তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বাজারে ফের বাড়ল তেলের দাম বাগেরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার মানবিক ও সামাজিক কাজের পাশাপাশি ৭নং ওয়ার্ডের সেবক হতে চান: মিজানুর রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা স্বপ্লের গাফিলতি’তে ১৫ লাখ গ্রাহক এখন বিপদগ্রস্থ হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান সন্ধ্যার মধ্যে দেশের ঝড়ের আশঙ্কা বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ পে-স্কেল, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু ঝিনাইগাতী আইনশৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী কেশবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান বদরপুর ইউনিয়ন পরিষদের নতুন বাজেট ঘোষণা! শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কিউবা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত মহানন্দা ব্যাটেলিয়ন  বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বটিয়াঘাটায় পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার রংপুরে উপজেলায় পাগলাপীরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন: নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবিতে বিক্ষোভ ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার বরগুনায় মাথাবিহীন মরদেহ উদ্ধার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদশে ডেস্ক॥
বাংলাদেশে ইলেকটোরাল অটোক্রেসি বা নির্বাচনী স্বৈরতন্ত্র বিরাজ করছে।‌ গণতন্ত্রের জায়গায় স্থান করে নিচ্ছে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা। উদার গণতান্ত্রিক সূচক ও নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে ১৪৭তম স্থানে চলে যাওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে।‌ সম্প্রতি প্রকাশিত সুইডেনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি’র (ভি-ডেম) ‘ডিফাইঅ্যান্স ইন দ্য ফেস অব অটোক্রাটাইজেশন’ শিরোনামের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গত ৭ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের মানের সমীক্ষা প্রকাশ করে আসছে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভি-ডেম ইনস্টিটিউট। সেখানে মত প্রকাশের স্বাধীনতা, সামাজিক পরিবেশ, সংবাদমাধ্যমের স্বাধীনতাসহ নানা গণতান্ত্রিক বিষয়গুলো খতিয়ে দেখা হয়।

প্রতিবেদনে বলা হয়, উদার গণতান্ত্রিক সূচকে ০.১১ স্কোর করে পৃথিবীর ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৭তম। গতবার বাংলাদেশের অবস্থান ছিল ১৪৬তম। গতবারের চেয়ে এবার স্কোর ০.০২ কমেছে।‌ নির্বাচনী গণতান্ত্রিক সূচকে ০.২৮ স্কোর করে বাংলাদেশ বর্তমানে ১৩১তম অবস্থানে রয়েছে।‌ আগের বছরের তুলনায় স্কোর ০.০৩ কমেছে । বাংলাদেশ উদার উপাদান সূচকে ১৫৫তম, সমতার উপাদান সূচকে ১৬৫তম, অংশগ্রহণমূলক উপাদান সূচকে ১৪২তম, সিদ্ধান্তমূলক উপাদান সূচকে ১৪৫তম অবস্থানে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, বিশ্বের মোট জনসংখ্যার ৭২ শতাংশ, ৫.৭ বিলিয়ন মানুষ ২০২২ সাল নাগাদ স্বৈরাচারী শাসনের অধীনে ছিল, ২০১২ সালে যা ছিল ৪৮ শতাংশ। ১০ বছরের ব্যবধানে যা ২৪ শতাংশ বেড়েছে। আর বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১৩ শতাংশ মানুষ উদার গণতান্ত্রিক পরিবেশে বাস করে। উদার গণতান্ত্রিক দেশের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩২।
শাসনতান্ত্রিক দিক থেকে বাংলাদেশকে রাখা হয়েছে নির্বাচনী স্বৈরতন্ত্র ক্যাটাগরিতে, যেখানে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা স্থান করে নিচ্ছে। এছাড়া বাংলাদেশের সাথে ভারত, পাকিস্তান, রাশিয়া ও তুরস্কসহ আরও ৫৫টি দেশকে নির্বাচনী স্বৈরতন্ত্র ক্যাটাগরিতে রাখা হয়েছে।

