তারিখ লোড হচ্ছে...

রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে

বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
পাঠক সংখ্যা
638

মো: মহিবুল্লাহ ভূঁইয়াঃ

আজ মহান ১৬ ই ডিসেম্বর, রক্তস্নাত মহান বিজয়ের ৫৪তম বার্ষিকী ও বিজয় দিবস ২০২৫। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের এই দিনটি বাঙালি জাতির জন্য গৌরব, আত্মত্যাগ ও চিরস্মরণীয় ইতিহাসের প্রতীক। অকুতোভয় মুক্তিযোদ্ধাদের বীরত্বে অর্জিত এই বিজয়ের দিনে কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় পালন করা হয়েছে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস।

মঙ্গলবার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে বরুড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে পুস্পস্তবক অর্পণ করা হয়, প্রশাসনের পর বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন দপ্তর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের স্মরণে পুষ্প স্পস্তবক অর্পণ করে। সকাল ৮.৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সালামি মঞ্চে বাংলাদেশ পুলিশ, বিএনসিসি (সেনা শাখা) বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ, রোভার স্কাউট বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ, স্কাউট, গার্ল ইন স্কাউট দল, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়, কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দলের প্রধান অতিথি হিসেবে সালামি গ্রহণ করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি ও বিশেষ অতিথি বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম।

বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবস এর আনুষ্ঠানিকতা শুরু হয়, এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ, ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বরুড়া পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। বেলা ১১.৩০ মিনিটে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধা পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে ও বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মীর, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিকেলে উপজেলা পরিষদ মাঠে প্রশাসন বনাম সুধী সমাজের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ স্বাধীনতা ও মুক্তমঞ্চে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুল হাসান রনি, বরুড়া থানা ওসি তদন্ত সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন পূর্ণ মর্যাদা ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে মহান বিজয় দিবস উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেঘনায় ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদের সচিব ফজলুল করিম মজুমদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। সোস্যাল মিডিয়াসহ পত্রপত্রিকায় লেখালেখির পরও থামছে না তার দুর্নীতি আর অনিয়ম। অভিযোগ সূত্রে জানা যায়, সাধারণ মানুষের জন্ম নিবন্ধন অনলাইন ডাটাবেজ করতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক টাকা আদায় করছেন তিনি। কোনো ইউপি সদস্য বা প্যানেল চেয়ারম্যান অধিক টাকা আদায়ের প্রতিবাদ করলেও সচিব কোনো কর্ণপাত করছেন না। গত মাসের ২৪ ফেব্রুয়ারি ২নং মানিকারচর ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাতেন খন্দকার এবং অত্র ইউনিয়নের ৮ টি ওয়ার্ড মেম্বারদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ মেঘনা উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে জমা দেন। প্যানেল চেয়ারম্যান মো. বাতেন খন্দকারের লিখিত অভিযোগে বলা হয়, ইউনিয়ন পরিষদে আগত সেবা গ্রহীতাদের সাথে উনার আচরণ খুবই ঔদ্ধত্যপূর্ণ। বহুবার

আরও পড়ুন
language Change