তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জঙ্গল সলিমপুরে ইয়াসিন-ফারুক সাম্রাজ্য! উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ভি পি ইকবাল রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী আটক জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন ​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান চোরাই মোবাইল জব্দ সুন্দরবনে আত্মসমর্পণ করা সুমন বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেফতার ঈদুল আযহা: খাগড়াছড়িতে র‍্যাব-৭-এর নিরাপত্তা জোরদার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪: অনিয়মের ‘হর্তাকর্তা’ ইকবাল ও নুরুল স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সুইচগেটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সুইচগেটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে
পাঠক সংখ্যা
638

এম ইদ্রিস আলীঃ

সাতক্ষীরা ও খুলনার উপকূলীয় কয়রা উপজেলার বেদকাশীর দুই পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ ও শাকবাড়িয়া নদী। এই নদীর প্রায় ৩২ কিঃ মিঃ বেড়িবাঁধে ব্লক ও সুইচগেট তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলেছে। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৪৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে পাউবো সূত্রে জানা গেছে। এই ৩২ কিঃ মিঃ বেড়িবাঁধের প্রায় ২২কিঃ মিঃ রক্ষণাবেক্ষণের দায়িত্বে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২। আর বাকি বেড়িবাঁধের দায়িত্বে রয়েছেন খুলনা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্রমাগত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ফলে প্রতিবছর নদীর পানিতে প্লাবিত হয় সেখানকার হাজার হাজার বসতি। লবণাক্ত পানি থেকে লোকালয়কে রক্ষা করতে সেখানে নদীর পাড়ে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবো সূত্রে জানা গেছে, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে খুলনার কয়রা উপজেলার দুটি পোল্ডারে ঝুঁকিপূর্ণ হিসেবে তারা ১৮টি স্থান নির্ধারণ করেছিল, যা মেরামতের জন্য নকশা এবং কাজের প্রাক্কলনও তৈরি করেছিলেন পাউবোর প্রকৌশলীরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, কয়রা উপজেলার বেদকাশীর ১৪/২ পোল্ডারের গাববুনিয়া ও ১৪/১ পোল্ডারের শাকবাড়িয়া অংশের ব্লক তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়ে যাওয়ায় বাঁধের পাশে ব্লক ও জিও ব্যাগ বসানোর কাজ চলমান রয়েছে। এ সময় স্থানীয় অনেকে জানান,বাঁধের কাজ খুব দ্রুতগতিতে এগিয়ে চলেছে,কাজ নিয়ে আমাদের কোন অভিযোগ নেই, আমাদের দেখা চোখে কাজের মান অনেক ভালো।এই বাঁধের কাজ শেষ হলে আমাদের দুঃখ দুর্দশা লাঘব হবে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই।

এদিকে এরই মধ্যে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চোরামুখা এলাকায় বেড়িবাঁধের চারটি স্থানে কাজ ইতিমধ্যে শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের দাবি, চারটি স্থানে ১ হাজার ২০ মিটার বাঁধে রিং-ডাইক ও অস্থায়ী ঢাল সংরক্ষণের কাজ করা হয়েছে। এর জন্য বরাদ্দ ছিল ১ কোটি ১৬ লাখ ২২ হাজার টাকা। বরগুনার ঠিকাদারি প্রতিষ্ঠান মামুন এন্টারপ্রাইজের ম্যানেজার জানান,পাউবোর ডিজাইন অনুযায়ী ইনলেটের ১০ টা গেটের কাজ প্রায় শেষের দিকে প্রাকৃতিক দুর্যোগ না হলে যথাসময়ের মধ্যে কাজ শেষ হবে। উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের হরিহরপুর এলাকায়ও চলছে এই প্রকল্পের কাজ। সেখানে দেখা গেছে, বাঁধের ঢালে সিমেন্টের ব্লক ও জিও ব্যাগ সাজানোর কাজ পুরোদমে এগিয়ে চলেছে। ওই গ্রামের বাসিন্দা চারু মণ্ডল বলেন, এখানে বাঁধ নির্মাণের কাজ চলছে, কাজ খুব ভালো হচ্ছে ।

এ ছাড়া প্রকল্পের আওতায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মেদেরচর এলাকায় বাঁধের মাটির কাজও চলমান রয়েছে। উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের সদস্য গণেশ মণ্ডল বলেন, ‘আমার বাড়ির পাশে শাকবাড়িয়া ও গাতিরঘেরি এলাকার তিনটি স্থানে কাজ হয়েছে। ঠিকাদারের লোকজন খননযন্ত্র দিয়ে ঢালের মাটি কেটে বাঁধ উঁচু করেছেন। নিয়ম অনুযায়ী ১০০ মিটার দূর থেকে মাটি এনে বাঁধের ঢাল ও উচ্চতা বাড়ানোর হয়েছে। খুলনার কয়রা উপজেলার বেড়িবাঁধ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের (পওর) দায়িত্বে রয়েছে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ড-২ ও খুলনা পানি উন্নয়ন বোর্ড-২ আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। খুলনা পাউবোর ২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ জহির মাজহার বলেন, কয়রার জোড়শিং থেকে আংটিহারার গোলখালি পর্যন্ত ১৪/১ পোল্ডারের বেড়িবাঁধে রেগুলেটর ৪টা এবং ইনলেটের ১০ টা গেটের কাজ প্রায় শেষের দিয়ে কিছু জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান থাকায় কাজ সমাপ্ত করতে একটু বিলম্ব হবে। ৫১ কোটি টাকা ব্যয়ে ৪টি প্যাকেজের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করছি।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো: রাশিদুল ইসলাম বলেন, ‘আগের অর্থবছরের কাজগুলোতে প্রাক্কলন ও নকশা অনুযায়ী হয়েছে। চলমান অর্থবছরের কাজেও সমস্যা নেই। আমরা চেষ্টা করছি আগের ধারা অব্যাহত রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে । এখন যেভাবে নকশা ও প্রাক্কলন তৈরি হবে, তা বরাদ্দের সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হবে। সাতক্ষীরা পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন,বেড়িবাঁধের কাজ আমি সহ কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছে। ঠিকাদারের নিকট থেকে শতভাগ কাজ বুঝে নেওয়া হচ্ছে। আমরা প্রকল্প মেয়াদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো ইনশাল্লাহ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক রিপোর্টারঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন ডিসচার্জ (অব্যাহতি) আবেদনের বিষয়ে শুনানি করেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। আসামিরা পলাতক থাকায় সরকারি খরচে নিয়োগ পেয়ে আইনি লড়াই করছেন তারা। শুনানিতে স্টেট ডিফেন্স আইনজীবীরা দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই এ মামলায় শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করা হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে প্রাথমিক কোনো অভিযোগ আনতে পারেনি প্রসিকিউশন।

আরও পড়ুন
language Change