তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদশে ডেস্ক॥
বাংলাদেশে ইলেকটোরাল অটোক্রেসি বা নির্বাচনী স্বৈরতন্ত্র বিরাজ করছে।‌ গণতন্ত্রের জায়গায় স্থান করে নিচ্ছে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা। উদার গণতান্ত্রিক সূচক ও নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে ১৪৭তম স্থানে চলে যাওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে।‌ সম্প্রতি প্রকাশিত সুইডেনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি’র (ভি-ডেম) ‘ডিফাইঅ্যান্স ইন দ্য ফেস অব অটোক্রাটাইজেশন’ শিরোনামের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গত ৭ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের মানের সমীক্ষা প্রকাশ করে আসছে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভি-ডেম ইনস্টিটিউট। সেখানে মত প্রকাশের স্বাধীনতা, সামাজিক পরিবেশ, সংবাদমাধ্যমের স্বাধীনতাসহ নানা গণতান্ত্রিক বিষয়গুলো খতিয়ে দেখা হয়।

প্রতিবেদনে বলা হয়, উদার গণতান্ত্রিক সূচকে ০.১১ স্কোর করে পৃথিবীর ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৭তম। গতবার বাংলাদেশের অবস্থান ছিল ১৪৬তম। গতবারের চেয়ে এবার স্কোর ০.০২ কমেছে।‌ নির্বাচনী গণতান্ত্রিক সূচকে ০.২৮ স্কোর করে বাংলাদেশ বর্তমানে ১৩১তম অবস্থানে রয়েছে।‌ আগের বছরের তুলনায় স্কোর ০.০৩ কমেছে । বাংলাদেশ উদার উপাদান সূচকে ১৫৫তম, সমতার উপাদান সূচকে ১৬৫তম, অংশগ্রহণমূলক উপাদান সূচকে ১৪২তম, সিদ্ধান্তমূলক উপাদান সূচকে ১৪৫তম অবস্থানে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, বিশ্বের মোট জনসংখ্যার ৭২ শতাংশ, ৫.৭ বিলিয়ন মানুষ ২০২২ সাল নাগাদ স্বৈরাচারী শাসনের অধীনে ছিল, ২০১২ সালে যা ছিল ৪৮ শতাংশ। ১০ বছরের ব্যবধানে যা ২৪ শতাংশ বেড়েছে। আর বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১৩ শতাংশ মানুষ উদার গণতান্ত্রিক পরিবেশে বাস করে। উদার গণতান্ত্রিক দেশের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩২।
শাসনতান্ত্রিক দিক থেকে বাংলাদেশকে রাখা হয়েছে নির্বাচনী স্বৈরতন্ত্র ক্যাটাগরিতে, যেখানে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা স্থান করে নিচ্ছে। এছাড়া বাংলাদেশের সাথে ভারত, পাকিস্তান, রাশিয়া ও তুরস্কসহ আরও ৫৫টি দেশকে নির্বাচনী স্বৈরতন্ত্র ক্যাটাগরিতে রাখা হয়েছে।

বাংলাদেশের প্রতিবেশী ভারতের গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি হয়েছে। উদার গণতান্ত্রিক সূচকে ভারতের অবস্থান ৯৭তম। নির্বাচনী গণতন্ত্রের সূচকে ১০৮তম। এই দুই ক্যাটাগরিতে ভারতের অবস্থান পিছিয়েছে।‌‌
রিপোর্ট অনুযায়ী উদার গণতান্ত্রিক সূচকে ভারতের প্রায় ২৩ শতাংশ অবনতি হয়েছে। গত দশ বছরে বিশ্বের ইতিহাসে সবচেয়ে আকস্মিক পতনের মধ্যে এটি অন্যতম ।‌ বিপন্ন গণতন্ত্র, গণতন্ত্রের বৈশিষ্ট্যে নিষেধাজ্ঞা‌ আর মত প্রকাশের স্বাধীনতা না থাকা পতনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ‌
রিপোর্টে বলা হয়েছে ১৩০ কোটি নাগরিকের দেশ ভারত নির্বাচনী স্বৈরাচারের দেশে পরিণত হয়েছে। ভারতের সঙ্গে একই তালিকায় রয়েছে হাঙ্গেরি ও তুরস্ক।‌ ভি-ডেমের প্রতিবেদনে উদার গণতান্ত্রিক সূচকে শীর্ষ তিন স্থানে আছে যথাক্রমে ডেনমার্ক, সুইডেন ও নরওয়ে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ৩৫টি দেশে মতপ্রকাশের স্বাধীনতার অবনতি ঘটেছে। দশ বছর আগে এটি ছিল মাত্র সাতটি দেশে। ‌গণমাধ্যমের ওপর সরকারি সেন্সরশিপ গত দশ বছরে বেড়েছে ৪৭টি দেশে। সুশীল সমাজের বিভিন্ন সংস্থাগুলির ওপর সরকারি দমন-পীড়ন বেড়েছে ৩৭টি দেশে। বাংলাদেশ তার মধ্যে অন্যতম। প্রতিবেদনে বলা হয়, ৩০টি দেশে নির্বাচনের মান খারাপ হচ্ছে। মায়ানমার, চীন, উত্তর কোরিয়া এবং ইরানসহ ৩৩ টি দেশকে ক্লোজড স্বৈরতন্ত্র ক্যাটাগরিতে রাখা হয়েছে। ৩২ টি দেশকে রাখা হয়েছে উদার গণতান্ত্রিক ক্যাটাগরিতে আর নির্বাচনী গণতান্ত্রিক ক্যাটাগরিতে রাখা হয়েছে ৫৮ টি দেশকে। ‌

সুইডেনের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী স্ট্যাফান লিন্ডবার্গ ২০১৪ সালে ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন ।‌ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর বিশ্বের ২০২টি দেশের ৩ কোটি ডেটা পয়েন্টের উপর ভিত্তি করে বিভিন্ন দেশের গণতন্ত্রের মান প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কোভিড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জার্মান গবেষকরা

স্বাস্থ্য ডেস্ক:  সংক্রমণের পর বছরের পর বছর ধরে মানুষের মস্তিষ্কের খুলি ও মেনিনজেস বা মস্তিষ্ক আবরণকারী পর্দায় স্থায়ী হতে পারে কোভিড ভাইরাস। এটি মস্তিষ্কে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ফলে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫ থেকে ১০ বছরে সুস্থ মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। জার্মান গবেষকদের নতুন গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জার্মানির বৃহত্তম বৈজ্ঞানিক সংস্থা হেলমহোল্টজ মিউনিখ ও মিউনিখ শহরে অবস্থিত পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় লুডভিগ-ম্যাক্সিমিলিয়ানস-ইউনিভার্সিট্যাটের (এলএমইউ) গবেষকরা জানিয়েছেন, SARS-CoV-2 স্পাইক প্রোটিন মানুষের মস্তিষ্কের প্রতিরক্ষামূলক স্তর মেনিনজেস ও মাথার খুলির অস্থিমজ্জায় সংক্রমণের ৪ বছর পর্যন্ত স্থায়ী হয়। এই স্পাইক প্রোটিনগুলো প্রভাবিত ব্যক্তিদের মধ্যে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে এবং নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি বাড়ায়।   হেলমহোল্টজ মিউনিখের ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্ট বায়োটেকনোলজিসের পরিচালক অধ্যাপক আলি এরতুর্ক জানিয়েছেন, দীর্ঘমেয়াদী স্নায়বিক প্রভাবগুলোর মধ্যে রয়েছে মস্তিষ্কের বার্ধক্য

আরও পড়ুন
language Change