তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে

শেখ রেহানার জন্মদিনে মন্ত্রণালয়ে কেক কাটলেন তথ্য প্রতিমন্ত্রী

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠকন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার জন্মদিন আজ ১৩ সেপ্টেম্বর। ১৯৫৭ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

বাঙালির আপামর জনসাধারণের প্রিয় ‘ছোট আপা’ শেখ রেহানা ছায়া হয়ে, আলো হয়ে, পরামর্শ দিয়ে প্রতিনিয়ত আগলে রাখছেন বোন শেখ হাসিনাকে।

বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যার জন্মদিন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান তার মন্ত্রণালয়ের কক্ষে কেক কাটেন এবং দোয়া করে মোনাজাত করেন।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জেষ্ঠ্যকন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং কনিষ্ঠকন্যা শেখ রেহানা দশ বছরের ছোট-বড় হলেও তারা অভিন্ন সত্তা, বিনিসুতার মালায় গাঁথা তারা দুটি বোন। আমাদের সব আশার বাতিঘর তারা দুই বোন। এই জাতিরাষ্ট্রের জন্য তারা আশা-ভরসার জায়গা বা স্থল। বাংলাদেশের একজন নাগরিক, মুজিব আদর্শের সৈনিক ও একজন রাজনীতিবিদ হিসেবে আমি তার জন্মদিনে কেক কেটে তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া করে মোনাজাত করছি। মহান রাব্বুল আলামিন যেন আমাদের বঙ্গবন্ধুর রেখে যাওয়া দুই আমানতকে রক্ষা করেন, তাদের সুস্থ ও নিরাপদ রাখেন, যাতে তারা আমাদেরকে হাজার বছর নেতৃত্ব দিতে পারেন।

এছাড়া তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর দুই কন্যা অতন্দ্র প্রহরীর মতো আমাদের দেশকে রক্ষাকবচ হয়ে যেন রক্ষা করেন।

পরে সহকারী সচিব রাশেদুল হাসানের পরিচালনায় দোয়া ও মোনাজাত করে শেখ রেহানার নিরাপদ ও দীর্ঘজীবন কামনা করা হয়।

কেক কাটা ও মোনাজাতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপ-পরিচালক বিদ্যুৎ বড়ুয়া, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, ব্যক্তিগত কর্মকর্তা জাহিদ নাঈম ও সামিউল আলম সামী।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাবেদ-মোয়াজ্জেম সিন্ডিকেটের বেসামাল অপকর্ম

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ইলেসকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বীমা) সদস্য মোয়াজ্জেম হোসেন এসোসিয়েশনের একটি প্যাড চুরি করে নিজেকে সিনিয়র সহ-সভাপতি উল্লেখ করে অপর একটি বানিজ্যিক সংগঠন বাংলাদেশ ইলেকট্রিক্যাল ক্যাবলস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেন। একটি সংগঠনের প্যাড ব্যবহারের সুনির্দিষ্ট বিধি-বিধান থাকে। সংগঠনের সভাপতির অনুমোদন ছাড়া অন্য কেউ প্যাড ব্যবহারের অধিকার রাখে না। কিন্তু মোয়াজ্জেম হোসেন বীমার অফিস থেকে প্যাড চুরি করে আরেকটি সংগঠনের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয় অভিযোগ দেওয়ার বিষয়টি প্রকাশিত হওয়ায় বীমার সদস্যদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি সংগঠনের গঠনতন্ত্র বিরোধী হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বীমার সদস্যরা সভাপতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করলেও সভাপতি কোন প্রকার আইনগত ব্যবস্থা না নেয়ায় এসোসিয়েশনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অনুসন্ধানে জানা গেছে, মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ এন্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের

আরও পড়ুন
language Change