তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

বড়দিন ও বার্ষিক ছুটিতে পাহাড়ে উৎসব

বড়দিন ও বার্ষিক ছুটিতে পাহাড়ে উৎসব
পাঠক সংখ্যা
638

মো: হাচান আল মামুনঃ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন এবং একযোগে পড়া বার্ষিক স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি ছুটিকে ঘিরে পার্বত্য চট্টগ্রামে নেমেছে পর্যটকের ঢল। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি এখন পর্যটকে একাকার। শীতের আমেজ, মেঘ–কুয়াশায় মোড়ানো পাহাড় আর নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো পর্যটক ভিড় জমাচ্ছেন সাজেকে।

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালিতে বর্তমানে প্রায় সব হোটেল, রিসোর্ট ও কটেজ শতভাগ বুকিং রয়েছে। পর্যটকদের চাপে অনেককেই অগ্রিম বুকিং ছাড়া থাকার ব্যবস্থা পাওয়া যাচ্ছে না। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পর্যটকের পদচারণায় মুখরিত সাজেকের রুইলুইপাড়া, কংলাকপাড়া, হেলিপ্যাড এলাকা ও আশপাশের দর্শনীয় স্থানগুলো।

স্থানীয় সূত্র জানায়, শীত মৌসুমের শুরুতেই বড়দিন ও দীর্ঘ ছুটি একসঙ্গে পড়ায় চলতি বছরে সাজেকে পর্যটকের উপস্থিতি অতীতের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশাচ্ছন্ন ভোর, সূর্যাস্তের দৃশ্য আর পাহাড়ি সংস্কৃতির ছোঁয়া পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করছে।

সাজেকের পাশাপাশি খাগড়াছড়ি জেলার আলুটিলা পর্যটন কেন্দ্র, খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক, দীঘিনালা উপজেলার নকশী পল্লী, সেলফি রেস্টুরেন্ট, ঝুলন্ত সেতু ও আশপাশের দর্শনীয় এলাকাগুলোতেও পর্যটকের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। পরিবার, বন্ধু-বান্ধব ও ভ্রমণপ্রেমী তরুণদের পদচারণায় এসব স্থান দিনভর উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে।

পর্যটকের চাপ বাড়ায় পাহাড়ি অঞ্চলের হোটেল-মোটেল, পরিবহন, রেস্তোরাঁ, স্থানীয় গাইড ও হস্তশিল্প ব্যবসায় নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময়ের মন্দাভাব কাটিয়ে পর্যটন মৌসুমে এ ধরনের ভিড় তাদের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

তবে পর্যটকের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় কোথাও কোথাও যানজট, আবাসন সংকট ও অতিরিক্ত ভিড়ের কারণে পরিবেশগত শৃঙ্খলা রক্ষার বিষয়টি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও পর্যটন সংশ্লিষ্টরা পর্যাপ্ত নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের ওপর জোর দিয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি পর্যটন এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, যান চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি সেবার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়।

সব মিলিয়ে বড়দিন ও বার্ষিক ছুটির সুবাদে পার্বত্য চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলো এখন উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে। এই পর্যটন জোয়ার দেশের পাহাড়ি অঞ্চলের অর্থনীতি ও পর্যটন শিল্পে নতুন গতি সঞ্চার করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আজ ঢাকা ছাড়বে ৬৯টি ট্রেন

স্টাফ রিপোর্টার: ঈদ উপলক্ষ্যে ট্রেন যাত্রার তৃতীয় দিন চলছে বুধবার (২৬ মার্চ)। গত দুই দিনের তুলনায় ট্রেনে আজ যাত্রীর চাপ কিছুটা বেশি। তবে যাত্রী চাপ বেশি হলেও কোনো ধরনের ভোগান্তি হচ্ছে না স্টেশনে। এছাড়া ঢাকা থেকে ট্রেন যাত্রার বহরে আজ যুক্ত হয়েছে নতুন একটি কমিউটার ট্রেন। সবমিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা ছাড়বে মোট ৬৯টি ট্রেন। সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ঈদযাত্রার তৃতীয় দিনে আজ ঢাকা থেকে মোট ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর মধ্যে আন্তঃনগর ৪৩টি এবং মেইল ও কমিউটার মিলিয়ে ২৬টি ট্রেন ছেড়ে যাবে। শাহাদাত হোসেন বলেন, আজ শুধুমাত্র তিতাস কমিউটার ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। ট্রেনটি স্টেশনে আসতে দেরি করেছিলো, এজন্য ছাড়তে দেরি হয়েছে। স্টেশন ব্যবস্থাপক

আরও পড়ুন
language Change