তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বদিয়ার রহমানের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সীমান্তে রামগড় বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বটিয়াঘাটা তেতুঁলতলার ত্রাস ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার তীব্র চাপ, সিদ্ধান্তে অনড় স্টারমার মসজিদে এসি চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে পতেঙ্গায় সী-বার্ড হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৪ পর্যটক অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

যমুনা অয়েলে এমডি নিয়োগে দিতে দুই সিবিএ নেতার সাত কোটি টাকার মিশন

যমুনা অয়েলে এমডি নিয়োগে দিতে দুই সিবিএ নেতার সাত কোটি টাকার মিশন
পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধি ॥

বিতর্কিত মাসুদুল ইসলাম হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি, এই শিরোনামে দৈনিক সবুজ বাংলাদেশে ২ রা ডিসেম্বর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়৷ এতে বের হয়ে এসেছে তার চাকরি জীবনে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিশদ বিবরণ । তবে বিভিন্ন সুত্রে জানা গেছে সেই দুর্নীতিবাজ মাসুদুল ইসলামকেই নিয়োগ দিতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি । অভিযোগ উঠেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসির কর্তপক্ষের সাথে দফায় দফায় দেন দরবার চলছে। ডাক উঠেছে সাত কোটি টাকার। শোনা যাচ্ছে চলতি সপ্তাহে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে৷ মাসুদুল ইসলামের হয়ে বিপিসির সাথে দেনদরবার করছে সিবিএর দুই নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন টুটুল ।

সদ্য বিদায়ী এমডি মুস্তফা কুদরুত-ই ইলাহি ও সাবেক ডিজিএম অপারেশন হেলাল উদ্দিনে ও মহাব্যবস্থাপক মানব সম্পদ মো: মাসুদুল ইসলামের ছত্রছায়ায় যমুনা অয়েলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন । ইতিমধ্যে দুই শেল্টার দাতাই চাকরি থেকে অবসরে চলে গেছে, এরফলে এদের এখন একমাত্র আশ্রয় এবং ভরসাস্থল বিতর্কিত কর্মকর্তা কর্মকর্তা মাসুদুল ইসলাম । এছাড়া এই দুই সিবিএ নেতার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তদন্ত করছে একাধিক তদন্ত কমিটি। কোন ভাবে এই কর্মকর্তাকে এমডি পদে বসাতে পারলেই এই দুই সিবিএ নেতার সকল অপকর্ম ধামাচাপা পড়ে যাবে। বরং চলবে সেই আগের মতোই তাদের তেল চুরির সিন্ডিকেটের কার্যক্রম।

