তারিখ লোড হচ্ছে...

নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকতে পারবেন না: রিজভী আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক এলজিইডি প্রধান প্রকৌশলীর ক্যাশিয়ারের ভূমিকা পালন করেন ড্রাইভার রফিক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বদলি আদেশ স্থগিত করিয়ে ঢাকায় ফিরলেন আওয়ামী চিকিৎসক মোরশেদ আলম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর Humanity-মানবতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল মুন্সিগঞ্জে কাজ শেষ না করেই ৪৬ লাখ টাকার বিল উপ সহকারী প্রকৌশলীর সহযোগিতায় উত্তোলনের অভিযোগ কেরানীগঞ্জে কিশোরী তানজিলা হত্যা: ২৪ ঘণ্টায় ঘাতক গ্রেফতার  প্রধান শিক্ষক মনিরা বেগমের অবসরকালীন বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ নার্সিং কলেজে আসবাব সরবরাহের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে সারোয়ার আরিফ উদ্দিন মামলা ও ফের বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি

দেশের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়ছেন তারেক রহমান

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়ছেন তারেক রহমান
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আজ বুধবার (২৪ ডিসেম্বর) নিজ মাতৃভূমির উদ্দেশ্যে লন্ডন ছাড়ছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) তিনি হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর প্রায় ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এক-এগারোর রাজনৈতিক প্রেক্ষাপটে ২০০৮ সালে কারামুক্ত হয়ে তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি লন্ডনেই অবস্থান করছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে বরণ করে নিতে ঢাকায় স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।

গত ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তারেক রহমান বলেন, “আপনাদের দোয়ায় ২৫ তারিখ আমি দেশে ফিরে যাব। অনুরোধ করছি, সেদিন কেউ বিমানবন্দরে যাবেন না।” তিনি আরও বলেন, এই অনুরোধ অমান্যকারীদের ব্যক্তিগত স্বার্থান্বেষী হিসেবে গণ্য করা হবে।

দলীয় সূত্র জানায়, বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় যাবেন। সেখানে তার সম্মানে গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে। এ আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

বিএনপি নেতাদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই সংবর্ধনায় অংশ নেবেন। তাদের মতে, উপস্থিতির দিক থেকে এটি অতীতের সব রাজনৈতিক সমাবেশকে ছাড়িয়ে যেতে পারে।

তারেক রহমানের আগমনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে কাজ করছেন।

তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। ২০০১ সালের নির্বাচনে তিনি মায়ের পাশাপাশি দেশব্যাপী নির্বাচনি প্রচারণায় অংশ নেন। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিলে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

শিক্ষাজীবনে তারেক রহমান ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। স্নাতকোত্তর পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করেন। দলের জাতীয় প্রচারণা কৌশল কমিটির সদস্য হিসেবে তিনি বেগম খালেদা জিয়ার পাঁচটি নির্বাচনী আসনের প্রচারণা সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ওই পাঁচটি আসনেই বিপুল বিজয় দলীয় নেতৃত্বে তার সাংগঠনিক সক্ষমতার পরিচয় দেয় বলে মনে করেন বিএনপি নেতারা।

দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ সৃষ্টি করেছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল

রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল

মো.মাসুদ রানা, খাগড়াছড়িঃ জননেতা ওয়াদুদ ভূইয়ার পক্ষে ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে রামগড় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এসএসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে রামগড়ের দুইটি কেন্দ্র, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল ও পানি বিতরণ করেন রামগড় ছাত্রদল। ছাত্রদল সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং তাদের মানসিকভাবে উৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সকাল থেকে নেতাকর্মীরা কেন্দ্রগুলোতে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ তুলে দেন। বিতরণে উপস্থিত উপস্থিত ছিলেন, রামগড় কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল মতিন, রামগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহিদ অন্তর, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইব্রাহিম মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সালমান হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ দাউদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ

আরও পড়ুন
language Change