তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

বাজারে সরবরাহ বাড়লেও সবজির দাম চড়া

বাজারে সরবরাহ বাড়লেও সবজির দাম চড়া
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥ ॥

দেশের বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও সেই তুলনায় কমেনি দাম। বরং দু্ই সপ্তাহ আগের চেয়ে বেশির ভাগ সবজির দর কেজিতে বেড়েছে ২০ টাকার মতো। কোনোটির দাম দ্বিগুণ হয়েছে। তবে আলোচনায় থাকা পেঁয়াজের দর কিছুটা কমেছে। কাঁচামরিচের দর নেমেছে অর্ধেকে। ডিম, মুরগিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক। এদিকে, ভোজ্যতেলের দাম বাড়তে পারে এমন আলোচনা ব্যবসায়ীদের মুখে মুখে ফিরছে।

ব্যবসায়ীরা জানান, সরবরাহ বাড়লেও উৎপাদন এলাকায় সবজির দর চড়া। এর প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। গতকাল রাজধানীর আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

শীতের সবজির সরবরাহ বাড়ার কারণে সপ্তাহ দুয়েক আগে বাজার কিছুটা স্বাভাবিক ছিল। বেশির ভাগ সবজির দাম কমেছিল ২০ থেকে ৩০ টাকার মতো। তবে গত দুই সপ্তাহ ধরে আবার চড়ছে বাজার। দুই সপ্তাহ আগে ৫০ থেকে ৬০ টাকা ছিল শিমের কেজি। গতকাল শিম বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকায়। গত সপ্তাহের মতো বরবটি ও উচ্ছের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। সপ্তাহ দুয়েক আগে অন্তত ১০ টাকা কমে কেনা গেছে সবজি দুটি। একইভাবে ঢ্যাঁড়শ ও পটোলের কেজি ছিল ৪০ থেকে ৫০ টাকা। গতকাল বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকায়। গত সপ্তাহের মতো মাঝারি আকারের প্রতিটি ফুল ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

তবে গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের দাম প্রায় অর্ধেক কমেছে। গত সপ্তাহে কাঁচামরিচ কিনতে ক্রেতাকে কেজিতে খরচ করতে হয়েছিল ১৮০ থেকে ২০০ টাকা, গতকাল বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা দরে।

বাজারে নতুন আলু এসেই নিজের জাত চেনাচ্ছে। প্রতি কেজি আলু হাঁকা হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। পুরোনো আলুর দরও বেড়েছে কেজিতে দুই থেকে পাঁচ টাকার মতো। বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা দরে।

আগারগাঁও কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী করিম বলেন, কারওয়ান বাজার ও মিরপুর-১ নম্বরে পাইকারি পর্যায়ে সবজির দর বেড়েছে। এ কারণে খুচরায় দাম বাড়তি। তবে কারওয়ান বাজারের আড়তদার ইদ্রিস আলি বলেন, এখন উৎপাদন এলাকায় সবজির দাম বেশি। নতুন সবজির ভালো দাম পাচ্ছে কৃষক। এ জন্য ঢাকায় দাম বাড়ছে। তাঁর ভাষ্য, গত মাসে বৃষ্টির কারণে ক্ষেতে পানি জমে কিছু গাছ মরে গেছে। কৃষক তা পুষিয়ে নিচ্ছে।

সবজির বাজার চড়া হলেও ডিম ও মুরগির বাজারে কিছুটা সুবাতাস বইছে। গত সপ্তাহের মতো ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। যদিও পাড়া-মহল্লায় ১২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মুরগির বাজার গত সপ্তাহের মতো স্থির রয়েছে। প্রতি কেজি ব্রয়লার ১৬০ থেকে ১৭০ এবং সোনালি জাতের মুরগির কেজি ২৬০ থেকে ২৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছ-মাংসের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি।

কয়েকজন খুচরা ব্যবসায়ী সবুজ বাংলাদেশকে জানান, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা তাদের জানিয়েছেন, সয়াবিন তেল লিটারে ৫ থেকে ৬ টাকা বাড়তে পারে। তবে সরবরাহে কোনো ঘাটতি দেখা যায়নি।
এদিকে ১৫ থেকে ২০ দিন আগে অস্থির হয়ে উঠে পেঁয়াজের বাজার আরও কমতির দিকে রয়েছে। গত সপ্তাহের চেয়ে কেজিতে আরও ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা দরে। আর পাতাযুক্ত নতুন পেঁয়াজের কেজি কেনা যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

বাজারে দাম বাড়ার কারণে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও কৃষকের স্বার্থ রক্ষায় শেষ পর্যন্ত আমদানি করা হবে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শ্যুটার ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে

শ্যুটার ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে

নিজস্ব প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার মূল আসামি শ্যুটার ফয়সালের দুটি ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে (এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫) অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান ডিএমপি কমিশনার। হাদি হত্যাকাণ্ডের ভিডিও বার্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, এই বিষয়ে এখন নো-কমেন্ট। ভিডিওগুলো আমরা পেয়েছি। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। যাচাই শেষে আমরা বক্তব্য দেব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা পেশাগত দায়িত্ব পালন করবেন এটাই প্রত্যাশা। তবে কোনো ধরনের বাড়াবাড়ি বা ভুল তথ্যের কারণে যেন আমার সহকর্মীরা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে অনুরোধ থাকবে।গত কয়েক বছর দেশ অত্যন্ত টার্বুলেন্ট সময় পার করেছে। বিশেষ

আরও পড়ুন
language Change