তারিখ লোড হচ্ছে...

বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ

চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ
পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব, চাটখিলঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামের বাংলাবাজারের দক্ষিণ পাশে ছমি পাটোয়ারী বাড়ির সামনে (কচুয়া-চৌমুহনী) খালের ওপর নির্মিত প্রায় শত বছরের পুরনো একটি ব্রিজ বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে কোনো ধরনের রক্ষণাবেক্ষণ না থাকায় ব্রিজটির পাটাতন ও পিলারে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন স্থানে আস্তর ভেঙে পড়েছে। ফলে যেকোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঝুঁকি নিয়েই প্রতিদিন এই ব্রিজ দিয়ে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা। ব্রিজটি অত্যন্ত উঁচু, সরু এবং দুই পাশে কোনো রেলিং না থাকায় অটো-সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনকে অত্যন্ত সতর্কতার সাথে চলাচল করতে হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রসাদপুর ও শিবরামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে। এছাড়া শিবরামপুর (বাংলাবাজার) সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোমপাড়া উচ্চ বিদ্যালয়, গার্লস স্কুল, কলেজ এবং খোয়াজের ভিটি ফাজিল ডিগ্রি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ব্রিজ পারাপার হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম, মো. ওমর ফারুক ও নাসির উদ্দিন পারভেজ জানান, প্রায় একশ বছর আগে যখন ব্রিজটি নির্মাণ করা হয়, তখন কচুয়া-চৌমুহনী খাল দিয়ে নৌযান চলাচল করত। সেই কারণে ব্রিজটি অনেক উঁচু করে নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে এর উচ্চতা ও সরু গঠন দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা জানান, কয়েক বছর আগে এই ব্রিজ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাদের মতে, ব্রিজটির কার্যকারিতা অনেক আগেই শেষ হয়ে গেছে এবং এটি এখন শুধুমাত্র দাঁড়িয়ে থাকা একটি ঝুঁকিপূর্ণ কাঠামো। স্থানীয়রা দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের মাধ্যমে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে শিবরামপুর গ্রামের বাসিন্দা, ১নং সাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক ফিরোজ আলম বাবলু বলেন, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা দ্রুত নতুন ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো। ১নং সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল্যাহ খোকন জানান, ব্রিজটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ। তবে ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো বাজেট না থাকায় আমরা উপজেলা পিআইও অফিসকে বিষয়টি অবহিত করেছি। এ বিষয়ে চাটখিল উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. শাহিনুর আলম বলেন, ব্রিজটির সংযোগ সড়ক এলজিইডির আওতাভুক্ত হলে আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবো। সরেজমিনে পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্টঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে এক কলেজ শিক্ষার্থীকে হত্যা এবং আরেক শিক্ষার্থীকে আহত করে হাসপাতালে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২৩ডিসেম্বর বিকেল ৪টার দিকে উপজেলার সুবিদখালী সরকারি কলেজের পেছনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় নিহত হয়েছেন সিয়াম ১৮ও আহত হয়েছেন আবদুল্লাহ আল মাহমুদ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে পুলিশ। সিয়াম ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ রমিজ উদ্দীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। নিহতের খালু মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মো. বাদল হাওলাদার জানান, নিহত সিয়াম ও আহত মাহমুদ সম্পর্কে খালাতো ভাই। সিয়াম তিন দিন আগে পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। মির্জাগঞ্জে কখন এবং কী কারণে এসেছে তা আমরা কেউ জানি না। নিকটাত্মীয় থেকে সংবাদ পেয়ে হাসপাতালে এসে তার লাশ দেখতে পাই এবং আমার ছেলে ঝালকাঠির এন

আরও পড়ুন
language Change