তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

আমতলীতে পারিবারিক বিরোধে কুপিয়ে জখম-৪

আমতলীতে পারিবারিক বিরোধে কুপিয়ে জখম-৪
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ভাইয়ের হাতে ভাই, তার স্ত্রী ও ছেলেসহ চারজন গুরুতর জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নজরুল প্যাদা (৪০), তার স্ত্রী রিপা বেগম (৩৫), ছেলে তানিম প্যাদা (১৭) এবং বৃদ্ধ চাচা মতি প্যাদা (৭০)।

অভিযোগ অনুযায়ী, নজরুল প্যাদাকে তার ভাই নান্টু প্যাদা, হারুন প্যাদা ও তাদের সহযোগীরা পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, উত্তর তক্তাবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম প্যাদার তিন ছেলে নান্টু প্যাদা, নজরুল প্যাদা ও হারুন প্যাদার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। স্থানীয়দের মধ্যস্থতায় ২০২০ সালে জমি ভাগ-বাঁটোয়ারা করা হয়। ওই সময় নান্টু ও হারুন প্যাদা তাদের অংশের গাছ বিক্রি করে দিলেও নজরুল প্যাদা তার গাছ বিক্রি করেননি বলে দাবি করেন।

শুক্রবার সকালে নজরুল প্যাদা নিজের অংশের জমিতে গাছ কাটতে গেলে নান্টু ও হারুন প্যাদা তাতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নান্টু ও হারুন প্যাদা এবং তাদের লোকজন নজরুল প্যাদার ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী, ছেলে ও বৃদ্ধ চাচাকেও পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

আহত নজরুল প্যাদা বলেন, ২০২০ সালে জমি ভাগ হয়ে গেলেও আমার গাছ আমি বিক্রি করিনি। নিজের জমির গাছ কাটতে গেলেই আমার ওপর হামলা করা হয়। আমাকে বাঁচাতে আসায় আমার স্ত্রী, ছেলে ও চাচাকেও কুপিয়ে জখম করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে হারুন প্যাদা বলেন, গাছ কাটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল, মারধরের ঘটনা ঘটেনি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুম বিল্লাহ জানান, আহতদের হাত-পা ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। চারজনকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার এসআই রমিজ উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আরব আমিরাতের মরুর বুকে শিলাবৃষ্টি সহ বন্যা

সংযুক্ত আরব আমিরাত, মোঃ মোক্তার হোসেনঃ বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন এবং কৃত্রিমভাবে মরুর বুকে যেভাবে বৃষ্টি নামানো হচ্ছে এর মধ্যে মধ্যপ্রাচ্যে গত কয়েক দশক ধরে যে অনা বৃষ্টির খরা সেটি কাটিয়ে উঠছে ঠিক কিন্তু মাঝেমধ্যে প্রাকৃতিক দুর্যোগের মতো অনেকগুলো ঘটনা ঘটছে তারই মধ্যে সংযুক্ত আরমিরাতের প্রদেশ শারজা স্থ খোর ফাক্কান নামক এলাকায় গত 2 মার্চ বিকাল সাড়ে চার ঘটিকার সময় শিলাবৃষ্টি সহ মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে তা বন্যায় পরিণত হয় যার প্রভাবে সাধারণ প্রবাসী সহ স্থানীয় বাসিন্দাদের জনজীবনে কিছুটা হলেও বাধা বিঘ্নয় ঘটে এভাবে জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিমভাবে বৃষ্টি শাসন করার মতো কার্যক্রম গুলো চলতে থাকে ক্রমান্বয়ে পৃথিবীতে এমন অনাকাঙ্ক্ষিত অনেকগুলো ঘটনা ঘটবে যা পৃথিবী এর আগে কখনো দেখেনি কিছুদিন আগে সৌদি আরবিয়া তে যে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল তার প্রভাবে তেমন

আরও পড়ুন
language Change