নিজস্ব প্রতিবেদকঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নবম বিসিএস ফোরাম গত শুক্রবার ২ জানুয়ারি অফিসার্স ক্লাব ঢাকায় এক শোকসভার আয়োজন করে।
এসময় নবম বিসিএস ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, মহাসচিব আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী একান্ত সচিব সিনিয়র সচিব মোঃ সামসুল আলম শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।

বক্তাগণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে তাঁর দীর্ঘ ও রাজনৈতিক কর্মময় জীবনের ওপর বিস্তারিত আলোচনা করেন। তাঁরা দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচনা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত