নিজস্ব প্রতিবেদকঃ
সাড়ে ৪ কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকসহ ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।
বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ।
তিনি বলেন, চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্ট আমদানিকারকরা পরস্পর যোগসাজশে ভুয়া জাহাজি দলিল তৈরি করেন। পাশাপাশি উচ্চ শুল্কযুক্ত পণ্যের পরিবর্তে কম শুল্কযুক্ত পণ্যের মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি দেখানো হয়।
এর মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়া হয়। এ ঘটনায় ২০১৯ সালে মোট ১৫টি মামলা করে দুদক। দীর্ঘ ছয় বছরের তদন্ত শেষে বুধবার কাস্টমস কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট এবং সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানের ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় কমিশন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত