তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান

প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি

প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি
পাঠক সংখ্যা
638

বরিশাল ব্যুরোঃ

আমতলী উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে বিজয় দিবস উপলক্ষে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা চাঁদা আদায় করছেন এমন গুরুতর অভিযোগ উঠেছে। মো. জাকির হোসেন মোল্লা, বেসরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি কো-অর্ডিনেটরের বিরুদ্ধে।

শনিবার রাতে সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল এ অভিযোগ করেন। তিনি দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলায় সমবায় অফিসের অধীনে বর্তমানে ৪৪টি নিবন্ধিত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি রয়েছে। পাশাপাশি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির আওতায় শতাধিক বেসরকারি সঞ্চয় ও ঋণদান প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠান থেকেই মো. জাকির হোসেন মোল্লা চলতি বছর বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা আদায় করছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, কোনো সমিতি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রশাসনিক ঝামেলার ভয় দেখানো হচ্ছে। দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের নির্দেশনা বা অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, গত দুই বছর ধরেই তিনি একই কৌশলে চাঁদা আদায় করে আসছেন এবং সংগৃহীত অর্থ নিজেই আত্মসাৎ করছেন। এতে বিভিন্ন সঞ্চয় ও ঋণদান সমিতির কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এছাড়াও জানা গেছে, মো. জাকির হোসেন মোল্লা নিজেকে উপজেলা এনজিও ফোরামের সভাপতি পরিচয় দিয়ে চাঁদা আদায় করছেন। তবে অনুসন্ধানে জানা যায়, উপজেলা এনজিও ফোরামের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এনজিও ফোরামের নাম ব্যবহার করে তিনি বিভিন্ন অনিয়মে জড়িত এমন অভিযোগও উঠেছে।

সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল বলেন, জাকির হোসেন মোল্লা উপজেলা প্রশাসনের নামে আমার কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি উপজেলা প্রশাসন ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভয় দেখান। গত বছরও তিনি আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছেন।

স্বদেশ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি জয় চন্দ্র মাঝি বলেন, গত বছর আমার কাছ থেকে দুই হাজার টাকা নেওয়া হয়েছে। এ বছর আবারও দুই হাজার টাকা দাবি করা হলেও আমি তা দেইনি।

এ বিষয়ে অভিযুক্ত মো. জাকির হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে নিউজ করবা কর, কোনো সমস্যা নেই। এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আমতলী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. বাদল আকন বলেন, উপজেলায় সমবায় অফিসের নিবন্ধিত ৪৪টি সঞ্চয় ও ঋণদান সমিতি রয়েছে। কয়েকজন সমিতির প্রতিনিধি আমার কাছে অভিযোগ করেছেন যে, জাকির বিজয় দিবসের নামে চাঁদা আদায় করছেন। এ বিষয়ে সমবায় অফিস থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না বলেন, জাকির হোসেনকে কোনো এনজিও বা সমিতি থেকে চাঁদা আদায়ের অনুমতি দেওয়া হয়নি। যদি তিনি কোথাও চাঁদা আদায় করে থাকেন, তা তার ব্যক্তিগত উদ্যোগ ও দায়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের নামে এনজিও বা সঞ্চয়-ঋণদান সমিতি থেকে চাঁদা আদায়ের কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজমিস্ত্রি সাঈদ মস্তবড় সাংবাদিক! সংবাদ প্রকাশ করায় সম্পাদকের নামে ডিজিটাল আইনে মামলা

  নিজস্ব প্রতিবেদক: অশিক্ষিত রাজমিস্ত্রীর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ এর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন কথিত সাংবাদিক সাঈদ। জানাযায়, ময়মনসিংহ থেকে গাজীপুর জেলায় আসে কর্মের সন্ধানে কাজও করে কযেক বছর রাজমিস্ত্রী হিসেবে রংগের কাজ আর মাঠে ময়দানে কাজ করতে দিয়ে পরিচয় হয় কিছু বাটপার পত্রিকার কথিত সম্পাদকদের সাথে আর তাদের কাছ থেকে টাকার বিনিময়ে পরিচয়পত্র নিয়ে এক সময় রাজমিস্ত্রি সাঈদ বর্তমানে টঙ্গী এলাকায় মস্তবড় সাংবাদিক। ক্যামেরা হাতে রাজধানী সহ গাজীপুরের বিভিন্ন আবাসিক হোটেল, ভূমি অফিস, এমএলএম কোম্পানি, সিকিউরিটি ব্যবসা, হারবাল ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে ঘুরে বেড়াচ্ছেন কোট টাই পরে। একই ব্যাক্তি কখনো সাঈদ আবার কখনো নিজেকে ইমরান নামে পরিচয় দিচ্ছেন। সাথে আরো দুইজন সাংবাদিক পরিচয় ধারী ব্যক্তিকে দেখা যায়। তাদের

আরও পড়ুন
language Change