তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু ঝিনাইগাতী আইনশৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী কেশবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান বদরপুর ইউনিয়ন পরিষদের নতুন বাজেট ঘোষণা! শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কিউবা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত মহানন্দা ব্যাটেলিয়ন  বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বটিয়াঘাটায় পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার রংপুরে উপজেলায় পাগলাপীরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন: নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবিতে বিক্ষোভ ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার বরগুনায় মাথাবিহীন মরদেহ উদ্ধার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

চন্দনাইশে বই বিনিময় উৎসব অনুষ্ঠিত

পাঠক সংখ্যা
638

এস.এ.এম. মুনতাসিরঃ

পড়া হয়ে গেছে, এমন বইটি জমা দিয়ে নেয়া যাবে অন্য কোনো বই। ভাষার মাসে ‘আসক্তি মাদকে নয়, বইয়ে হোক’এ স্লোগানে ঢাকা ও চট্টগ্রামের পর চন্দনাইশে ২য় বারের মত অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী এক বই উৎসব।

রবিবার (২৬শে ফেব্রুয়ারি) চন্দনাইশ সমিতি-ইউএই এর সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই বই উৎসব। এতে বিনিময় হয়েছে হাজারেরও অধিক বই। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ, বুক রিভিউ, বুক ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শিখর স্বেচ্ছাসেবী সংগঠন অনুষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করে।

ভাষাসৈনিক আবুল কালাম আজাদের পুত্র লেখক, গবেষক ও শিক্ষক শাহজাহান আজাদের সভাপতিত্বে বই বিনিময় উৎসবে প্রধান অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত, প্রধান বক্তা ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরুল হক চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির মাস্টার, গাছবাড়ীয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন, কবি আবু মুছা চৌধুরী, চন্দনাইশ সমিতি-ইউএই এর অর্থ সম্পাদক মো. কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মামুন, সহ-প্রচার সম্পাদক এম.এ রহিম, প্রবীণ শিক্ষক মৃদুল কান্তি চৌধুরী, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাংবাদিক ছৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক এম.এ হামিদ, সাংবাদিক এস.এ.এম মুনতাসির, লেখক মাজাহার হেলাল প্রমুখ।

সাফাত বিন সানাউল্লাহ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ওহিদুল আলম রাকিব, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিনয় মিত্র (নিমফুল), সাধারণ সম্পাদক শফিউল আলম রাকিব, সাবরিনা আলম মুমু, সালমা সুলতানা পিংকি, মো. জোবায়েদ আলী সাজ্জিল, রাবিছা হক, উম্মে সালমা সামিয়া, আফরা নূর, তানজু আকতার, জান্নাতুল মাওয়া, নিলুফা আকতার, এ.বি.এস ফাহিম, জেসমিন, ফরহাদ ইবান, জাহেদুল ইসলাম, রিচি বড়ুয়া, তাহমিদ, নুর মোহাম্মদ সাকিব, কাজী তাহসীন, রাহাত উদ্দীন, আরিফুল ইসলাম, ফাহিম, মিনহাজ উদ্দীন, আনোয়ার ইসলাম, শান্তা ইসলাম, রিনা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত বলেন- জ্ঞাননির্ভর সমাজ গঠনে বই পাঠের বিকল্প নেই। আমাদের তরুণ শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি করছে চন্দনাইশ বই বিনিময় উৎসব উদযাপন পরিষদ। এটি একটি মহৎ উদ্যোগ তাদের সর্বাত্মক সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পাহাড়তলী রেলওয়ে স্টেশনের হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে স্টেশনে কর্মরত হাবিলদার কৃষ্ণপদ চক্রবর্তীর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। দায়িত্ব পালনের সময় মাদক সেবন, চাঁদাবাজি, দখলবাণিজ্য, এমনকি সরকারি কোয়ার্টারে অবৈধ ব্যবসা পরিচালনার মতো অপরাধেও তিনি জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। রেলওয়ে সূত্র জানায়, সরকারি অফিসে বসেই তিনি একাধিকবার প্রকাশ্যে মাদক সেবন করেছেন। দায়িত্ব পালনের সময় ইউনিফর্ম না পরা, সেন্ডল পরে চেয়ারে পা তুলে ঘুমানো তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এ বিষয়ে আরএনবি ইনচার্জ বলেন— “আমরা এ ব্যাপারে অবগত, তিনি দুস্ট চরিত্রের লোক।”গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্টেশন পরিদর্শনে গেলে তথ্য গোপনের অভিযোগে কৃষ্ণপদ চক্রবর্তীকে ক্লোজ করা হয় এবং র‌্যাঙ্ক ডাউন করা হয়। তবে অল্প কিছুদিনের মধ্যেই প্রভাব খাটিয়ে তিনি আবারও হাবিলদার পদ ফিরে পান।এর আগেও আওয়ামী লীগ সরকারের আমলে সিআরবি

আরও পড়ুন
language Change