তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

গণপূর্তের প্রকৌশলী আতিক বাইরে বদলি হলেও বহাল তবিয়তে ঢাকায়

গণপূর্তের প্রকৌশলী আতিক বাইরে বদলি হলেও বহাল তবিয়তে ঢাকায়
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী সরকারের আশীর্বাদপুষ্ট ঢাকায় গেঁড়ে বসা গণপূর্ত অধিদপ্তরের অনেক নির্বাহী প্রকৌশলীরা ঢাকার বাইরে বদলি হলেও এখনো বহাল তবিয়তে ঢাকাতেই আছেন প্রকৌশলী মো. আতিকুল ইসলাম। ক্ষমতার দাপটে তিনি হয়ে উঠেছিলেন গণপূর্ত অধিদপ্তরের স্বঘোষিত প্রধান প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আতিকুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত পাহাড় সমান দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, টেন্ডার, বদলী ও নিয়োগ বাণিজ্যের অভিযোগের পরেও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কোনো এক অদৃশ্য কারণে সে ছাড় পেয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

প্রকৌশলী মো: আতিকুল ইসলামের বিরুদ্ধে পতিত আওয়ামী সরকারের সময় দুর্নীতি, টেন্ডার বাণিজ্যসহ নানান অভিযোগ রয়েছে। তিনি পতিত আওয়ামী সরকারের মদদে বিপুল অংকের টাকা আত্মসাৎ করেছেন বলে জানা যায়। তিনি গণপূর্ত বিভাগ-১ এর দায়িত্ব পালনকালে গণপূর্ত অধিদপ্তরের ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর বহুতলবিশিষ্ট ভবন নির্মানের ক্ষেত্রে তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেন। দীর্ঘদিন যাবৎ মতিঝিল গণপূর্ত বিভাগে গণপূর্ত অধিদপ্তরের মনোনীত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করলেও সাইট সিলেকশনের অজুহাত দেখিয়ে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ক্যাডেট কলেজের ছাত্র আতিকুল ইসলাম সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতারকে ম্যানেজ করে একটি কমিটি বানিয়ে কাজটি নিজের কাছে হস্তান্তর করেন। ঐ কাজ মতিঝিল গণপূর্ত বিভাগ থেকে ঢাকা গণপূর্ত বিভাগ-১ এ হস্তান্তরের মূল উদ্দেশ্য ছিল কয়েক কোটি টাকার কমিশন বাণিজ্য হাতিয়ে নেয়া। এজন্যই মূলত কমিটি করা হয়েছিল। প্রধান প্রকৌশলীর ডাটাবেজ তৈরির কাজেও সহযোগিতা করেছেন আতিকুল ইসলাম। গণপূর্ত অধিদপ্তরের রক্ষনাবেক্ষন বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন ঠিকাদারের নিকট হতে অধিক পরিমান উৎকোচ গ্রহন করে অনুমোদিত বার্ষিক ক্রয় পরিকল্পনা হতে ৩ বছরে তিনি প্রায় ৬০ কোটি টাকার অতিরিক্ত দরপত্র এলটিএম পদ্ধতিতে আহবান করার পরিবর্তে ওটিএম পদ্ধতিতে শতভাগ দরপত্র আহবান করে ঢাকা গণপূর্ত বিভাগ-১ এ বদলী হয়ে চলে যান। এই অতিরিক্ত ৬০ কোটি টাকার দরপত্র আহবান করে সুকৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। বিগত সরকারের আমলে আতিকুল নিজ অফিসের বদলে সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতারের কনফারেন্স কক্ষেই বেশি সময় কাটিয়েছেন বলেও অভিযোগ আছে।

