তারিখ লোড হচ্ছে...

শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন

অটোরিকশা চালক বাবার শিশু কন্যাকে বাঁচাতে চায়

অটোরিকশা চালক বাবার শিশু কন্যাকে বাঁচাতে চায়
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমানঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পুর্ব গুগড়াকান্দি গ্রামের বাসিন্দা তিন কন্যা সন্তানের জনক মোহাম্মদ আলী ওরফে মিস্টারের তিন বছর বয়সী শিশু কন্যা আয়শা সিদ্দিকা বাঁচাতে চায়! তাঁর হার্টের ছিদ্র ও বাল্বেরও সমস্যা সৃষ্টি হয়েছে। ডাক্তার বলেছেন এই শিশুটিকে বাঁচাতে হলে আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যেই অপারেশন করতে হবে। অপারেশনের জন্য খরচ লাগবে প্রায় ৪-৫ লাখ টাকা। দরিদ্র অসহায় অটোরিকশা চালক মোহাম্মদ আলী এতো টাকা পাবেন কোথায়? আর কিভাবে জোগাড় করবেন এ নিয়ে তিনি পড়েছেন মহা চিন্তায়।

আয়শার বাবা মোহাম্মদ আলী প্রতিনিধি কে বলেন, জন্মের ৬ মাস বয়সে আয়শার প্রচুর মাথা ঘামতো। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ পাঠান। বেসরকারি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নীরিক্ষার পর ডাক্তার আয়শার হার্টে ছিদ্র ও বাল্বের সমস্যাও ধরা পড়ে। পরে চিকিৎসক তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যেতে পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে আরো কয়েক প্রকার পরীক্ষা নীরিক্ষার পর চিকিৎসক বলেন আয়শাকে সুস্থ করে তুলতে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই অপারেশন করতে হবে। খরচ হবে প্রায় ৪-৫ লাখ টাকা।

তিনি আরো জানান, নিজের বসত-ভিটা ছাড়া আবাদি কোন জমিজমা নেই তার। অটোরিকশা চালিয়ে স্বামী স্ত্রীসহ তিন কন্যার ভরনপোষণ করেন। এখন আয়শার জীবন বাঁচাতে এতো টাকা কোথায় পাবেন এই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে অতিদরিদ্র পরিবারটি! বড় মেয়ে আমেনা সপ্তম শ্রেণীতে ও মেঝো মেয়ে আফসানা জান্নাত দ্বিতীয় শ্রেণীতে পড়ালেখা করছে। পরিবারের ভরণ পোষণই করতে পারেন না। এমতাবস্থায় আয়শা সিদ্দিকার চিকিৎসা খরচের টাকা পাবেন কোথায়? তিনি আরো বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কিংবা কোন স্বহৃদয়বান ব্যক্তি যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন তাহলে হয়তো আমার শিশু কন্যা আয়শার মুখে হাসি ফুটানো যেত।

আয়শার মা সুমা আক্তার প্রতিনিধি কে বলেন, আয়শার যখন শারিরীক সমস্যা বেশি হয়ে যায় তখন তার শরীর নীল বর্ণ হয়ে যায়। নিশ্বাস নিতে ভীষণ কষ্ট হয়, শরীর ও শুকিয়ে যায়। ডাক্তার বলেছেন অসুস্থ মেয়েকে সব সময় পুষ্টিকর খাবার খাওয়াতে। কিন্তু অভাবের সংসারে পুষ্টিকর খাবার ও খাওয়াতে পারি না। আল্লাহ আমাদের এতোই অসহায় করে সৃষ্টি করেছেন যে, ৩ জনই কন্যা সন্তান! তিনজনেরই সিজারের মাধ্যমে জন্ম গ্রহন করেছে। অভাবের সংসার। এখন অসুস্থ মেয়ের চিকিৎসা খরচের চিন্তায় চোখে সর্ষে ফুল দেখছি। অসুস্থ শিশু রেখে অন্যের বাড়িতে ঝি এর কাজ ও করতে পারছিনা। তাই কোন দেশি বা প্রবাসী ব্যক্তি বা প্রতিষ্ঠান শিশু বাচ্চার প্রাণ বাঁচাতে আর্থিক সহযোগিতা করতেন তাহলে আমরা তার কাছে চির কৃতজ্ঞ থাকতাম।

তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, ডাক্তার বলেছেন আগামী জানুয়ারি মাসের মধ্যেই আয়শাকে অপারেশন করাতে হবে। তা না হলে হয়তো তাকে বাঁচানো যাবে না! নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, ইউনিয়ন পরিষদের তহবিল থেকে দরিদ্র অসহায় অটোরিকশা চালক মোহাম্মদ আলী মিস্টারের শিশু কন্যার চিকিৎসার জন্য যথা সম্ভব আর্থিক সহায়তা প্রদান করা হবে।

কিন্তু আয়শার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এতো টাকা এই গরীব দুঃখী পরিবার জোগাড় করতে পারবে না। তাই সমাজের দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান সবাই আর্থিক সহযোগিতা করলে শিশুটির জীবন বাঁচানো সম্ভব হতো।

এদিকে, অসুস্থ আয়শার মা বাবা বলেন, যদি কেউ শিশু আয়শার চিকিৎসায় পাশে দাঁড়াতে চান তাবে +৮৮০১৯৮৮২৭৬৫৩৬ (বিকাশ) এই নাম্বারে অথবা সরাসরি যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

আরও বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্টঃ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি

আরও পড়ুন
language Change