তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ইমারত পরিদর্শক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ইমারত পরিদর্শক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন ৭/১ এর ইমারত পরিদর্শক জয়নাল আবেদীনের বিরুদ্ধে কেরানীগঞ্জ এলাকায় ঘুষ বাণিজ্য এবং প্ল্যান অনুমোদন ছাড়াই ভবন নির্মাণে প্রত্যক্ষ সহায়তার গুরুতর অভিযোগ উঠেছে। একাধিক ভবন মালিক ও স্থানীয় সূত্রের দাবি, তার প্রত্যক্ষ মদদেই দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন বহুতল ভবন গড়ে উঠছে।

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, অনেক ভবন কোনো ধরনের নকশা (প্ল্যান) অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে। এসব ভবনের বিরুদ্ধে রাজউকের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও অভিযোগ রয়েছে ইমারত পরিদর্শক জয়নাল আবেদীন অর্থের বিনিময়ে সেগুলো উপেক্ষা করেছেন। কোথাও সরেজমিন পরিদর্শন না করেই ‘সব ঠিক আছে’ মর্মে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে, আবার কোথাও নিয়মিত পরিদর্শনের নামে ভবন মালিকদের কাছ থেকে দফায় দফায় অর্থ আদায় করা হয়েছে।

ভুক্তভোগী একাধিক ভবন মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্ল্যান পাশ ছাড়াই কাজ চলছিল। জয়নাল আবেদীন এসে বলেন সমস্যা হবে না আমি দেখছি। পরে নির্দিষ্ট অংকের টাকা দিতে হয়েছে। না দিলে কাজ বন্ধের হুমকি ছিল।

স্থানীয়দের অভিযোগ, এসব অনিয়মের কারণে কেরানীগঞ্জ এলাকায় অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হলেও দায়িত্বশীল সংস্থার নজরদারি কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

এ সংক্রান্ত একাধিক তথ্য-উপাত্ত ও অভিযোগের কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা গেছে, কিছু ভবনের ক্ষেত্রে রাজউকের কোনো লিখিত অনুমোদন না থাকলেও নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার রাজউক জোন–৭/১-এর ইমারত পরিদর্শক জয়নাল আবেদীনের সঙ্গে দেখা ও যোগাযোগের চেষ্টা করা হয়। তবে প্রতিবারই তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান এবং অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজউকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্ল্যান ছাড়া ভবন নির্মাণের সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তা গুরুতর অপরাধ। লিখিত অভিযোগ ও প্রমাণ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নগর বিশেষজ্ঞ ও সুশাসন সংশ্লিষ্টরা বলছেন, রাজউকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ সংস্থাটির বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা দ্রুত স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও তুলে ধরুন: অর্থ উপদেষ্টা

সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও তুলে ধরুন: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলোও দেখতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি সুনাম রয়েছে জানিয়ে তা ধরে রাখার পরামর্শও দেন উপদেষ্টা। তিনি বলেন আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা শুধু সরকারের ভুল আর নেতিবাচক বিষয়গুলোই দেখেন। শুধু বলেন এটা নেই ওটা নেই। কিন্তু ভালো দিকগুলোর প্রতিও নজর দেওয়া জরুরি। তিনি বলেন তবে সরকারের ভুল যে নেই তা নয়। সমালোচনা করার ক্ষেত্রে

আরও পড়ুন
language Change