সংশ্লিষ্টরা জানান, আতিকুল প্রধান প্রকৌশলীর মিনি কনফারেন্স কক্ষে ঠিকাদারদের নিয়ে টেন্ডার, বদলী ও নিয়োগ বানিজ্য নিয়ে দেন-দরবার করেছেন। জানা গেছে, আতিকুল ইসলাম শেখ পরিবারের কাছে টেন্ডার, বদলী ও নিয়োগ বানিজ্যের টাকা কালেকশন করে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়োজিত ছিলেন। সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীকে ম্যানেজ করে ২০২৪ সালের জুলাই মাসের ১৪ তারিখে ঢাকা গণপূর্ত বিভাগ-১ হতে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-৩ পদায়ন নেন। শেখ রেহানা সাথে সখ্যতা ও নিয়মিত যাতায়াত থাকায় সকল আমলা ও মন্ত্রীকে সহজেই টাকা দিয়ে ম্যানেজ করে ফেলতেন তিনি।

এছাড়াও তার স্ত্রী কানিজা মুস্তারিনার নামে ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে গণপূর্ত অধিদপ্তরেই পরোক্ষভাবে ঠিকাদারী করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঠিকাদারদের ১০ শতাংশ কমে দরপত্রে অংশগ্রহণ করার জন্য দরপত্রের রেট কোটেশন বিক্রিরও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৮ সালে জাহিদুর রহমান এবং আতিকুল ইসলামের স্ত্রী কানিজা মুস্তারিনা মিলে “Adroit Consultants and Engineers” নামে একটি যৌথ প্রতিষ্ঠান গঠন করেন। যেহেতু সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী নিজ পোষ্য নিজ আওতায়ধীন এলাকায় কোনব্যবসায় জড়িত হতে পারবে না তাই সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স, টিআইএন, এনলিস্টমেন্ট, রেজিস্ট্রেশনসহ সব কাগজপত্রে স্ত্রী কানিজার নাম গোপন রেখেছেন আতিক।

গনমাধ্যমে ‘গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মো. আতিকুল ইসলামের স্ত্রীর নামে ঠিকাদারি ও কোটেশন বিক্রি করে কোটি টাকা লোপাটের অভিযোগ’ শিরোনামে মো: আতিকুল ইসলামের দুর্নীতি, টেন্ডার বাণিজ্য, আধিপত্য বিস্তার সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হওয়ার পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে তাকে ওএসডি করে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। পরে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু গত ৯ ডিসেম্বর তাকে আবার দায়িত্ব দিয়ে গণপূর্ত অধিদপ্তরের মূল ভবনেই বহাল করা হয়েছে। গণপূর্ত সংশ্লিষ্টরা এই দায়িত্ব দেওয়াকে আতিকের পুনরুত্থান হিসেবে দেখছেন। তাদের মতে, আতিক যেখানে আগেও কৌশলে সব কিছু ম্যানেজ করে রেখেছিলো এখনো একই কাজ করে যাচ্ছেন। যেই মূল ভবনে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দায়িত্ব রয়েছে সেখানেই আতিকের অবস্থান তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করবে।

আতিক দায়িত্ব পেয়ে আবার নিজেকে অপ্রতিরোধ্য করে তুলতে পারে কিনা এই প্রশ্নে প্রধান প্রকৌশলী বলেন, অনেক কাজ আছে যেগুলো সময়ের অভাবে শেষ করা যায় না। আতিক একাজগুলো করবেন। এখানে তার ঠিকাদারের বা আর্থিক কোনো বিষয়ে সম্পৃক্ততা থাকবে না। আমি সরকারের টাকা যাতে কেউ ঘরে বসে নিয়ে যেতে না পারে সেই বিষয়ে ব্যবস্থা নিয়েছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

আবদুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধিঃ গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এর মাঝে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্মারকে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অন্যদিকে ডিপিডিটি’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন। পরে নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) নোবিপ্রবির বিভিন্ন অনুুষদের ডিনবৃন্দ, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও গবেষকবৃন্দের অংশগ্রহণে ট্রেনিং অন পেটেন্টস টেকনোলজি এন্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (TISC) সার্ভিসেস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নোবিপ্রবি উপাচার্য বলেন, এ যৌথ অংশীদারিত্বের মাধ্যমে নোবিপ্রবির গবেষকেরা পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক সম্পর্কে একটি

আরও পড়ুন
language Change