মাসুদুল ইসলামকে এমডি বানাতে যে কারনে মরিয়া দুই সিবিএ নেতা ফ্যাসিষ্ট সরকারের আমলে যমুনা অয়েলে লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তুলেছিল সিবিএ দুই নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন টুটুল। ওদের সকল অপকর্মের শেল্টার দাতা ছিল সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন ও এই মাসুদুল ইসলাম । প্রথম জন যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দ্বিতীয় জন কার্যকরী পরিষদের সভাপতি । প্রতিষ্ঠানটিতে এদের পরিচিতি সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন ও মাসুদুল ইসলামের দুই খলিফা হিসাবে । জুলাই গণআন্দোলনে এয়াকুবের বিরুদ্ধে দুটো এবং জয়নাল আবেদীন টুটুলের বিরুদ্ধে আছে তিনটি হত্যা মামলা। এয়াকুব কর্মরত যমুনা অয়েলের প্রধান কার্যালয় চট্টগ্রাম আগ্রাবাদে, টুটুল নারায়ণগঞ্জ ফতুল্লা ডিপোতে। দেশের পট পরিবর্তনের পরেও দুজনেই চাকরীতে বহাল তবিয়তে এবং বর্তমানে আওয়ামিলীগ ছেড়ে বিএনপির ছায়াতলে। চলছে তাদের আগের মতোই তেল চুরির ব্যবসা। অবশ্য ৫ আগষ্ট ২০২৪ এর পরে মাঝে মধ্যে দুজন অফিসে আসে, তবে স্বাক্ষর করে চলে যায় পুরো মাসের হাজিরা খাতায়। এতে সব কিছুর মুলে ছিল ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন ও মাসুদুল ইসলামের আর্শিবাদ। দুইজনেই নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগের প্রভাবশালী নেতা। মুহাম্মদ এয়াকুব চট্টগ্রাম সিটিকর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসিরের ক্যাডার, আর টুটুল হলো নারায়ণগঞ্জের শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ক্যাডার। দুজনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শত কোটি টাকার মালিকানা সম্পকৃত বিষয়ে পৃথক দুটো তদন্ত কমিটি গঠন করে বিপিসি। গত ৮ অক্টোবর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত পৃথক দুটো তদন্ত কমিটি গঠন করে । তেল টুটুল সম্পকৃত তদন্ত কমিটির আহবায়কের দায়িত্ব দেয়া হয় বিপিসির উর্ধ্বতন মহাব্যবস্থাপক ( হিসাব) এটিএম সেলিম প্রধান এবং এতে সদস্য সচিব করা হয় ব্যবস্থাপক( পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আমেনা ফেরদৌসীকে। অপর সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে তদন্ত কমিটির আহবায়ক করা হয় একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ এবং সদস্য সচিব করা হয়েছে ব্যবস্থাপক ( বানিজ্য ও অপারেশন) মিজানুর রহমানকে। দুটো কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমাও বেধে দেয়া হয়, কিন্তু তারা তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে। এদিকে টুটুলের বিরুদ্ধে তদন্ত কমিটির কিছুটা কার্যক্রম দেখা গেলেও এয়াকুবের বেলায় কিছুই হয়নি।
বিপিসি সুত্রে জানা গেছে টুটুলের তদন্ত কমিটির সদস্য সচিবের ২৩ অক্টোবর স্বাক্ষরিত চিঠির আলোকে ২৬ অক্টোবর ফতুল্লা ডিপোর ইনচার্জ আসলাম খান স্ব শরীরে উপস্থিত হয়ে তদন্ত কমিটির কাছে তার বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া তদন্ত কমিটির সদস্য সচিব ২৮ অক্টোবর যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর দেয়া এক চিঠিতে বলা হয়, উক্ত কমিটির কার্যপরিধির আলোকে সার্বিক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে নিন্ম বর্নিত তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে যমুনা অয়েল কোম্পানি লি: ফতুল্লা ডিপোর গত ৩ অর্থ বছরের ( ২০২২-২০২৩, ২০২৩ -২০২৪ ও ২০২৪-২০২৫) বছর ভিত্তিক ও মাস ভিত্তিক এবং চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের জুলাই – সেপ্টেম্বর মাসের জালানি তেলের মাস ভিত্তিক লস/ গেইনের হিসাব । এমতাবস্থায় উপরের বর্নিত তথ্যাদি গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে কমিটির আহবায়ক ও বিপিসির উর্ধ্বতন মহাব্যবস্থাপক ( হিসাব) মহোদয়ের বরাবর প্রেরনের জন্য নির্দেশ দেয়া হয়েছিল । তবে নির্ধারিত সময়ের মধ্যে যমুনা অয়েল কর্তৃপক্ষ এজাতীয় কোন তথ্যাদি তদন্ত কমিটির কাছে জমা দেয়নি । তদন্ত কমিটির সদস্য সচিব স্বাক্ষরিত এই সংক্রান্ত সর্বশেষ আরেকটি চিঠি পাঠায় ২৮ অক্টোবর।এই চিঠিতে অভিযুক্ত জয়নাল আবেদীন টুটুলকে বলা হয় ০২ নবেম্বর ২০২৫ দুপুর ২’৩০ ঘটিকায় কমিটির আহবায়ক ও বিপিসির উর্ধ্বতন মহাব্যবস্থাপক ( হিসাব) মহোদয়ের চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে অফিস কক্ষে শ্ব শরীরে উপস্থিত হয়ে তার বক্তব্য প্রদানের জন্য । তবে টুটুলের এক চিঠিতে তদন্তের কার্যক্রম থেমে গেছে। ৩০ অক্টোবর তিনি তদন্তকারী কর্মকর্তা বরাবর ৩০ কাযদিবসের সময় চেয়ে আবেদন করেছে।

