তারিখ লোড হচ্ছে...

পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না

ভারতে নতুন আতঙ্ক

ভারতে নতুন আতঙ্ক
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

রাতের আবছা অন্ধকারে আখক্ষেতের আল ধরে হাঁটছিল এক কিশোর। হঠাৎ ক্ষেতের গভীর থেকে ভেসে এল অদ্ভুত একটি শব্দ। পর মুহূর্তেই অন্ধকার ছিঁড়ে সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল একটি ছায়া। গ্রামের লোকজন চিৎকার শুনে ছুটে এলো, কিন্তু ততক্ষণে সবকিছু শেষ। এই লোমহর্ষক দৃশ্যই এখন বাস্তব ভয় হয়ে তাড়া করে ফিরছে আশপাশের প্রায় সব অঞ্চলের মানুষকে।

এলাকাটিতে গত কয়েক মাস ধরে চিতাবাঘের মুখোমুখি হওয়া যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। আশপাশের এলাকায় ঘন আখক্ষেত চিতাবাঘের লুকিয়ে থাকার জন্য সবচেয়ে আদর্শ জায়গা হয়ে উঠেছে। নভেম্বরের ৩ তারিখে ১৩ বছরের এক শিশুর মৃত্যু পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। স্থানীয়রা আশপাশের এলাকার সমস্ত রাস্তা অবরোধ করে নিরাপত্তা বাড়ানোর জোর দাবি জানিয়েছে। এ বছর এখন পর্যন্ত মোট ৯ জনসহ গত ৫ বছরে চিতাবাঘের আক্রমণে এলাকাটিতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

তবে এই ভয়াবহ পরিস্থিতিতে স্থানীয় বন অধিদপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে লোহার কাঁটা লাগানো বিশেষ একধরনের কলার। গলা রক্ষা করাই যার মূল উদ্দেশ্য। ভারতের মহারাষ্ট্রের পুনের পিম্পারখেডসহ আশপাশের গ্রামগুলোতে এখন অনেকেই এই কলার পরে ক্ষেতে কৃষি কাজ করতে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন এলকায় বসানো হয়েছে এআই নির্ভর সয়ংক্রিয় ক্যামেরা, যা চিতাবাঘের গতিবিধির চিত্র নির্ভূল ধারণ করতে পারে। ইতোমধ্যেই ২৩৩টি গ্রামকে ঘোষণা করা হয়েছে অতি সংবেদনশীল এলাকা হিসেবে।

এদিকে দক্ষিণে কর্ণাটকে চলছে আরেক ভয়াবহ আতঙ্ক। সর্গুর ও এইচডি কোটে এলাকায় কৃষকের ওপর বাঘের আক্রমণে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ব্যান্ডিপুর ও নাগরহোল টাইগার রিজার্ভে সব সাফারি কার্জক্রম বন্ধ করে দিয়েছে সরকার। মাইসুরু অঞ্চলের পর্যটন এই সাফারির ওপরই অনেকাংশে নির্ভরশীল। এমন সিদ্ধান্তের ফলে বড় ধাক্কা খেয়েছেন স্থানীয় গাইড, গাড়িচালক থেকে শুরু করে রিসোর্ট ও হোমস্টের মালিকরা। ফলে পর্যটন খাতের সংঙ্গে সংস্লিষ্ট ব্যবসায়ীরা ইতোমধ্যে সাফারি খুলে দেওয়ার আবেদন জানিয়েছেন। আক্রমণকারী দুটি বাঘকে ইতোমধ্যে আলাদা করে বন্দি করা হয়েছে।

মানুষ ও বন্যপ্রাণীর টানাপড়েন তাই আরও জটিল হয়ে উঠেছে দেশটিতে। একদিকে কৃষিজমি বাড়ছে, মানুষ তাদের বিচরণ এগোচ্ছে বনের দিকে, আর অন্যদিকে প্রাণীরা হিংস্র হয়ে উঠে হামলে পড়ছে মানুষের ওপর। বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণকারীদের এখন আগের তুলনায় আরও বেশি সতর্ক হতে হবে। বনের ধারে একা না যাওয়া, নির্দেশিকা পুরোপুরি মেনে চলা এবং বিপদের মুখোমুখি হলে দৌড় না দিয়ে স্থির থাকা এক্ষেত্রে খুবই জরুরি।

সব মিলিয়ে এটি ভারতের দুই রাজ্যের দুই ভিন্ন এলাকার ঘটনা হলেও তা এখন রীতিমতো আতঙ্কের পর্যায়ে গিয়ে ঠেকেছে। উত্তরে মহারাষ্ট্রের পুনে, আর দক্ষিণে কার্নাটকের ব্যান্ডিপুর ও নাগরহোল এখন কার্যত ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে। ফলে এখানকার মানুষের এই মুহূর্তে প্রতিটি দিন কাটছে প্রকৃতির সঙ্গে অদ্ভুত টানাপড়েনে, যেখানে ভয় আর বেঁচে থাকার লড়াই যেন চলেছে একইসঙ্গে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কমেছে আলু-পেঁয়াজ-সবজির দাম, বেড়েছে চাল-মুরগির

স্টাফ রিপোর্টার:  দাম কমতে শুরু করেছে আলু, পেঁয়াজ ও সবজির। গত দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে ২০ টাকা ও আলুতে ১০ টাকা দাম কমেছে। এছাড়া যেকোনো সবজি প্রতি কেজিতে কমেছে ১০-২০ টাকা। অন্যদিকে, চাল ও মুরগির দাম খানিকটা বেড়েছে। খুচরা দোকানে বোতলজাত সয়াবিনের সরবরাহ বাড়লেও পরিস্থিতি পুরো স্বাভাবিক হয়নি। শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর কাওরান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। বিক্রেতারা জানান, সাধারণত নভেম্বরের শেষ দিকে মুড়িকাটা পেঁয়াজ এবং ডিসেম্বরের শুরুর দিকে আলু বাজারে আসতে শুরু করে। তবে চলতি বছর বন্যা ও অতিবৃষ্টির কারণে আলু-পেঁয়াজের বীজ বুনতে দেরি করেন কৃষকেরা। এ কারণে বেশ কিছুদিন পণ্য দুটি বাজারে বেশি দামে বিক্রি হচ্ছিল। এখন নতুন পেঁয়াজ ও আলু আসতে শুরু করায় এ দুই পণ্যের দাম কমছে। বাজার ঘুরে দেখা

আরও পড়ুন
language Change