তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল শুক্রবার (২ জানুয়ারি) জুমআর নামাজের পর শহরের চৌমুহনা দেওয়ানি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবার এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোশাররফ হোসেন বাদশা, বকসী মিসবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, আহ্বায়ক কমিটির সদস্য মহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ এবং জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত ।

এ ছাড়াও জেলা ও উপজেলা,পৌর বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে শিরনি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্রের জন্য আল্লাহপ্রদত্ত এক অমূল্য নিয়ামত। নির্যাতন, কারাবরণ, অসংখ্য ষড়যন্ত্র ও অবর্ণনীয় কষ্টের মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। দেশ ও জনগণের প্রশ্নে তাঁর আপসহীন অবস্থান ইতিহাসে বিরল। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন তিনি ছিলেন নিপীড়িত মানুষের আশ্রয়, গণতন্ত্রকামী মানুষের শেষ ভরসা। আজ তাঁর শূন্যতা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা অশ্রুসিক্ত হৃদয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন বলেন, “বেগম খালেদা জিয়ার পুরো জীবনটাই ছিল ত্যাগ ও সংগ্রামের এক মহাকাব্য। নিজের সুখ, স্বাচ্ছন্দ্য এমনকি ব্যক্তিগত নিরাপত্তা বিসর্জন দিয়ে তিনি মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় আজীবন লড়াই করে গেছেন। ক্ষমতায় থাকাকালীন যেমন তিনি জনগণের আস্থা অর্জন করেছিলেন, তেমনি ক্ষমতার বাইরে থেকেও তিনি নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও আপসহীনতা বিএনপির প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে চিরদিন প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে কোন নির্বাচন সুষ্ঠ করতে পারবে না নির্বাচন কমিশন: মির্জা ফখরুল

ময়মনসিংহ প্রতিনিধি: আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে কোন নির্বাচন সুষ্ঠ করতে পারবে না নির্বাচন কমিশন বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৮ ফেব্ররুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে ময়মনসিংহে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, নির্বাচন কমিশনারের তালবাহানা দেখিয়ে বিএনপিকে নির্বাচনে নেওয়া যাবে না।সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। নির্বাচনের আগে সরকার বলেছিলো ১০ টাকা কেজি মানুষ চাল পাবে কিন্তু বর্তমান সময়ে ৬০ টাকার নিচে কোন চাল নেই। সয়াবিন তেল হয়েছে প্রায় ২০০ টাকা কেজি। মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। বিএনপির ৬০০

আরও পড়ুন
language Change