এদিকে তদন্ত কাজে প্রভাবিত করার অভিযোগ উঠেছে যমুনা অয়েলের ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন ও বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলামের বিরুদ্ধে। । তেল টুটুল এবং এয়াকুব হলো তাদের আয় রোজগারের অন্যতম সিন্ডিকেট সদস্য ।অবশ্য একই ধরনের অভিযোগে ২০১৪ সালে সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের বিরুদ্বে তদন্তে নেমেছিল বিপিসি। সেই বছরের ৯ জুন তৎকালীন বিপিসির সচিব দীপক চক্রবর্তীর স্বাক্ষরিত তদন্ত কমিটিরও আহবায়ক ছিলেন আজকের এই এ টি এম সেলিম প্রধান। সেসময়ও তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সময় সীমাও বেধে দেয়া হয়েছিল ২৪ জুন পর্যন্ত। কিন্তু এগার বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ হয়নি অদ্যবধি। সে যাত্রাও এই সিবিএ নেতাকে রক্ষা করেছিল হেলাল – মাসুদুল ইসলাম সিন্ডিকেট।
দুই সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন টুটুলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াতো দুরের থাক সামান্যতম বদলীর ব্যবস্থা পর্যন্ত নেয়া হয়নি। কারন যিনি বদলীর অর্ডার করবে সেই মাসুদুল ইসলাম সিন্ডিকেটের সদস্য হলেন এই দুই জন৷ যমুনা অয়েল কর্তৃপক্ষের যুক্তি হলো নির্বাচিত সিবিএ নেতাদের বদলী করার ক্ষেত্রে কিছু জটিলতা আছে । কিন্তু চলতি বছরের ২৮ আগষ্ট বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জালানি ও খনিজ সম্পদ বিভাগ আইন শাখা হতে সিনিয়র সহকারী সচিব ( অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিপিসিকে দেয়া চিঠিতে বদলির বিষয়টি স্পষ্ট করে। সেই চিঠিতে বলা হয় শ্রম আইনের ১৮৭ নং ধারায় কোনো ট্রেড ইউনিয়নের সভাপতি (ও সাধারণ সম্পাদক সহ কোন কর্মকর্তাকে তাহাদের) সম্মতি ব্যতিরেকে একজেলা থেকে অন্য জেলায় বদলী করা যাবেনা। তবে জালানি সেক্টরের জন্য এধারা প্রযোজ্য হবেনা। এদিকে মাসুদুল ইসলাম এমডি হতে পারলে সব চেয়ে বেশী লাভবান হবে এই দুই সিবিএ নেতা। এমনকি দুই সিবিএ নেতা হুমকিও দিচ্ছে মাসুদুল ইসলাম ব্যতিত অন্য কেউ এমডি হয়ে আসলে তাকে যমুনাতে ঢুকতে দেবেনা৷

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দৈনিক সবুজ বাংলাদেশ খাগড়াছড়ি উপজেলা প্রতিনিধি ক্যহলাচিং মারমা'র পিতা থৈইঅংরী মারমা'র মৃত্যুতে আমরা গভীর শোকাহত দৈনিক সবুজ বাংলাদেশ খাগড়াছড়ি উপজেলা প্রতিনিধি ক্যহলাচিং মারমা পিতা থৈইঅংরী মারমা আজ ভোরে ৪ টায় খাগড়াছড়ি সদর উপজেলা ১নং খাগড়াছড়ি সদর ইউনিয়ন, গুগড়াছড়ি সুদুঅং মেম্বার পাড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। দৈনিক সবুজ বাংলাদেশ খাগড়াছড়ি উপজেলা প্রতিনিধি ক্যহলাচিং মারমা'র পিতা থৈইঅংরী মারমা'র মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

দৈনিক সবুজ বাংলাদেশ খাগড়াছড়ি উপজেলা প্রতিনিধি ক্যহলাচিং মারমা’র পিতা থৈইঅংরী মারমা’র মৃত্যুতে আমরা গভীর শোকাহত

দৈনিক সবুজ বাংলাদেশ খাগড়াছড়ি উপজেলা প্রতিনিধি ক্যহলাচিং মারমা পিতা থৈইঅংরী মারমা আজ ভোরে ৪ টায় খাগড়াছড়ি সদর উপজেলা ১নং খাগড়াছড়ি সদর ইউনিয়ন, গুগড়াছড়ি সুদুঅং মেম্বার পাড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। দৈনিক সবুজ বাংলাদেশ খাগড়াছড়ি উপজেলা প্রতিনিধি ক্যহলাচিং মারমা’র পিতা থৈইঅংরী মারমা’র মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

আরও পড়ুন
language Change