তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ ৩০ লাখ থেকে ২.১৬ কোটি-রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে 'লুকোচুরি' শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ৩৬ আসনের বিএনপির ফরম কিনেছেন ১৩০০ জন নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস সাউন্ড কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদ গণপূর্তের আনোয়ারের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতাসহ গ্রেফতার ৭ শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি বেড়াতে গিয়ে জিতলেন ১২ কোটি টাকার লটারি ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন পাহাড়ে কিংবা সমতলে, প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর সহধর্মিনী হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে বিকেলে শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঢাকাসহ সারা দেশে বাড়বে গরম চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাটে নিষিদ্ধ আ.লীগ দুই নেতার মনোনয়ন বাতিল চান বিএনপি নেতারা

বাগেরহাটে নিষিদ্ধ আ.লীগ দুই নেতার মনোনয়ন বাতিল চান বিএনপি নেতারা
পাঠক সংখ্যা
638

বাগেরহাট জেলা সংবাদদাতা :

বাগেরহাটের দুইটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন পেয়েছে সাবেক দুই আওয়ামী লীগ নেতা। এতে নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা গেছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বৃহস্পতিবার দেশে আসায় আশার আলো দেখছেন বিএনপির নেতারা। বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লহাট-চিতলমারী) আসনে মনোনয়ন পাওয়া মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ ম-ল ও বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনে মনোনয়ন পাওয়া মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সভাপতি সোমনাথ দে’র মনোনয়ন বাতিল করে বিএনপির পরিক্ষিত নেতাদের মনোনয়ন দেয়ার দাবি করেছে তারা।

একাধিক সূত্রে জানা গেছে, বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কপিল কৃষ্ণ ম-ল বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও বাংলাদেশ অশ্বিনী সেবা আশ্রমের সভাপতি। এছাড়া তিনি চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। অপরদিকে, বাগেরহাট-৪ আসনে মনোনয়ন পাওয়া সোমনাথ দে বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

এই দুইজন বিএনপির মনোনয়ন পাওয়ার পর থেকে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও চায়ের দোকানে বিএনপির সমালোচনা ও নির্বাচনে ভরাডুবির কথা বলছেন অনেকেই। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে থাকা ছবি শেয়ার করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বৃহস্পতিবার দেশে আসায় তারা এই দুই আসনে মনোনয়নের বিষয়ে তার দিকে চেয়ে আছেন। তারা বলছেন, নেতা দেশের বাইরে থেকে যখন যে নির্দেশ দিয়েছেন তা তারা তাৎক্ষনিক পালন করেছেন। তিনি যেহেতু দেশে এসেছেন এবার সেটার মূল্যায়ন হবে।

ফকিরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ গোলদার (সুব্রত) বলেন, বাগেরহাট- ১ আসনে কপিল কৃষ্ণ ম-লকে মনোনয়ন দেয়ায় তারা হতাশ হয়েছেন। এটি কোন ভাবেই মেনে নেয়া যাচ্ছে না। মোল্লাহাটের উদয়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শিমুল বলেন, কপিল কৃষ্ণ ম-ল আওয়ামী লীগের দালাল। তিনি সারা জীবন বিএনপিকে অনেক নির্যাতন করেছেন। আজ যারা নির্যাতন করেছে তারাই বিএনপির মানোনয়ন পেয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তিনি দলের ভিতর থেকে কারো মনোনয়ন দেয়ার দাবি জানান।
চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়ন বিএনপি নেতা মো. তাইফুর রহমান বলেন, বাগেরহাট-১ আসনে বিএনপির অনেক প্রবীণ-তরুণ যোগ্য ত্যাগী নেতৃত্ব রয়েছে। যারা শেখ হেলালের বিরুদ্ধে নির্বাচনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন। তাদের মধ্য থেকে যেকোনো একজনকে মনোনয়ন দিলে এ আসনের মানুষ বিপুল ভোটে ধানের শীষকে নির্বাচিত করত। কিন্তু যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি ফ্যাসিষ্ট শেখ হাসিনা ও শেখ হেলালের লোক।

মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, বাগেরহাট-৪ আসনে মনোনয়ন পাওয়া সোমনাথ দে আওয়ামী লীগের লোক। তাকে মনোনয়ন দেয়া আর বিএনপির নেতাকর্মীদের হত্যা করা সমান। এটি কোন ভাবেই মেনে নেয়া যাচ্ছে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসায় তাকে এক নজর দেখে ও তার মুখের কথা শোনার জন্য তিনি ঢাকা গিয়েছেন। তিনি আশা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নের বিষয়টি নিজে বিবেচনা করবেন।

শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, ১৭টি বছর নানা অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। একটু শান্তিতে রাতে ঘুমাতেও পারেন নি। এখন বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে শত কাজ করলেও জনগণ তাকে মেনে নেবে না। এই আসনে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচতে হলে এখনই প্রার্থী পরিবর্তন করতে হবে।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল ও সাবেক সদস্য সচিব আ. জব্বার মোল্লা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দুর্দিনের যারা বিএনপির নেতার্কীদের পাশে থেকেছেন তাদের থেকে কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানান।
বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিগত সময়ে নেতার্কীদের নিয়ে মাঠে থেকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। ২০১৮ সালে দলের মনোনয়নে নির্বাচন করেছেন। সেই নির্বাচনের পরে অনেক নেতাকে এলাকা ছাড়া করা হয়েছে। এবার দল থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তাকে নেতাকর্মীরা মেনে নিচ্ছে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এসেছেন। তিনি সব বিষয়ে জানেন। এখন একমাত্র তিনিই এই এলাকার বিএনপির ভরসা।

বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেন, বাগেরহাট-৪ আসনে সোমনাথ দে ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী। তিনি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে নানা অপকর্ম করেছেন। তাকে মনোনয়ন দেয়া মানে এই আসন বিএনপির হাতছাড়া হওয়া। বিভিন্ন দলের জল খাওয়া সোমনাথ জাতীয় পার্টি, আওয়ামী লীগ হয়ে এখন বিএনপির প্রার্থী।
১৭ বছর যেসব নেতাকর্মী জেল খেটেছে, নির্যাতন সহ্য করেছে তাদের অবশ্যই মূল্যায়ন করা প্রয়োজন। তিনিসহ স্থানীয় নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে অধির আগ্রহে তাকিয়ে আছেন বলেন এই নেতা।

স্থানীয় সূত্র জানায়, ২০১৮ সালের ১১তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বাগেরহাট-৪ আসনে নির্বাচন করেছিলেন। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা ও মোরেলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন তিনি। পরবর্তীতে ২০১৯ সালের শেষের দিকে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০২২ সালে গঠিত উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে তিনি ৩ নম্বর সদস্য হিসেবে স্থান পেয়েছিলেন। গত বছরের আগস্টে সোমনাথ দে আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন।
দেশবিরোধী চক্রান্তের অভিযোগে কপিল কৃষ্ণ মন্ডল চলতি বছরের মার্চে পুলিশের হাতে গ্রেফতার হন। অপর একটি মামলায় কারাভোগ করেছেন সোমনাথ দে। জেল থেকে বের হয়ে সনাতন ধর্মের অনুসারীদের নিয়ে ২০ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন কপিল ও সোমনাথ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাংলাদেশ মাদারীপুরে মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার॥ মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে আশরাফ উদ্দিন মাল (৬০) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবচর পৌরসভার ৩নং ওয়ার্ডের গুয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফ উদ্দিন মাল একই এলাকার মৃত দেলোয়ার মালের ছেলে। অভিযুক্ত স্বপন মোল্লা ওই এলাকার আবুল হোসেন মোল্লার ছেলে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় গুয়াতলা এলাকার ‘তারা জামে মসজিদ’-এ মাগরিবের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন মুদি দোকানি আশরাফ উদ্দিন মাল। আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশী স্বপন মোল্লা লাঠিসোঁটা নিয়ে আশরাফের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আশরাফকে পিটিয়ে গুরুতর আহত করে স্বপন। মুদি দোকানির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত স্বপন মোল্লা ঘটনাস্থল

আরও পড়ুন
language Change