তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

জেলা পরিষদ সদস্য সাথোয়াই প্রুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

জেলা পরিষদ সদস্য সাথোয়াই প্রুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
পাঠক সংখ্যা
638

ক্যহলাচিং মারমাঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (খাপাজেপ) সদস্য ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা শাখার দপ্তর সম্পাদক সাথোয়াই প্রু চৌধুরীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, তিনি বস্ত্র অধিদপ্তরের আওতাধীন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের অধীনে আউটসোর্সিং পদ্ধতিতে অস্থায়ীভাবে খাগড়াছড়ি সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে চাকরি দেয়ার কথা বলে সুইনুমং মারমা নামে এক চাকরিপ্রত্যাশীর কাছ থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বিষয়টি অস্বীকার করলেও বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি। তবে জেলা পুলিশ বলছে, অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চাকরিপ্রত্যাশী ভুক্তভোগীর বাবা অংগ্য মারমা জানান, সপ্তাহ খানেকের ভিতরে চাকরি দেবে বলে প্রলোভন দেখিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা প্রতারণা করে নিয়েছেন সাথোয়াই প্রু চৌধুরী। পরবর্তীতে চাকরি তো দেয় নাই বরং তার সাথে যোগাযোগ করলে বিভিন্ন সমস্যার কথা বলে এড়িয়ে যান। টাকা ফেরত চাইলে এক মাস, দু মাস, ৫ মাস বিভিন্ন অজুহাত দেখিয়ে ঘুরিয়ে রাখে। বর্তমানে ৮ মাস হয়ে গেলেও পুরোপুরি টাকা ফেরত পাওয়া যায়নি। এখন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে গেলেও তার সাথে দেখা হয় না, এখন সাথোয়াই প্রু আগের বাসায় আর থাকেন না, বাসা বদল করেছেন, যোগাযোগ করলে আমার ফোনও রিসিভ করেন না। আমি নিরুপায়!

ভুক্তভোগী সুইনুমং মারমা বলেন, গার্ডেন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন সাথোয়াই প্রু চৌধুরী। সূত্রে জানা গেছে, এক সময় ধার দেনা নিয়ে চললেও এখন তিনি বেশ দাপোটে ঘুরছেন। জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তী জেলা পরিষদে ফ্যাক্স বার্তায় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পান। তারপর থেকে মারমা সম্প্রদায়ের লোকদের সাথে প্রতারণাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তাছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশ থেকেও ‘কমিশন’ সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে। প্রতিবেদকের কাছে সকল অভিযোগের তথ্য প্রমাণ সংরক্ষণে রয়েছে।

এ ব্যাপারে খাপাজেপ সদস্য সাথোয়াই প্র চৌধুরীর সাথে দেখা করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে, তিনি চাকরি দেয়ার নামে টাকা নেননি বলে জানান এবং ব্যস্ততার অজুহাতে তাড়াহুড়ো করে নিজ চেয়ার থেকে উঠে চলে যান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রফেসর কাজী কামরুজ্জামান বেস্ট পেডিয়াট্রিক সার্জন গোল্ড মেডেল ২০২৫

স্টাফ রিপোর্টার :: প্রফেসর ডাঃ জাহানারা আলাউদ্দিন পেলেন এবারের প্রফেসর কাজী কামরুজ্জামান বেস্ট পেডিয়াট্রিক সার্জন গোল্ড মেডেল ২০২৫ সম্প্রতি কক্সবাজারের হোটেলে সীগালে অনুষ্ঠিত হলো এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স অব বাংলাদেশ (এপিএসবি) এর ১২তম জাতীয় সম্মেলন । এই সম্মেলনে বিভিন্ন সেশনে দেশের খ্যাতনামা শিশু সার্জনগণ অংশগ্রহণ করেন । সম্মেলনে প্রতি বছর বিশিষ্ট একজন শিশু সার্জনকে প্রফেসর কাজী কামরুজ্জামান বেস্ট পেডিয়াট্রিক সার্জন গোল্ড মেডেল’ প্রদান করা হয়। এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ,একুশে পদকপ্রাপ্ত , ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট-এর চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান-এর নামে এই পদকটি প্রদান করা হয়ে থাকে। এবছর এই পদকটি পেলেন প্রফেসর ডাঃ জাহানারা আলাউদ্দিন , বর্তমানে শিশু হাসপাতালে শিশু এনেস্থিসিয়া বিভাগের প্রধান হিসাবে মূল দায়িত্ব পালন করছেন । শিশু সার্জরীর সুচনালগ্ন থেকেই দীর্ঘদিন ধরে

আরও পড়ুন
language Change