তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী উত্তর চাকামইয়া ইউনিয়ন-এ ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ নবাবপুরে শতবর্ষের জনহিতকর প্রতিষ্ঠানে ‘অন্ন’ গিলছে কারা? জুলাই হত্যাকাণ্ডের আসামী ১৪ মাসেও গ্রেফতার হয়নী শওকত আলী নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী আ. লীগের অফিস খোলার চেষ্টা কঠোর বার্তা দিলো জামায়াত সরকারী আদেশে অমান্য করে রমজানেও চলছে কলেজ পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সুইচগেটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে প্রাইভেট হসপিটাল মালিক সমিতির উদ্যোগে ইফতার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ পটুয়াখালীর মির্জাগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব ০৩ টি পরিবার তালতলীতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম বিজয় রাশমিকার বিয়েতে কলাপাতায় খাবার পরিবেশন হবে কুমিল্লায় সেমাই কারখানায় ভোক্তা অধিকারের অভিযান রাষ্ট্রীয় উন্নয়ন সহায়ক এনজিও পপি'র শাখা উদ্ধোধন পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থ প্রতিমন্ত্রী সংসদ সদস্য হিসেবে শপথের পর প্রথমবার মৌলভীবাজারে এম নাসের রহমান ইতালির ক্রিকেটে যৌন হয়রানির থাবা বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের ২০ বছরের কারাদণ্ড চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার পাবেন যে ৭ শ্রেণির মানুষ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি সারজিস আলম এক জালে ধরা পড়ল ৩৫ লাখ টাকার লাল কোরাল ঝিনাইগাতী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বসতবাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি ধানের শীষ প্রার্থীর নির্বাচন করে বেকায়দায় গজারিয়ার তরুণ ব্যবসায়ী মহিউদ্দিন মোল্লা মাদক-সন্ত্রাসমুক্ত ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার ঘোষণা পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ১/১১ গভীর ষড়যন্ত্রের মাফিয়া ডন আমিন এখনো অধরা! আইজিপি হলেন আলী হোসেন ফকির কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতার আকস্মিক মৃত্যু কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন ভাতা নিচ্ছেন শিক্ষিকা ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করে ড্রামে ভরল ছেলে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বহনের উদ্যােগ নেবে প্রতিমন্ত্রী শান্তি-শৃঙ্খলা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা খাগড়াছড়িতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল আটক চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত দীঘিনালায় স্থানীয়দের অভিযানে ৬.৫ কেজি গাঁজা উদ্ধার ৫ আগস্ট কী ঘটেছিল বঙ্গভবনে আজকের ভিতরে আসামী আটক না করলে তোমাকে শোকজ করব বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে ফতুল্লা ডিপোর চুরির নিয়ন্ত্রক ‘ টুটুল’এখনো অধরা? দনিয়া-মাতুয়াইল ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের গডফাদার কর্মকর্তা সঞ্জীব ও আসাদুজ্জামান ‎ শেরপুরে পাচারকালে ৯৮০ বস্তা ইউরিয়া সার জব্দ শেরপুরের নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে সাইবার মামলা খেলেন পিএইচপির এমডি ইকবালসহ আমাদের সময় সম্পাদকঃ চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক  আয়ান শর্মার বিরুদ্ধে মনগড়া সংবাদ

পাঠক সংখ্যা
638

 

স্টাফ রিপোর্টারঃ

এবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি হলেন পিএইচপি ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও দৈনিক আমাদের সময় পত্রিকার শেয়ারহোল্ডার মো. ইকবাল হোসেন চৌধুরীসহ চারজন। দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার বিরুদ্ধে মিথ্যা সংবাদ ছাপানোয় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির মামলাটি গ্রহণ করে নগর পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের দায়িত্ব দেন।