বাংলাদেশের প্রতিবেশী ভারতের গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি হয়েছে। উদার গণতান্ত্রিক সূচকে ভারতের অবস্থান ৯৭তম। নির্বাচনী গণতন্ত্রের সূচকে ১০৮তম। এই দুই ক্যাটাগরিতে ভারতের অবস্থান পিছিয়েছে।‌‌
রিপোর্ট অনুযায়ী উদার গণতান্ত্রিক সূচকে ভারতের প্রায় ২৩ শতাংশ অবনতি হয়েছে। গত দশ বছরে বিশ্বের ইতিহাসে সবচেয়ে আকস্মিক পতনের মধ্যে এটি অন্যতম ।‌ বিপন্ন গণতন্ত্র, গণতন্ত্রের বৈশিষ্ট্যে নিষেধাজ্ঞা‌ আর মত প্রকাশের স্বাধীনতা না থাকা পতনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ‌
রিপোর্টে বলা হয়েছে ১৩০ কোটি নাগরিকের দেশ ভারত নির্বাচনী স্বৈরাচারের দেশে পরিণত হয়েছে। ভারতের সঙ্গে একই তালিকায় রয়েছে হাঙ্গেরি ও তুরস্ক।‌ ভি-ডেমের প্রতিবেদনে উদার গণতান্ত্রিক সূচকে শীর্ষ তিন স্থানে আছে যথাক্রমে ডেনমার্ক, সুইডেন ও নরওয়ে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ৩৫টি দেশে মতপ্রকাশের স্বাধীনতার অবনতি ঘটেছে। দশ বছর আগে এটি ছিল মাত্র সাতটি দেশে। ‌গণমাধ্যমের ওপর সরকারি সেন্সরশিপ গত দশ বছরে বেড়েছে ৪৭টি দেশে। সুশীল সমাজের বিভিন্ন সংস্থাগুলির ওপর সরকারি দমন-পীড়ন বেড়েছে ৩৭টি দেশে। বাংলাদেশ তার মধ্যে অন্যতম। প্রতিবেদনে বলা হয়, ৩০টি দেশে নির্বাচনের মান খারাপ হচ্ছে। মায়ানমার, চীন, উত্তর কোরিয়া এবং ইরানসহ ৩৩ টি দেশকে ক্লোজড স্বৈরতন্ত্র ক্যাটাগরিতে রাখা হয়েছে। ৩২ টি দেশকে রাখা হয়েছে উদার গণতান্ত্রিক ক্যাটাগরিতে আর নির্বাচনী গণতান্ত্রিক ক্যাটাগরিতে রাখা হয়েছে ৫৮ টি দেশকে। ‌

সুইডেনের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী স্ট্যাফান লিন্ডবার্গ ২০১৪ সালে ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন ।‌ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর বিশ্বের ২০২টি দেশের ৩ কোটি ডেটা পয়েন্টের উপর ভিত্তি করে বিভিন্ন দেশের গণতন্ত্রের মান প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশে রেকর্ড বিদেশি বিনিয়োগ

ডেস্ক রিপোর্টঃ গণঅভ্যুত্থান এর পরবর্তী প্রথম বছরে বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ১৯ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। সাধারণত রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ কমে যায়, তবে বাংলাদেশ এই ধারা ভেঙে দেশের অর্থনীতির স্থিতিশীলতা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন দেখিয়েছে বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, সম্প্রতি যেসব দেশে গণঅভ্যুত্থান ঘটেছে, সেসব দেশে পরবর্তী এক বছরে এফডিআই উল্লেখযোগ্যভাবে কমেছে।   উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কায় ২০২২ সালের পর এফডিআই কমেছে ১৯.৪৯ শতাংশ, চিলিতে ২০১৯ সালের পর কমেছে ১৫.৬৮ শতাংশ, সুদানে ২০২১ সালের পর ২৭.৬০ শতাংশ, ইউক্রেনে ২০১৪ সালের পর ৮১.২১ শতাংশ, মিশরে ২০১১ সালের পর ১০৭.৫৫ শতাংশ আর ইন্দোনেশিয়ায় ১৯৯৮ সালের পর ১৫১.৪৯ শতাংশ কমেছে। এই ধারাবাহিক হ্রাসের মধ্যে বাংলাদেশে এফডিআইয়ের ১৯.১৩ শতাংশ বৃদ্ধির চিত্র বিশেষভাবে নজরকাড়া।  

আরও পড়ুন
language Change