তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিজানে ভারতীয় মোবাইল ফোন জব্দ সংসদে সংস্কার না হলে রাজপথে কঠোর লড়াই একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড বাইক বিক্রি করে সেতু করে দিলেন দিনমজুর ঢাকা শহরের একেক এলাকায় তাপমাত্রা, ৫ ডিগ্রিরও বেশি সোহরাওয়ার্দী হাসপাতালের সেই ডা. সেহাব এখনো বেপরোয়া বয়স কমাতে চান এর চিকিৎসা কতটা কার্যকর জেনে নিন বাথরুম থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার সত্যকে কখনও আড়াল করে রাখা যায় না হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে ফায়ার সার্ভিস ডিজির বিরুদ্ধে অপপ্রচারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ এসএসপি নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মিম আক্তার সৌদি পৌঁছালেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী রাশিয়া-উত্তর কোরিয়া সংযোগকারী সেতুর উদ্বোধন রাজারহাট-আনন্দবাজার সড়কের বেহাল দশা জনসেবার দোহাই দিয়ে জনগণের টাকায় এমপিদের বিলাসিতা অনৈতিক মনিরা শারমিনের মনোনয়ন বাতিল তেলের দাম বাড়ানোর পরেও কমেনি পাম্পে গাড়ির লাইন রেল ও লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি দূরপাল্লা ও আন্তজেলায় ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব বরখাস্ত মাটি চাপায় ২ জন নিহত মেডিকেলে ভাংচুর সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সেনাবাহিনী নোয়াখালীর সোনাইমুড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে চান ট্রাম্প একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ আমার দেশ প্রতিনিধির উপর বিএনপি নেতার হামলা মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেফতার বরগুনায় দৈনিক পুনরুত্থান পএিকার ১৩ তম বছরপূর্তি উদযাপন গুপ্ত’ রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দুই মাসে কত ধরনের কার্ডের সঙ্গে পরিচিত হলো মানুষ বিলিং সিস্টেম আধুনিকায়ন: নোয়াখালীতে ৪ দিন বিদ্যুৎ বিল পরিশোধ ব আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ বিদ্যুৎ সংকটে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ চট্টগ্রামে মাটি চাপায় প্রাণ গেল ২ শ্রমিকের জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন দুই জেলায় নতুন ডিসি নিয়োগ সিরাজগঞ্জে শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, আটক শিক্ষার্থী বাজারে কমল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার সেচ পাম্পের ৩ ট্রান্সফরমার চুরি অন্তর্বর্তী সরকার হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ

রাষ্ট্রীয় শোক দিবসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভিসন গ্রুপের সাংস্কৃতিক অনুষ্ঠান

রাষ্ট্রীয় শোক দিবসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভিসন গ্রুপের সাংস্কৃতিক অনুষ্ঠান
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ
রাষ্ট্রীয়ভাবে শোক দিবসে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও মোনাজাতে পর নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে সাভারে সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও আয়োজকদের বিরুদ্ধে কোনো লিখিত সতর্কতা বা আইনি ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইংরেজি নববর্ষ উপলক্ষে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজাসন পলুর মার্কেট এলাকায় ভিশন গ্রুপের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ১লা জানুয়ারি সকালে ভিশন গ্রুপের বাগান বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এ অনুষ্ঠানে ভিশন গ্রুপের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের কথা স্মরণ করেন। তার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ভিশন গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মোনাজাতের শেষে একই আয়োজনে নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শোক ও দোয়ার পরিবেশে এ ধরনের আয়োজনকে উপস্থিত অনেকেই অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন।

স্থানীয় সূত্র জানায়, অনুষ্ঠান চলাকালীন অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে অভিযোগ যাচাইয়ের পরও আয়োজকদের বিরুদ্ধে কোনো লিখিত সতর্কতা, মোবাইল কোর্ট পরিচালনা কিংবা প্রচলিত আইনের কোনো ধারায় ব্যবস্থা নেওয়া হয়নি।এতে জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। অনেকের প্রশ্ন—অভিযোগ পাওয়ার পর প্রশাসন ঘটনাস্থলে গেলেও কেন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হলো না।

সচেতন মহলের মতে, রাষ্ট্রীয় শোক দিবস বা শোকস্মরণমূলক অনুষ্ঠানে প্রকাশ্য বিনোদনমূলক আয়োজন সরকারি নির্দেশনা ও সামাজিক রীতিনীতির পরিপন্থী হতে পারে। সাধারণ মানুষের ক্ষেত্রে এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও প্রভাবশালী প্রতিষ্ঠানের আয়োজনে প্রশাসনের নীরবতা দ্বৈত মানদণ্ডের অভিযোগকে সামনে এনেছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “শোকের অনুষ্ঠানের পর নাচ-গান হওয়া অনভিপ্রেত। প্রশাসন এসে কোনো ব্যবস্থা না নেওয়ায় মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।”

অনুষ্ঠানের ব্যানার ও সাইনবোর্ডে লেখা ছিল Happy New Year- 2026 ; ১লা জানুয়ারি ২০২৬ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ।শোকানুষ্ঠানের মতো সংবেদনশীল আয়োজনে এ ধরনের ত্রুটি আয়োজকদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আয়োজক পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি।

আইন ও প্রশাসন সংশ্লিষ্টদের মতে, এ ধরনের ঘটনায় সতর্কতা বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও তা প্রয়োগ না হওয়া আইন প্রয়োগের ক্ষেত্রে দুর্বলতার ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, ভিশন গার্মেন্টসের জিএম (অপারেশন) শহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ভিশন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ. কে. এম. হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিশন গ্রুপের পরিচালক এ. এইচ. এ. গাফ্ফার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট: এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গভীর রাতে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২৪ জুলাই) রাত ২টা ৫৫ মিনিটে তিনি বাসায় ফেরেন। এর আগে, রাত ১টা ১৮ মিনিটে গুলশানের বাসা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান-২ নাম্বারের ৭৯ নাম্বার রোডের ১ নম্বর বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হচ্ছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানানো হয়।খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, আবার বাসায় ফিরে এসেছেন তিনি। কিছু পরীক্ষা করানোর প্রয়োজনে উনাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন
language Change