তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ

বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমানঃ

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক সীমান্তজুড়ে পরিচালিত রাতভর বিশেষ অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মদ জব্দ করা হয়েছে। শেরপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় টানা অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে বিজিবি।

৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, শেরপুরের নালিতাবাড়ীর শালবাগান ও বুরুঙ্গাবাজার সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল একটি চোরাকারবারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ৩ ও ৪ ডিসেম্বর পৃথক অভিযানে বিজিবির টহল দল দুটি মাহিন্দ্রা পিকআপসহ ৪৪০ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত মদ ও পিকআপের সিজার মূল্য ৬৬ লাখ ৬০ হাজার টাকা।

এরই ধারাবাহিকতায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহের ধোবাউড়ার শালকোনা এবং শেরপুরের শ্রীবর্দীর মারিংপাড়া সীমান্তেও চালানো হয় আরেকটি বিশেষ অভিযান। এসময় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনার চেষ্টা করা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে পন্ডস ফেসওয়াশ, নেভিয়া সফট ক্রিম, অলিভ অয়েল ও ডাভ সাবান। এসব কসমেটিকসের সিজার মূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০ টাকা।

অন্যদিকে, কঠোর নজরদারির অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা ও ধোবাউড়ার চন্দ্রকোণা সীমান্ত দিয়ে ভারতীয় কমলা এবং বাংলাদেশী মাছ পাচারের চেষ্টা ব্যর্থ হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকার ভারতীয় কমলা ও মাছ জব্দ করা হয়।

সব মিলিয়ে তিনটি অভিযানে মোট ৭৭ লাখ ৬১ হাজার ৬৩০ টাকার ভারতীয় মদ, কসমেটিকস ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

লে. কর্নেল মেহেদী হাসান আরও জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় বিজিবি দিন-রাত কাজ করছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পারলে তারা গণমাধ্যমেরও কবর রচনা করতে চান

সাঈদুর রহমান রিমন: মফস্বল সাংবাদিক ইউনিয়ন লাকীর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানী মামলার ঘোষণা দিতেই মুখ খুলেলেন তিনি, তড়িঘড়ি নিজের বক্তব্য দেয়ার কথাও অস্বীকার করলেন। এরপর থেকেই ‘সাংবাদিক বিরোধী অপপ্রচারকারীরা’ ভিডিও ক্লিপ খুঁজে বেড়াচ্ছেন। খুঁজছেন লাকীর সাংবাদিক কেনা সংক্রান্ত সেই বক্তব্যের ক্লিপ। কারণ, আদৌ লাকী বড় বড় সাংবাদিকদের টাকা দিয়ে কেনার কথা বলেছিলেন কিনা- সে ব্যাপারে নিশ্চিত না হয়েই ভণ্ডরা গোটা সাংবাদিক সমাজকে হেয় করার অপকর্মে নেমে পড়েছিলেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে টাকা নেওয়া সাংবাদিকদের সম্ভাব্য তালিকা তৈরির উদ্যোগ নিতেও দ্বিধা করেননি। আসলে সাংবাদিক পরিচয়েই সাংবাদিকতাকে বিতর্কিত করে জঘণ্য ভাষায় বক্তব্য মন্তব্য প্রদানের খুব বাজে প্রবণতা ছড়িয়ে আছে। সাংবাদিকদের খাটো করে বক্তব্য, মন্তব্য দিতে পারলেই নিজেকে খুব যোগ্যতাসম্পন্ন উচু কাতারের লোক বলে ভাবেন। পেশার মর্যাদাকে ডুবিয়ে উদার আলোচক সাজতে

আরও পড়ুন
language Change