তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায় নারী ফুটবলারদের যৌন হয়রানি দায়ে, পাঁচ বছর নিষিদ্ধ ফুটবল কর্মকর্তা পুলিশের ওপর হামলা চালিয়ে, আসামি ছিনতাই ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিলে কী ঘটবে, খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়া নাটোরে পরিবহন শ্রমিকদের মধ্যে মৃত্যুকালীন ভাতা বিতরণ চলতি বছরের শেষ দিকে শুরু স্থানীয় নির্বাচন সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ শ্যামনগরে অপহরণের ৩ দিন পর পশু চিকিৎসক উদ্ধার : আটক ৩ হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাব্বির সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ইউপি সদস্য লাঞ্ছিত কোরিয়ান ইপিজেডে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত পুলিশ সদস্য শিক্ষার্থীদের জন্য আসছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস তিন শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে ঘোরালেন প্রধান শিক্ষক পথচারী নিহত, ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম কেরালায় মুসলিম তরুণীর বিজয়, নতুন দৃষ্টান্ত স্থাপন আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা ঐতিহাসিক শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু ঝিনাইগাতীতে ধান কাটার কৃষকদের সুন্দর দৃশ্য নারী মাদ্রাসার সুরক্ষা: প্রতিষ্ঠান নয় সাংবাদিক এস.এম. শামীমের ওপর হামলা: সাংবাদিক সমাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ : আসামির ১ দিনের রিমান্ডে আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীকে রেইনকোট দিলো ডিএনসিসি ২৯ দেশের ভিসা নিয়ে বাংলাদেশিদেরকে সতর্কবার্তা মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা-ঢাকা বিএনপিতে কোন পথে নতুন নেতৃত্ব লক্ষ্মীপুরে হামলা চালিয়ে প্রবাসীকে রক্তাক্ত পুলিশের পোশাক নিয়ে নতুন সিদ্ধান্ত, কেমন হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী কোটি টাকার যন্ত্রপাতি আত্মসাতের অভিযোগ

জেল থেকেই ফের জ্যাকুলিনকে চমকে দিলেন সুকেশ

জেল থেকেই ফের জ্যাকুলিনকে চমকে দিলেন সুকেশ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় দিল্লির মান্ডোলি সংশোধনাগারে বন্দি সুকেশ চন্দ্রশেখর। চার দেয়ালের বন্দিজীবনও যেন তার প্রেম প্রকাশের পথে বাধা হতে পারছে না। বড়দিন উপলক্ষে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে ফের চমকে দিলেন এই চর্চিত প্রেমিক। এবার কোনো সাধারণ উপহার নয়, জেল থেকেই সরাসরি ক্যালিফোর্নিয়ার অভিজাত বেভার্লি হিলসে একটি বিলাসবহুল বাড়ি উপহার দিলেন তিনি।

চিঠিতে আবেগঘন বার্তা ও লাভ নেস্ট বরাবরের মতো এবারও জ্যাকুলিনকে উদ্দেশ্য করে একটি দীর্ঘ আবেগঘন চিঠি লিখেছেন সুকেশ। সেখানে তিনি অভিনেত্রীকে বেবি বলে সম্বোধন করে জানিয়েছেন, বেভার্লি হিলসের এই নতুন বাড়িটির নাম তিনি রেখেছেন লাভ নেস্ট বা প্রেমের বাসা।

চিঠিতে সুকেশ লেখেন, এই শুভ দিনে তোমাকে প্রেমের বাসা উপহার দিলাম। বেভার্লি হিলসে আমাদের নতুন এই বাড়িটি তৈরি। তুমি হয়তো ভেবেছিলে এটি শেষ পর্যন্ত শেষ হবে না, কিন্তু আমি গর্বের সঙ্গে বলছি, আমি তোমার জন্য এটি বানিয়ে ফেলেছি।

ব্যক্তিগত গলফ কোর্স ও অন্দরসজ্জা চিঠিতে সুকেশ আরও দাবি করেন, বাড়িটি আগে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, বর্তমানে তার চেয়েও কয়েক গুণ বড় আকারে নির্মাণ করা হয়েছে। এই বিশালাকার বাড়ির চারপাশে রয়েছে নিজস্ব গলফ খেলার মাঠ। বড়দিনের উপহার হিসেবে এই বাড়ির চাবি তিনি প্রতীকীভাবে জ্যাকুলিনের উদ্দেশ্যেই উৎসর্গ করেছেন।

জ্যাকুলিনের জন্য কিনবেন আরসিবি বাড়ি উপহার দিয়েই ক্ষান্ত হননি সুকেশ। একই চিঠিতে তিনি এক অভাবনীয় ইচ্ছার কথা প্রকাশ করেছেন। সুকেশ জানিয়েছেন, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ (আরসিবি) কিনে নেওয়ার পরিকল্পনা করছেন। আর এই বিশাল বিনিয়োগও নাকি তিনি করতে চান কেবল জ্যাকুলিনকে খুশি করার জন্য।

প্রেক্ষাপট উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে। এই মামলার তদন্তে বারবার উঠে এসেছে জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। সুকেশের দাবি, জ্যাকুলিনের সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি তাকে কোটি কোটি টাকার উপহার দিয়েছেন। তবে অভিনেত্রী শুরু থেকেই এই সম্পর্কের দাবি অস্বীকার করে আসছেন এবং নিজেকে নির্দোষ দাবি করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাস, মিষ্টি বিতরণ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সাধারন জনতার উল্লাস, মিষ্টি বিতরণ

ডেস্ক রিপোর্টঃ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডের রায়ের খবর পাওয়া মাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে উল্লাস শুরু করেন বিভিন্ন শ্রেণির মানুষ। তাঁদের মধ্যে ছিলেন জুলাই শহীদ পরিবারের কয়েকজন সদস্য ও আহতরা। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। দুপুর সাড়ে ১২টায় রায় পড়া শুরু হয়। দণ্ড ঘোষণার মধ্য দিয়ে বেলা ২টা ৫৪ মিনিটে রায় শেষ হয়। রায় আসার পর ট্রাইব্যুনালের ফটকের সামনে উল্লাস শুরু হয়। উপস্থিত লোকজন বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন
language Change