তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও টাঙ্গাইলের ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শীর্ষ নেতার সম্পদের উৎস নিয়ে ছাত্রদল নেতার প্রশ্ন নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আবারও গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি প্রথম ধাপে পে স্কেলর সুখবর পাচ্ছেন যারা রাষ্ট্রের বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী ট্রাকের ধাক্কায় সড়কে ব্যবসায়ীর মৃত্যু আজ থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা বটিয়াঘাটায় বিদ্যালয় সংস্কারে শুভঙ্করের ফাঁকি গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ এলজিআইডি অফিসে কর্মকর্তা অনুপস্থিত, সেবায় স্থবিরতা জেলা প্রশাসনের অনুমতিতে বাজারে এলো সুমিষ্ট আম বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২ ৮ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ মাসুমকে ফিরিয়ে দিতে আহ্বান পরিবারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা কুরবানির পশুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রীর যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায়

তফসিল সংশোধনের দাবি এনসিপির

তফসিল সংশোধনের দাবি এনসিপির
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ অপরিবর্তিত রেখে নির্বাচনি তফসিলের অন্যান্য সময়সূচি সংশোধনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে নির্বাচন কমিশনকে (ইসি) সবার প্রতি সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এনসিপির শীর্ষ নেতারা এসব তথ্য জানান।

বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নাজুক অবস্থা তুলে ধরেন। তিনি বলেন, দেশ এখন একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। আমরা যথাসময়ে নির্বাচন চাই, তবে তফসিলের কিছু তারিখ নিয়ে নির্বাচন কমিশনকে ‘রিথিংক’ বা পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছি। তিনি সতর্ক করে বলেন, নির্বাচন কমিশনে এখনো ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা।

নির্বাচনি প্রতীকের বিষয়ে নাসীরুদ্দিন পাটওয়ারী স্পষ্ট জানান, কোনো জোট গঠন করলেও এনসিপি আগামী নির্বাচনে তাদের নিজস্ব ‘শাপলা’ প্রতীক নিয়েই মাঠে থাকবে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ‘না’ ভোট দেওয়ার ক্যাম্পেইন করছে, যা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের প্রকৃত সংস্কারের জন্য আপনারা ‘হ্যাঁ’ ভোট দিন। বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা সাংবাদিকদের জানান, তারা প্রবাসীদের ভোটাধিকার, গণভোট এবং নির্বাচনি পরিবেশ নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। বিশেষ করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসির নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাগুলো যেন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করা হয়, সেই দাবিও জানানো হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন সফল করতে ইসিকে নিজস্ব সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন দলটির নেতারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শিক্ষার্থীসহ কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া কড়ানিষেধ করছে যুক্তরাজ্য

শিক্ষার্থীসহ কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া কড়া নিষেধ করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্কঃ ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। তবে এখনই এটি পুরোপুরি নিষিদ্ধ করার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি সংশ্লিষ্ট মন্ত্রীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন জানিয়েছেন, তরুণ প্রজন্মকে অনলাইনে নিরাপদ রাখতে আরও বিধিনিষেধ কার্যকর করা হবে, তবে এর ধরন কী হবে তা নিয়ে এখনো পর্যালোচনা চলছে। লর্ডস সভায় দীর্ঘ আলোচনার পর সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য বয়সসীমা নির্ধারণ অথবা সোশ্যাল মিডিয়ার নির্দিষ্ট কিছু ফিচার ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে একমত হয়েছে। বর্তমানে এ বিষয়ে একটি জনমত যাচাই বা পরামর্শমূলক কার্যক্রম (কনসালটেশন) চলছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে সেটি কতটা কার্যকর হবে এবং দীর্ঘমেয়াদে কাজে আসবে

আরও পড়ুন
language Change