তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিককে হত্যার হুমকি: সোনাইমুড়ীতে রাজপথে প্রতিবাদ দুর্নীতির ছায়া? উদ্বোধনের আগেই বাসাইলের সড়কে ফাটল চা-রাজ্যে ভয়ংকর পরিস্থিতি, জলাধার থেকে মিলল ৩ লাশ আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: তারেক রহমান পুলিশের মানবিক আচরণ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান সেনবাগে এনসিপিতে যোগদানের হিড়িক: অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাধ্যতামূলক এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো প্রস্তাব: রুমিন ফারহানা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা

মেঘনায় ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদের সচিব ফজলুল করিম মজুমদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। সোস্যাল মিডিয়াসহ পত্রপত্রিকায় লেখালেখির পরও থামছে না তার দুর্নীতি আর অনিয়ম।

অভিযোগ সূত্রে জানা যায়, সাধারণ মানুষের জন্ম নিবন্ধন অনলাইন ডাটাবেজ করতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক টাকা আদায় করছেন তিনি। কোনো ইউপি সদস্য বা প্যানেল চেয়ারম্যান অধিক টাকা আদায়ের প্রতিবাদ করলেও সচিব কোনো কর্ণপাত করছেন না।

গত মাসের ২৪ ফেব্রুয়ারি ২নং মানিকারচর ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাতেন খন্দকার এবং অত্র ইউনিয়নের ৮ টি ওয়ার্ড মেম্বারদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ মেঘনা উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে জমা দেন।

প্যানেল চেয়ারম্যান মো. বাতেন খন্দকারের লিখিত অভিযোগে বলা হয়, ইউনিয়ন পরিষদে আগত সেবা গ্রহীতাদের সাথে উনার আচরণ খুবই ঔদ্ধত্যপূর্ণ। বহুবার সতর্ক করার পরেও অসচেতন থেকে কাউকেই তোয়াক্কা করছেন না ইউপি সচিব ফজলুল করিম মজুমদার। আগত সেবা গ্রহীতাদের বাকবিতণ্ডা করে রুম থেকে বের করে দেয়ার ঘটনাও নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে।

সচিবের অনৈতিক আচরণের শিকার শুধু গ্রহীতা নয়, মানিকারচর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সকল সদস্যদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন। এই সচিবকে নিয়ে ইউনিয়নবাসীসহ সকল সদস্যগণ বিব্রত।

সরকারি নিয়ম উপেক্ষা করে সাম্প্রতিক সময়ে সচিব ফজলুল করিম মজুমদার অত্র ইউনিয়নে অনেক ব্যাংক থাকা সত্ত্বেও ভিডব্লিউবি কর্মসূচির ভাতার অ্যাকাউন্ট ইউনিয়ন সদস্য গোলাম মোস্তফার নিজ মালিকানায় অত্র ইউনিয়নে স্থাপিত ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকে ভাতাভোগীদের কাছ থেকে ৭০০ টাকা জমা নিয়ে অ্যাকাউন্ট করতে বাধ্য করেন। যদিও ১০ টাকায় একাউন্ট করার সরকারি আদেশ রয়েছে। সেই আদেশকে তিনি কোন ধরনের তোয়াক্কা না করে ইউনিয়ন পরিষদে আসা সাধারণ জনগণের সকল প্রকার সনদ, প্রত্যয়নপত্র, নাগরিক সনদ, চেয়ারম্যান সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যুর সনদ, জন্ম নিবন্ধন থেকে ইউপি সচিব ফজলুল করিম মজুমদার সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে সাধারণ জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে যাচ্ছেন প্রতিনিয়ত। এমনকি এর আগেও তার বিরুদ্ধে সাবেক চেয়ারম্যানরা গণমাধ্যমকে নানান কর্মকাণ্ডের অভিযোগ করেছেন।

জানা যায়, পরিষদের গ্রাম পুলিশদের সাথেও সবসময় অসৌজন্যমূলক আচরণ করে থাকেন। এ ব্যাপারে গ্রাম পুলিশ পশরা বেগমসহ অন্যান্য গ্রাম পুলিশদের সাথে কথা বললে তারা জানায়, উপজেলা নির্বাহী অফিসার বরাবর পূর্বেও অভিযোগ দায়ের করেছিলাম কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তার এই সমস্ত আচরণের কারণে আমরাই নয় ইউপি পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন অনেকেই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার বলেন, চেয়ারম্যান ও মেম্বারদের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কবির আকাশ

॥ নার্গিস আক্তার ॥ কবির আকাশ রবি, শুনে কি কেউ ধ্বনি? আকাশে উড়ে বাতাসে ভাসে দেয় না কেউ সারা। রাত্রি জেগে ঘুম করি খুন রাখে কেউ কি তার খবর? মনের আঙিনায় ফুটে অব্যক্ত বাণী। ফুটিয়ে তুলি কেউ কি দেয় সারা? কোন কালে কেউ কি দিয়েছে সারা। যুগ যুগ ধরে চলবে দেশের অনাচারের প্রতিবাদ। কোন কালে হবে না এটা আমি নিশ্চিত। তবু কবি গেয়ে যায় দেশের জনগণের স্বার্থে হৃদয়ে আছে যত ব্যাকুলতার গান। শুনলে তাঁর কথা জ্ঞানের প্রতিভা বাড়ুক প্রতি মানুষের মানব পটে ফুটুক সজাগ দৃষ্টি।

আরও পড়ুন
language Change