তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

শ্যুটার ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে

শ্যুটার ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার মূল আসামি শ্যুটার ফয়সালের দুটি ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে (এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫) অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান ডিএমপি কমিশনার। হাদি হত্যাকাণ্ডের ভিডিও বার্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, এই বিষয়ে এখন নো-কমেন্ট। ভিডিওগুলো আমরা পেয়েছি। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। যাচাই শেষে আমরা বক্তব্য দেব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা পেশাগত দায়িত্ব পালন করবেন এটাই প্রত্যাশা। তবে কোনো ধরনের বাড়াবাড়ি বা ভুল তথ্যের কারণে যেন আমার সহকর্মীরা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে অনুরোধ থাকবে।গত কয়েক বছর দেশ অত্যন্ত টার্বুলেন্ট সময় পার করেছে। বিশেষ করে রাস্তা অবরোধ ও দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার কারণে ঢাকাবাসী চরম দুর্ভোগের শিকার হয়েছে। অসুস্থ রোগী, গর্ভবতী মা সবাই এর ভুক্তভোগী। এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। পুলিশের মধ্যে ব্যাপক রদবদল লটারির মাধ্যমে করা হয়েছে। ঢাকার বাস্তবতায় মফস্বল থেকে কর্মকর্তা এনে দায়িত্ব দেওয়া জটিল তবুও সীমাবদ্ধতার মধ্যেই পুলিশ কাজ করে যাচ্ছে। আগামী ৪০ দিন যদি আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নে শেখ মো. সাজ্জাত আলী বলেন, যাদের জীবনের প্রতি প্রকৃত হুমকি রয়েছে, এসবি যাচাইয়ের পর তাদের গানম্যান দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনারদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। আমরা গরীব দেশ, গরীব পুলিশ ডিপার্টমেন্ট। সব জায়গায় লোক দিলে ভোটকেন্দ্র পাহারা দেব কে? তাই ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হচ্ছে।

ডিএমপি কমিশনার দাবি করেন, বর্তমানে ঢাকা মহানগরীতে অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ছিনতাইসহ অন্যান্য অপরাধ কমেছে। সামনে যেন এই পরিস্থিতি ধরে রাখা যায়, সে জন্য সবাই দোয়া করবেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যে সময়ে ইন্টারনেট ৩ ঘণ্টা থাকবে না

স্টাফ রিপোর্টার:  কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের (এসএমডব্লিউ-৪) রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাতে ৩ ঘণ্টা ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের (এসএমডব্লিউ-৪) চেন্নাই প্রান্তে চেন্নাই ল্যান্ডিং স্টেশনের নিকট এবং সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের নিকট কনসোর্টিয়াম কর্তৃক ক্যাবলের ত্রুটি নিরসনের লক্ষ্যে রোববার দিনগত রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ অবস্থায় এই সময়ে এসএমডব্লিউ-৪ এর মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি।   সবা:স:জু-২৩১/২৪  

আরও পড়ুন
language Change