারিকুল আমিন খান আগামীর বাংলাদেশে এক বহুমাত্রিক প্রতিভার প্রতিনিধিত্ব করবে এমই প্রত্যাশা এই অঙ্গনের সকলের। তার প্রতিটি যাত্রাই যেন নিজের সীমা ভেঙে আরো বড় কিছু হওয়ার এক নিরলস অন্বেষণ। তার জীবনযাত্রা বলে স্বপ্ন ছোট ঘরেও জন্ম নিতে পারে, কিন্তু তা দেশের আকাশ আলোকিত করার শক্তি রাখে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

4 thoughts on “দেশপ্রেম, শিল্প ও আলোকিত তরুণ তারিকুল আমিন”

  1. প্রতিবেদনাটা পড়ে ভালো লাগলো। ধন্যবাদ দৈনিক সবুজ বাংলাদেশের সকলকে।

    Reply

Leave a Comment

সৌদিতে আলিয়াকে বিশেষ সম্মাননা

সৌদিতে আলিয়াকে বিশেষ সম্মাননা

বিনোদন ডেস্কঃ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউড তারকা আলিয়া ভাট অর্জন করলেন মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভা ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারকারী শিল্পীদের স্বীকৃতি দেওয়া হয় এই বিশেষ পুরস্কারের মাধ্যমে। চলমান উৎসবের এক জমকালো গালা ডিনারে আলিয়ার হাতে তুলে দেওয়া হয় সম্মাননাটি। পুরস্কার পেয়ে গভীর আনন্দ প্রকাশ করেন আলিয়া ভাট। তিনি বলেন,’গোল্ডেন গ্লোবস’ বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী জগতের একটি আইকনিক অংশ এবং এর অংশ হতে পেরে আমি আনন্দিত। ক্ষমতাবান ও যোগ্য নারীদের গল্প বলার মাধ্যমে আমার ক্যারিয়ার আরও এগিয়ে নিতে মুখিয়ে আছি। আলিয়ার এ সম্মাননা উদযাপনে রেড সি উৎসব কর্তৃপক্ষ আয়োজন করে তার ক্যারিয়ারভিত্তিক একটি বিশেষ প্রদর্শনী। এতে ‘হাইওয়ে’‘ডিয়ার জিন্দেগি’‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’‘রকি অউর রানি কি প্রেম কাহানি’‘ব্রহ্মাস্ত্র’সহ তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর দৃশ্য ও যাত্রাপথ তুলে

আরও পড়ুন
language Change