তারিখ লোড হচ্ছে...

নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য

দেশবাসীকে গণভোটে অংশ নেয়ার আহ্বান

দেশবাসীকে গণভোটে অংশ নেয়ার আহ্বান
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠিত হবে। গতকাল বিকেলে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এতে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী। তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে তরুণ প্রজন্ম যে সংস্কার ও পরিবর্তনের উদ্দেশ্যে আত্মত্যাগ করেছে সেটিকে বাস্তবায়নের জন্যই গণভোট। জনগণ নির্ভীক চিত্তে লড়াই করেছে বলেই স্বৈরাচারের পতন ঘটেছে। এ সাহসী মনোভাবকে ধারণ করেই ভোটকেন্দ্রে নিজের নির্ভয়ে নিজেদের ভোটাধিকার বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, দেশের সিস্টেমে পরিবর্তন না হলে দেশ পরিবর্তন হবে না। দেশ গড়ার জন্য সিস্টেম পরিবর্তনের হাতিয়ারই হচ্ছে গণভোট। গণভোট সুযোগ এনে দিচ্ছে দেশে কাক্সিক্ষত পরিবর্তন এনে তার স্থায়ী রূপ দেয়া। কাজেই গণভোটের পক্ষে-বিপক্ষে জেনে বুঝে জনমত গড়ে তুলতে হবে এবং ভোট দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য সচিব বলেন, সুষ্ঠু, স্বচ্ছ, উৎসবমুখর ও অভাবনীয় নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। সরকারের লক্ষ্য হচ্ছে প্রান্তিক নারী ভোটার, তরুণ ভোটার, তৃতীয় লিঙ্গের ভোটারসহ সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করা। জনগণকে দেশের হিস্যা বুঝে নিতে হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করাই প্রধান বিষয়। এবারের গণভোট জুলাই গণ-অভ্যুত্থানের ভিত্তি, জনগণের মতামতের ভিত্তি। এর মাধ্যমে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। গণভোটের মাধ্যমে দেশ ন্যায়ের পথে পরিচালিত হবে কি না- সেটির প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনী দায়িত্ব পালনে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থার কর্মকর্তারা, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা, কলেজের অধ্যক্ষ, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

লিডিং ইউনিভার্সিটির সমাবর্তনে সৈয়দা রিজওয়ানা:-

সিলেট ব্যুরো জানান, পরিবর্তনের জন্য দেশবাসীকে গণভোটে অংশ নেয়ার আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, আগামী নির্বাচনে বুঝেশোনে প্রার্থী নির্বাচন করবেন, যাতে আগামী পাঁচ বছর পস্তাতে না হয়। আপনারা ভয় পাবেন না, সাহসের সাথে এগিয়ে যান। পতিত স্বৈরাচার দেশে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। ভয় পাবেন না।

তথ্য উপদেষ্টা গতকাল বেলা ১টায় সিলেট শহরতলীর দক্ষিণ সুরমার রাগীবনগরে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ বেসরকারি লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কমিটেড, হাদির বিচারের জন্য কমিটেড। এ সরকারের আমলেই হাদির বিচার কাজ শেষ করা হবে। হাদি নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য স্বপ্ন দেখেনি, সে দেশের পরিবর্তনের জন্য স্বপ্ন দেখেছে। তাই শুধু নিজের জীবনের ফোকাস ঠিক করবেন না, সমাজের ফোকাসটা ঠিক করবেন। পড়াশোনা করে শুধু বাড়ি গাড়ির চিন্তা করবেন না। সমাজের জন্যও চিন্তা করবেন। তরুণ প্রজন্ম দেশ পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেন। আপনারাই শিখিয়েছেন কিভাবে দেশ গড়তে হয়। জুলাই গণ-অভ্যুত্থানে আপনারা প্রাণ বিসর্জন দিয়েছেন। আপনারাই স্বপ্ন দেখিয়েছেন কিভাবে স্বৈরাচারমুক্ত দেশ গড়তে হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজকে অনেকেই হাদির বিচারের জন্য দাঁড়িয়েছেন, সে একটা দীপ্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে। বৈষম্যহীন সমাজ গঠন না হলে জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগ সফল হবে না। আপনাদের মাধ্যমেই মানবিক মূল্যবোধ বাংলাদেশ গঠন হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঐক্য গড়ে উঠেছিল মন্তব্য করে রিজওয়ানা হাসান বলেন, আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে না। অপপ্রচার চালিয়ে সবাইকে বিতর্কিত করতে চায় পতিত শক্তি। তিনি বলেন, আমাদেরকে সহনশীল হতে হবে। এতটা বছর আমরা একটা চর্চা করেছি, রাতারাতি পরিবর্তন হবে না, একটু সময় লাগবে।

রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও মূল্যবোধ সৃষ্টি করতে হবে। আপনারা ইতিবাচক রাজনীতি করলে বাংলাদেশে যে পরিবর্তন দেখতে চেয়েছি- সেই রকম বাংলাদেশ হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনার কাছ থেকে পরিবর্তন শুরু হোক। তাহলে সমাজটা বদলে যাবে। অভ্যাস পরিবর্তন নিজে থেকে শুরু করতে হবে, তাহলে সমাজ বদলাবে। আপনি নিজে অযথা হর্ন বাজাবেন না, নিজে থেকে শুরু করেন- দেখেন সমাজ বদলাবেই।

সৈয়দা রিজওয়ানা বলেন, হাওর বাংলাদেশের একমাত্র ইকোসিস্টেম। হাওরকে রক্ষা করতে হবে। হাওর ভরাট করে বিশ্ববিদ্যালয় করা যাবে না। যেটা সৃষ্টি করতে পারবেন না, সেটা ধ্বংস করার অধিকার নেই। আল্লাহর সৃষ্টি অক্ষুণœ রেখেই প্রতিষ্ঠান করবেন।

শুভেচ্ছা বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ড. সৈয়দ রাগীব আলী বলেন, জনসংখ্যকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন। আমাদেরকে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জোর দিতে হবে। লিডিং ইউনিভার্সিটি দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বাগত বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। আর সেই দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে কাজ করছে লিডিং ইউনিভার্সিটি। বিশ্বের সাথে তাল মিলিয়ে কারিকুলাম প্রণয়ন করেছে এই বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কামরুল আলম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. রেজাউল করিম প্রমুখ।

চতুর্থ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ ৬ হাজার ১৯৩ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৫ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল, ভিসি গোল্ড মেডেল, ফাউন্ডার গোল্ড মেডেল এবং কো-ফাউন্ডার গোল্ড মেডেল প্রদান করা হয়। গ্র্যাজুয়েটদের হাতে সার্টিফিকেট তুলে দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ অতিথিরা।

সিলেট প্রেস ক্লাবে দু’দিনের কর্মশালা উদ্বোধন:-

আগামী নির্বাচনে পরাজিত শক্তিকে শক্তি দিয়ে মোকাবেলা করার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরাজিত শক্তি এখনো সক্রিয়। তবে তাদের শক্তি জুলাই আগস্টের অভ্যুত্থানকারী শক্তির চেয়ে অনেক কম।

গতকাল সকালে সিলেট প্রেস ক্লাবে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দু’দিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সিলেট প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে এতে তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তা, সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম, সিলেট প্রেস ক্লাব সভাপতি মুকতাবিস উন নূর ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ বিশেষ অতিথি ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইবির ধীরগতি ইন্টারনেটে শিক্ষা কার্যক্রম ব্যাহত

  ইবি প্রতিনিধি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) ধীরগতির ইন্টারনেট সেবার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মানসম্মত ইন্টারনেট সুবিধা না থাকার কারণে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসহ আবাসিক হলের শিক্ষার্থীরা থমকে যাচ্ছে অনলাইন ক্লাসসহ গবেষণামূলক কার্যক্রমে। শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসনিক ভবন, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস, টিএসসিসি, ৮ টি আবাসিক হল, অনুষদ ভবনগুলোতে, বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে, আবাসিক শিক্ষক কোয়ার্টারে ওয়াইফাই জোন চালু থাকলেও তা চলছে খুব ধীরগতিতে । দুর্বল গতির কারণে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না শিক্ষার্থীরা। এতে বিভিন্ন অনলাইন শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম থেকে পিছিয়ে পড়ছেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই সেবা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অনলাইনে ক্লাস করা, বই পড়া ও গবেষণা কার্যক্রম চালাতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা

আরও পড়ুন
language Change