মামলায় আসামিরা হলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সরোয়ার, প্রতিবেদক মেহেদী হাসান, পিএইচপি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও দৈনিক আমাদের সময় পত্রিকার শেয়ার হোল্ডার মো. ইকবাল হোসেন চৌধুরী এবং চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার মো. মহি উদ্দিন।

আগামী ২৭ এপ্রিল পরবর্তী শুনানির দিন প্রতিবেদন দাখিলের জন্য আদালত নির্দেশও দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী।

ইকবাল বাংলাদেশে রুয়ান্ডার অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা মুহাম্মদ মিজানুর রহমান ২০২০ সালে একুশে পদক পান সমাজসেবায় ‘অবদানের’ স্বীকৃতি হিসেবে।

এর আগে আয়ান শর্মাকে ফোন করে নিজের সংবাদ মাধ্যমে নিউজ করে ‘কচুকাটা’ করার হুমকি দেন পিএইচপি ফ্যামিলির এমডি ও দৈনিক আমাদের সময় পত্রিকার শেয়ারহোল্ডার ইকবাল হোসেন চৌধুরী।

মামলার নথি সূত্রে জানা গেছে, চট্টগ্রামে পাহাড়ের টিলা কেটে বাঁধ দিয়ে পাহাড়ি প্রাকৃতিক ছড়া বন্ধ করে দেওয়ায় চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির অঙ্গপ্রতিষ্ঠান পিএইচপি ফ্লোট গ্লাসের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর। এই মামলার খবর প্রকাশ করার পর পিএইচপির এমডি ইকবাল হোসেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে টানা দুইদিন ফোন করে অশালীন ভাষায় হুমকি দেন। এই সময় তিনি সাম্প্রদায়িক আক্রমণ ছাড়াও বহুবার রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে সরাসরি তুলে নেওয়ার হুমকিও দেন। এছাড়া তিনি একই ধরনের হুমকি দিয়ে অন্তত ৭৯টি ক্ষুদেবার্তা পাঠান মোবাইলে।

এই ঘটনায় চট্টগ্রাম ১ম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর-৫৩৭/২২ (কোতোয়ালী) মামলাটি বিচারাধীন রয়েছে। মামলাটি দায়েরের আগে ও পরে আয়ান শর্মাকে হুমকি দেন পিএইচপি গ্রুপের এমডি মো. ইকবাল হোসেন চৌধুরী। এই মামলায় গত ১২ ফেব্রুয়ারি সশরীরে আদালতে উপস্থিত হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ইকবাল। সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত ১০০০ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে আয়ান শর্মাকে ফোনে ইকবাল বলেন, ‘তোমার সাথে আমার পাঙ্গা লেগে গেল কিন্তু, মনে রেখো। কচুকাটা করবো, কচুকাটা। মিডিয়া দিয়ে কচুকাটা করবো তোমারে। আমি হাত তুলি না কারো ওপরে। মিডিয়া দিয়ে কচুকাটা করবো তোমারে। আমি যখন চারটা মামলা দিবো, আগের মামলা তো আছেই, এর পেছনে দৌড়াইতে পারবা? তোমারে আমি ন্যাংটা তিনটা নিউজ পেপারে আর টিভি চ্যানেলের মধ্যে করতেছি কালকে। তারপর তুমি মামলা লাগাও আমার পেছনে, এ পর্যায়ে কোর্টে গিয়ে দৌড়াইয়ো, টাকা খরচ কইরো, ঠিক আছে?’

চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ইকবাল বলেন, ‘তাইলে কালকে থেকে কিন্তু কোর্টে অনেক কিন্তু দৌড়াইতে হবে কিন্তু। চারটা মামলা হবে কিন্তু। শোন, তুমি যেই…ধর তুমি মনে হয় আমার কানেকশন জানো না, মহসীন স্যারের কানেকশন আর আমার কানেকশনের মধ্যে অনেক বেশকমের হিসাব আছে। আমি চাই যে রেকর্ডিং কর এই কথাগুলা, কারণ তুমি আমারে প্যারাইন্না ফুরাইন্না করে পারবা না, কেন পারবা না জানো? তুমি এই দেশেই থাকতে পারবা না। তুমি যদি এত বড় হয়ে থাক সাংবাদিক, আমি মাফ চাইব।’

ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে ইকবাল বলেন, ‘কোর্টে হাজিরা তোমার দিতে হবে, রেডি হয়ে যেয়ো, ঠিক আছে? এরপরে তো তুমি কোথা থেকে ডাক পাবা এটা তুমি বুঝেই নিবা। তুমি ঢাকায় ডাক পাবা, চিটাগাংয়ে না। ইউ ক্যান নট ম্যানেজ এনিবডি ইন চিটাগং, তুমি ঢাকা থেকে ডাক পাবা। তোমারটা তুমি দেইখো। আমি কোন কানেকশনে চলি তুমি জানো? আমি তোরে কোর্টে কয়বার রান করাবো, আমার বাজেট আমি ঠিক করছি। তুমি যেখানে গিয়ে কেইস করার কর, আমি যশোর যাব দরকার হলে, হেলিকপ্টার নিয়ে যাবো। আর তুই যাবি বাসে। মাফ চাইতে পারবি নাকি মাফ চাইবি না? আমি কি দৌড়াবো তোরে? তুমি এভাবে নিউজ কেমনে আমার ছবি দিয়ে করলা? তুমি ক্ষমা চাবা নাকি কালকে তোমারে ধরে নিয়ে যাবো আমি?’

এছাড়া আয়ান শর্মার পরিবারকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করেন ইকবাল।

সনাতন ধর্মালম্বী হওয়ায় মামলা প্রত্যাহার না করলে সপরিবারে দেশত্যাগে বাধ্য করবে বলেও হুমকি দেন আসামি ইকবাল।

সামাজিকভাবে ও পেশাগতভাবে মান-সম্মান ক্ষুণ্ন করার জন্য আয়ান শর্মার বিরুদ্ধে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও অপমান জনক সংবাদ প্রচার করেছেন। গত ১৫ ফেব্রুয়ারি দৈনিক আমাদের সময়’র পত্রিকায় ‘কয়লা আয়ান শর্মার ময়লা যায়নি’ শিরোনামে মিথ্যা তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। যা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

এসব সংবাদ পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার মো. মহি উদ্দিন তার নিজের ফেসবুকে প্রচার করেন।

বাদিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে পেশাগত, সামাজিক, পারিবারিক সুনাম ক্ষুণ্ন করতেই আসামিরা মিথ্যা, বানোয়াট এবং আক্রমণাত্মক সংবাদ প্রচার করেছে।’

বাদিপক্ষের আরেক আইনজীবী মোকাররম হোসাইন বলেন, ‘আসামিরা তাদের নিজস্ব পত্রিকা ও অনলাইন ভার্সনে মনগড়া কথা লিখে তা প্রকাশ এবং প্রচার করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে বিভিন্ন হুমকি এবং দেশত্যাগের বাধ্য করারও হুমকি দিয়েছেন।

তিনি বলেন, ‘আদালত মামলাটি গ্রহণ করে প্রতিবেদনের জন্য কাউন্টার টেররিজম ইউনিটকে নির্দেশ দিয়েছেন।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টঃ বরগুনার তালতলী উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ( ২৭ জানুয়ারি ) বিকেল সাড়ে ৪টায় তালতলী মিনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম স্বাধীন দাস (১৬)। তিনি প্রদীপ দাসের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বিকালের দিকে তার নানি কিরণ বালা বাড়িতে এসে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি লাঠি দিয়ে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সে সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। নিহতের মা কাকলী রানী দাস জানান, স্বাধীন দাসের সঙ্গে তার মামা শুভ অধিকারীর শ্যালিকা টুম্পা নামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর তিনি ছেলেকে নিষেধ করেছিলেন। তার ধারণা, সম্পর্ক সংক্রান্ত মানসিক চাপের কারণে এমন ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনা স্থলে

আরও পড়ুন
language Change