তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

এশিয়ান এক্সিলেন্স এচিভার্স অ্যাওয়ার্ডে ভূষিত সায়মা আনিকা

এশিয়ান এক্সিলেন্স এচিভার্স অ্যাওয়ার্ডে ভূষিত সায়মা আনিকা
পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধি:
গত ১৩ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত এক আন্তর্জাতিক কনফারেন্স ও সম্মাননা অনুষ্ঠানে সায়মা অনিকা অর্জন করেছেন মর্যাদাপূর্ণ এশিয়ান এক্সিলেন্স এচিভার্স অ্যাওয়ার্ড। তার এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারীদের নেতৃত্ব, সক্ষমতা ও সম্ভাবনার এক গর্বিত স্বীকৃতি। সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ- এর উদ্যোগে নেপালের কাঠমান্ডুর হোটেল জি রামায়ণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্স ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন ব্রিটিশ আইন বিষয়ে অধ্যয়নরত বাংলাদেশি তরুণী সায়মা আনিকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বাবলু গুপ্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় মন্ত্রী কুলমান ঘিসিং (জ্বালানি, নগর উন্নয়ন, পরিবহন ও পানি সম্পদ মন্ত্রণালয়, নেপাল), সেনেটর ও সাবেক মন্ত্রী একে নাথ ঢাকাল, সাবেক মন্ত্রী আনন্দ প্রসাদ পোখরেল, প্রতিনিধি পরিষদের সদস্য তারা লামা তামাং এমপি, ইউএন-এর সিআরসি সহ-সভাপতি ড. রিনচেন চোপেল (ভুটান), ধুলিখেল পৌরসভার মেয়র অশোক ব্যাঞ্জু, এবং বাংলাদেশ থেকে মোঃ মাহফুজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার, সিএমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গোলাম ফারুক মজনু, নির্বাহী পরিচালক, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট।

আন্তর্জাতিক অঙ্গনে তার কার্যক্রম, নেতৃত্বগুণ এবং সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ সায়মা আনিকাকে এশিয়ান এক্সিলেন্স এচিভার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শিক্ষার পাশাপাশি সায়মা আনিকা একজন সক্রিয় সমাজসেবী ও উদ্যোক্তা। তিনি নিয়মিত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং তার উদ্যোক্তা কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন বিষয় নিয়ে তার লেখা প্রবন্ধ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সায়মা আনিকা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার যাত্রামুড়ার সন্তান। তার পিতা কাইয়ুম খান এবং মাতা সাদিয়া খান। একজন বাংলাদেশি নারী হিসেবে আন্তর্জাতিক মঞ্চে তার এই সাফল্য দেশবাসী ও বিশেষ করে নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
প্রসঙ্গত, সায়মা আনিকার এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের নারীদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার এক শক্তিশালী প্রতীক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিফলিত হলো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লাশ পোড়ানোর মামলা : অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট

লাশ পোড়ানোর মামলা : অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট

ডেস্ক রিপোর্ট: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশ আগামী ২১ আগস্ট। বুধবার (১৩ আগস্ট) এই মামলায় অভিযোগ গঠন বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদেশের এই দিন ধার্য করেন। শুনানিতে প্রসিকিউসন পক্ষ অভিযোগ গঠনের প্রার্থনা করেছেন। অন্যদিকে আসামী পক্ষ অভিযোগ থেকে অব্যাহতি চেয়েছেন। এই মামলায় প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এই শুনানিতে অপর প্রসিকিউটর ও আসামীদের আইনজীবীরা উপস্থিত ছিলেন। গত ২ জুলাই এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল-২। ১৬ আসামী মধ্যে গ্রেফতার ৮ আসামী আজ ট্র‍্যাইব্যুনালের কাঠগড়ায় হাজির ছিলেন। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম

আরও পড়ুন
language Change