স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর কেরানীগঞ্জে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এসকিউডি (SQD) ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি তাদের প্রথম বর্ষপূর্তি এবং ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ডে উদযাপন করেছে।
শনিবার (৩ জানুয়ারি) কেরানীগঞ্জের আটি বাজার সংলগ্ন পাঞ্চদোনা এলাকার 'বন্যা পার্টি সেন্টারে' এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল অফ কোয়ালিটি ডেভেলপমেন্ট (SQD) এর এই বিশেষ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার পিতা- মোঃ আব্দুর রাজ্জাক এবং মাতা- সালমা বেগম।
সফলতার সাথে এক বছর পূর্ণ করায় 'এসকিউডি-স্কুল অফ কোয়ালিটি ডেভেলপমেন্ট'-এর প্রথম বর্ষপূর্তি পালন করা হয়।
ওরিয়েন্টেশন ২০২৬: নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
এসকিউডি (SQD) ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি ওই অঞ্চলের প্রথম পূর্ণাঙ্গ ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল মাদ্রাসা হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে মানসম্মত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে।
অনুষ্ঠানে বক্তারা ইংরেজি মাধ্যমের পাশাপাশি সঠিক ইসলামী শিক্ষা প্রসারে প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে এর আরও সাফল্য কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত