তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ

ওসমান হাদির অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ

ওসমান হাদির অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢামেক হাসপাতাল থেকে ওসমান হাদির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য না জানালেও ডা. জাহিদ এ তথ্য জানান।

তিনি বলেন, তার কন্ডিশন খুবই খারাপ, ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। হাসপাতালে আনার পর তার ‘সাইন অব লাইফ’ ছিল। অপারেশনের সময় এনেসথেশিয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার নিজস্ব শ্বাসপ্রশ্বাসের প্রচেষ্টা ছিল। এখনো তিনি বেঁচে আছেন।

তিনি বলেন, উনার অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে। উনার নাক-মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল। রোগী সম্পর্কে কোনো আশার কথা বলতে পারছি না। এখন তিনি বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা।

তিনি আরও বলেন, তার (হাদির) পরিবারের সদস্যরা উন্নত আইসিইউ সুবিধার কথা বিবেচনায় নিয়ে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওসমান হাদির অস্ত্রোপচার নিয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ বলেন, শরিফ ওসমান হাদির ডান দিক দিয়ে গুলি ঢুকে বাঁ কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। সেই গুলির দুই-একটি অংশবিশেষ ব্রেনে রয়ে গেছে।

তিনি বলেন, গুলিবিদ্ধ হাদির নিউরোর অভিজ্ঞ সিনিয়র চিকিৎসকরা অস্ত্রোপচার করেছেন। এর আগে তার সিটিস্ক্যান করা হয়। সেখানে দেখা যায়, ছোট ছোট দুই-একটি প্রিলেট মানে ছোট পুঁতি থেকেও আরও ছোট ধাতব বলের অস্তিত্ব। অস্ত্রোপচারের সময় সেই রকম একটি প্রিলেট বের করা হয়েছে। আরও দুই-একটি ব্রেনের মধ্যে আছে। এই গুলির কারণে রোগীর ব্রেনের প্রেসার অনেক বেড়ে গিয়ে রক্তক্ষরণ হয়।

রক্তক্ষরণ বন্ধের পাশাপাশি প্রেসার কমিয়ে আনার জন্য অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলেন তিনি।

এদিকে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো নিবিড় পর্যবেক্ষণে আছেন।

শুক্রবার রাত ৮টা ৫ মি‌নি‌টে স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণ মন্ত্রণাল‌য়ের আইসিইউ সংব‌লিত বি‌শেষ অ‌্যাম্বুলে‌ন্সে ক‌রে হা‌দি‌কে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে আনা হয়।

এর আগে আজ জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচার চালানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে লাইফ সাপোর্ট দিয়ে অস্ত্রোপচার করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কুমিল্লার অবৈধ ব্রিজ অপসারণের সময় প্রশাসনের সাথে দফায় দফায় সংর্ঘষ। সাংবাদিকের বাড়ীতে হামলা

বিপ্লব নিয়োগী তন্ময়, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মাছরাঙা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর অবশেষে কুমিল্লা-ব্রাহ্মণবাড়ীয়ার সীমান্ত এলাকা মুরাদনগরে অদের খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় অদের খালের উপর ব্যক্তিগত উদ্যোগে নির্মিত একটি অবৈধ ব্রীজকে ভেঙে দিয়েছে মুরাদনগর উপজেলা প্রশাসন। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার জনগুরুত্বপূর্ণ নদী অদের খালে নৌ-রুট বিঘ্নিত করে ব্যক্তিগত উদ্যোগে নির্মিত একটি অবৈধ ব্রীজকে অপসারণের লক্ষ্যে বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে যায় মুরাদনগর উপজেলা প্রশাসন। এসময় উপজেলা সহকারী কমিশনার ভুমি নাসরিন সুলতানা নিপা, আকুবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুলসহ বাংগরাবাজার থানা পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ব্রীজটি উচ্ছেদ করতে গেলে ব্রিজটির নির্মাণকারীরা মারমুখী হয়ে উঠে। স্থানীয়রা জানায়, সুমন বাবু, জয়নাল, বাছির, জাহাঙ্গীরসহ বেশকিছু লোক দলবলে এসে হামলা চালায় এবং

আরও পড়ুন
language Change