তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জঙ্গল সলিমপুরে ইয়াসিন-ফারুক সাম্রাজ্য! উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ভি পি ইকবাল রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী আটক জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন ​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান চোরাই মোবাইল জব্দ সুন্দরবনে আত্মসমর্পণ করা সুমন বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেফতার ঈদুল আযহা: খাগড়াছড়িতে র‍্যাব-৭-এর নিরাপত্তা জোরদার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪: অনিয়মের ‘হর্তাকর্তা’ ইকবাল ও নুরুল স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি

সংসদ সদস্য হিসেবে শপথের পর প্রথমবার মৌলভীবাজারে এম নাসের রহমান

সংসদ সদস্য হিসেবে শপথের পর প্রথমবার মৌলভীবাজারে এম নাসের রহমান
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদঃ

শপথ নেওয়ার পর মৌলভীবাজারে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে সদর উপজেলার গিয়াসনগর বাজারে প্রবেশ করলে জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সিনিয়র সদস্য আলহাজ্ব মো. আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোশাররফ হোসেন বাদশা, আশিক মোশাররফ, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য মিসবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, মতিন বকস, শ্যামলী সূত্রধর, মাহমুদুর রহমান, এড বকসী যুবায়ের, সেলিম সালাউদ্দিন, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মো. বদরুল আলম, আয়াছ আহমেদ, এম ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সারওয়ার মজুমদার ইমন, সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক রেজা করিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমেদ, সদস্য সচিব মোনাহিম কবীর, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, ছাত্র নেতা জনি আহমেদ,জেলা মহিলা দলের সভানেত্রী ডা. দিলশাদ পারভীন, সাংগঠনিক সম্পাদক সুফিয়া সুলেমান কলি সহ জেলা, সদর, পৌর, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর এম নাসের রহমান একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জেলা শহর প্রদক্ষিণ করেন। পাজেরো জিপে দাঁড়িয়ে তিনি হাত নাড়ে সর্বস্তরের জনতার শুভেচ্ছার জবাব দেন। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও হাত নাড়ে অভিনন্দন জানান। শহর প্রদক্ষিণ শেষে নিজ বাড়ি বাহারমর্দানে পৌঁছে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন এম নাসের রহমান। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। জিয়ারত শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে এম নাসের রহমানকে বরণ করেন। এর পর স্থানীয় গগণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এম নাসের রহমান বলেন বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, এগুলি অলরেডি পাইলট প্রজেক্টের মাধ্যমে শুরু হয়ে গেছে। বিশেষ করে ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড, আর খাল খনন কর্মসুচীসহ যেসব উল্লেখযোগ্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সবগুলো কর্মসূচী সারা বাংলাদেশে শুরু হয়েছে। আমাদের মৌলভীবাজারেও খাল খনন কর্মসুচী হবে।

সেই সাথে আমরা ভৌত অবকাঠামোর রাস্তা-ঘাট, ব্রিজের কাজ শুরু করবো। আপনারা দেখছেন বিএনপি সরকার ক্ষমতায় বসার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাথে সাথেই এই যে কৃষক কার্ড আর ফ্যামেলী কার্ড, এটার পাইলট প্রজেক্ট বাস্তবায়নের কাজ শুরু করেছেন। পর্যায়ক্রমে আগামী কয়েক মাসের মধ্যে অনেক থানায় এবং ওয়ার্ডে শুরু হবে। এসব কর্মসূচি থেকে মৌলভীবাজার-রাজনগর ও সারা মৌলভীবাজার জেলা বাদ পড়বে না। এসব কর্মকান্ড দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কমিটি গঠন করে দিয়েছেন। খাল খননের জন্য বাছাই করে প্রকল্প নেওয়া হবে, যাতে কৃষি উৎপাদনে সহায়ক হয়। তাছাড়া আমি গ্রামীণ অবকাঠামো, রাস্তা-ঘাটের সংস্কারে বেশি গুরুত্ব দিচ্ছি। এবং সেই সাথে বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থার জন্য গ্রামে ডিপ টিউবওয়েল স্থাপনে কাজ করবো। সংসদ আগামী ১২ মার্চ প্রথম অধিবেশন বসবে। মোটামুটি ঈদের পরেই সব কার্যক্রম চালু করতে পারব বলে আশা করছি। তিনি আরও বলেন, “আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি ইনশাআল্লাহ তাদের জন্যও আমি কাজ করবো। আগামীতে ইউনিয়ন, উপজেলা, পৌর নির্বাচন পর্যায়ক্রমে আগামী কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতের সম্মানী ভাতা দেয়ার কাজ শুরু হয়েছে। আগামী জুনে বাজেটের পরে জুলাই মাস থেকে ইনশাআল্লাহ রাস্তা-ঘাটের কাজ শুরু হয়ে যাবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজউক জোন-৭১ এর মোঃ রাফিউল আলমের তথ্য প্রাপ্তিতে জটিলতা

রাজউক জোন-৭/১ এর মোঃ রাফিউল আলমের তথ্য প্রাপ্তিতে জটিলতা

ফারজানা আক্তার শ্রাবণীঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন ৭/১ এর ইমারত পরিদর্শক মোঃ রাফিউল আলম এর বিরুদ্ধে তথ্যপ্রাপ্তিতে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে, একাধিক তথ্য-উপাত্ত ও কিছু ভবনের ক্ষেত্রে রাজউকের কোনো লিখিত অনুমোদন না থাকলেও নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য, একাধিকবার ইমারত পরিদর্শক মোঃ রাফিউল আলম এর সঙ্গে দেখা ও যোগাযোগের চেষ্টা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা প্রথমে তা সম্পর্কে অবগত নন বলে জানান, পরে তথ্য দেওয়ার আশ্বাস দেন। কিন্তু নির্ধারিত সময়ে যোগাযোগ করলে তিনি বিভিন্নভাবে সময় ক্ষেপণ করেন এবং বারবার নতুন করে অপেক্ষা করতে বলেন। তবে প্রতিবারই তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান এবং অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। রাজউকের কিছু ক্ষেত্রে অনুমোদনহীন নির্মাণ বছরের পর বছর চললেও কার্যকর নজরদারি

আরও পড়ুন
language Change