তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও টাঙ্গাইলের ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শীর্ষ নেতার সম্পদের উৎস নিয়ে ছাত্রদল নেতার প্রশ্ন নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আবারও গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি প্রথম ধাপে পে স্কেলর সুখবর পাচ্ছেন যারা রাষ্ট্রের বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী ট্রাকের ধাক্কায় সড়কে ব্যবসায়ীর মৃত্যু আজ থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা বটিয়াঘাটায় বিদ্যালয় সংস্কারে শুভঙ্করের ফাঁকি গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ এলজিআইডি অফিসে কর্মকর্তা অনুপস্থিত, সেবায় স্থবিরতা জেলা প্রশাসনের অনুমতিতে বাজারে এলো সুমিষ্ট আম বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২ ৮ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ মাসুমকে ফিরিয়ে দিতে আহ্বান পরিবারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা কুরবানির পশুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রীর যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায়

কোন পন্থায় বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

কোন পন্থায় বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে তিনদিনের শোক কাটিয়ে উঠতে শুরু করেছে দেশ। নতুন বছর, সামনে জাতীয় নির্বাচন। সব মিলিয়ে বিএনপির চেয়ারম্যান পদে এবার পূর্ণাঙ্গরূপে অধিষ্ঠিত হতে তারেক রহমানকে পরামর্শও দিয়েছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণীয় ফোরাম-জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

তারেক রহমানের ঘনিষ্ঠদের তথ্য, তিনি এখনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই কাজ করতে আগ্রহী। পূর্ণাঙ্গ দায়িত্ব তিনি সরাসরি তৃণমূলের মতামতের পর গ্রহণ করতে চান বলে একটি সম্ভাবনা রয়েছে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির সদস্যদের মতামতের পর তারেক রহমান তা এখনই কার্যকর না করার পরামর্শ দেন। বিশেষ করে বেগম খালেদা জিয়ার মৃত্যু ও তার পরবর্তী রাজনৈতিক বাস্তবতার কারণে আরও কিছুদিন অপেক্ষা করার জন্য মত দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমি এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারবো না।

নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সদস্য জানান, স্থায়ী কমিটির নেতারা ইতোমধ্যে তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান করে রেজ্যুলেশন করার পক্ষে। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা বারণ করেছেন। তিনি তার মায়ের শোকের বিষয়ে সতর্ক।

আরেক সদস্যের মন্তব্য, তারেক রহমান চেয়ারম্যান, এটা স্থায়ী কমিটিতে অটো হয়ে যাবে। এরজন্য আবার কাউন্সিলের প্রয়োজন কেন হবে। গঠনতন্ত্রে কোনও বাধা নেই। এটা জরুরিভাবে সে কারণে আমাদের মতামত আমরা কমিটির পক্ষ থেকে প্রস্তাব পাস করবো।

তারেক রহমানকে পর্যবেক্ষণ করেন এমন নেতা ও দায়িত্বশীলরা বলছেন, তারেক রহমান মূলত চাইছেন তৃণমূলের সরাসরি মতামতের ভিত্তিতে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হতে।

তারেক রহমানের আগে প্রয়াত বেগম খালেদা জিয়া ১৯৮৩ সালের মার্চ মাসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ১৯৮৩ সালের ১ এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা রাখেন। বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। ১৯৮৪ সালের ১০ মে দলের চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া। সেই থেকে মৃত্যু অবধি তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। আশির দশকের শুরু থেকে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দেন। ওই আন্দোলনেই মায়ের সঙ্গে সরাসরি যুক্ত হন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সূত্র জানায়, এরশাদবিরোধী আন্দোলনের সময় তারেক রহমান তার মায়ের সঙ্গে রাজপথে আন্দোলনে যোগ দেন এবং ১৯৮৮ সালে দলের গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন। ১৯৯১ সালের নির্বাচনের আগে তিনি তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের প্রায় প্রতিটি জেলায় প্রচারণা চালান। ১৯৯৩ সালে বগুড়া জেলা ইউনিটে তিনি একটি সম্মেলনের আয়োজন করেন যেখানে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। বগুড়ায় সফল সম্মেলনের পর তিনি অন্যান্য জেলা ইউনিটকে গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন করতে উৎসাহিত করেন।

২০০২ সালে স্থায়ী কমিটি বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনীত করে তারেক রহমানকে। ২০০৫ সালে তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজন করেন এবং বাংলাদেশের প্রতিটি উপজেলা ইউনিটের সঙ্গে মতবিনিময় করেন। ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় তিনি গ্রেফতার হন এবং বিদেশে চিকিৎসা নিতে নির্বাসিত হন। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি ১৭ বছর পর দেশে ফেরেন। এর আগে তিনি ২০০৯ সালে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০১৮ সালে, যখন বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি হন, তখন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত করা হয়। তখন থেকেই তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ-আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন।

খোঁজ নিয়ে জানা গেলো, গঠনতন্ত্রে কোনও বিধি নিষেধ না থাকায় স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করতে মত দিয়েছেন। যদিও তিনি নিজে এখনই এই প্রস্তাবে কোনও সায় দেননি।

গঠনতন্ত্রের ৭ এর ‘গ’ উপধারার ২ নম্বরে এ বলা আছে, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে তিনিই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন।

‘গ’ উপধারার নম্বর ৩-এ বলা হয়েছে, যেকোনও কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনদিন চেয়ারম্যান হবেন, ওইটা দলীয় সিদ্ধান্তের পর জানতে পারবো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ এর গণসংযোগ চলমান 

বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ এর গণসংযোগ চলমান 

শেরপুর সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেন। বালিয়া চন্ডী পানাইতে ভারি, চাউলিয়া এলাকায় ও দোকানে বিভিন্ন পেশা জিবি মানুষের সাথে সাক্ষাৎ ও গণসংযোগ করেন। তিনি বলেন শেরপুর জেলার শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। শ্রীবরদী- ঝিনাইগাতী উপজেলা দীর্ঘ ৫৪ বছর থেকে অবহেলিত উন্নয়নের দিকে ধাবিত হতে পারেনি। আপনারা যদি পাশে থাকেন এবার ইনশাআল্লাহ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে উন্নয়নের দিকে ধাবিত হবে। শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ বলেন শ্রীবরদী- ঝিনাইগাতী শেরপুর ৩ আসনকে চাঁদা বাজ মুক্ত গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

আরও পড়ুন
language Change