তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

সাংবাদিকসহ ছয় জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি

সাংবাদিকসহ ছয় জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদঃ

দৈনিক খোলাকাগজ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. এহসানুল হকসহ ছয় জুলাইযোদ্ধাকে হত্যা করে লাশ গুমের হুমকি দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে ‘নো ক্যাপশন’ নামের একটি আইডি থেকে এ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন এহসানুল হক। তিনি ছাড়াও আর যাদের নাম উল্লেখ করে ম্যাসেঞ্জারে হুমকি দেওয়া হয়েছে তারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্রীমঙ্গলের প্রথম সারির যোদ্ধা ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ, এনসিপি জেলা কমিটির সদস্য হায়দার আলী, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহবায়ক নাঈম হাসান ও নাঈম। এ ব্যাপারে বাংলাদেশ খেলাফত যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলাম বাদি হয়ে রবিবার (২১ ডিসেম্বর) রাতে শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়রী করেছেন।

সাধারণ ডায়রীতে উল্লেখ করা হয়, অদ্য (রবিবার) ২১ ডিসেম্বর বেলা ০১.২৯ ঘটিকার সময় কে বা কাহারা মিনিটের দিকে ‘নো ক্যাপশন’ নামীয় ফেসবুক আইডি হইতে আমি মো. মুজাহিদুল ইসলাম (বাংলাদেশ খেলাফত যুব মজলিস, সভাপতি, শ্রীমঙ্গল উপজেলা শাখা) এর নিজ ব্যবহৃত ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে আমিসহ নিলয় রশিদ, নাঈম হাসান, হায়দার আহমেদ, মো. এহসানুল হক ও নাইমকে গালিগালাজসহ প্রাণে হত্যা করিয়া লাশ গুম করিবে বলিয়া হুমকি প্রদান করে।

জুলাই যোদ্ধা মো. মুজাহিদুল ইসলাম বলেন, ওই আইডি থেকে ম্যাসেঞ্জারে বলা হয়েছে, তোর সময় শেষের দিকে। সাবধানে তাকিছ তোরে এমনভাবে মারমু তোর লাশ খুঁজিয়া পাওয়া যাইতো নায়। তোর ৫০১ নাম্বার। হাত পা ও মাথা একেক খানে পালানি হইবো। লিস্ট নে। ১. মো. মুজাহিদুল ২. নিলয় ৩. নাঈম হাসান ৪. হায়দার ৫.সাংবাদিক এহসান ৬. নাঈম। খেয়ালে থাকিস জঙ্গি। কিছুদিন ধরে আমি এবং আমার সহযোগীদের বিরুদ্ধে ফেসবুক আইডি, ম্যাসেঞ্জার ও কমেন্টে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং যে কোনো সময় আমাদের বড় ধরণের ক্ষতি সাধন করতে পারে। রবিবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মো. এহসানুল হক, এনসিপি নেতা নিলয়, হায়দার, ছাত্র ঐক্য পরিষদ নেতা মাহমুদুল হাসান নাঈম, নাইম এবং আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে আমরা ছয় জন রাতে শ্রীমঙ্গল থানায় উপস্থিত হয়ে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি সাধারণ ডায়রী করার পরামর্শ দেন। রাতেই আমি বাদি হয়ে সাধারণ ডায়রী করেছি। এ ঘটনায় আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মো. এহসানুল হক বলেন, আমি পেশাদারিত্ব বজায় রেখে সর্বদাই অনিয়ম-দুর্নীতি এবং ডেভিলদের বিরুদ্ধে নিয়মিত অকপটে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে যাচ্ছি। নিউজের প্রকাশের জের ধরে ফ্যাসিস্টদের প্রেতাত্মারা আমাকে ফেসবুক কমেন্টে এবং ম্যাসেঞ্জারে নানাভাবে হুমকি প্রদান করে যাচ্ছে। এর আগে আমাকে সড়কে মোটরসাইকেল প্রতিরোধ করে অজ্ঞাতনামা দুবৃত্তরা আক্রমণ করার চেষ্টা করে। এ ঘটনায়ও থানায় জিডি করি। এছাড়া মাদক ইয়াবার বিরুদ্ধে নিউজের জের ধরে মাদক কারবারী চক্রের সদস্যরা আমার বাসার গেটে তালা মেরে আমার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছিল। ওই ঘটনায়ও জিডি করি। কিন্তু থানার কোনো জিডির প্রেক্ষিতে পুলিশ কাউকে আটক করতে পারেনি। নতুন করে হত্যার হুমকিতে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল ফজল মো. আব্দুল হাই ডন ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন বলেন, ‘আমাদের প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্ভীক সাংবাদিক এহসানুল হককে হত্যার হুমকির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন সরাসরি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের অপচেষ্টা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত। অনতিবলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানাচ্ছি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ঘটনার প্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। প্রাপ্ত তথ্য ও স্ক্রিনশট যাচাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সম্মিলিত সাংবাদিক পরিষদের শপথ গ্রহণ

সম্মিলিত সাংবাদিক পরিষদের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর শাহবাগে অবস্থিত বেগম সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘরে আজ অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তাঁর উপস্থিতিতে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। এদিন সংগঠনের দপ্তর সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন জামালপুরের কৃতি সন্তান মিম আক্তার। তাঁর এই অর্জনে জামালপুর বাসীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় থেকে দেশ, সমাজ ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মিম আক্তার। বর্তমানে তিনি দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক

আরও পড়ুন
language Change