তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

ঝিনাইগাতীতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

ঝিনাইগাতীতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমানঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের জিগাতলা দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা মাঠে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

দোয়া মাহফিলে তিনি বলেন, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক শিক্ষার বিকাশে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী জননেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ ও বেদনা ধারণ করেও তিনি কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি। নির্যাতন, শোষণ ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। তার রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের সর্বস্তরের মানুষ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে। তার আত্মার মাগফেরাত কামনা করছে জাতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিগাতলা দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিজানুর রহমান। এতে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান হিরা, গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মমিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেনসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন

শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নকলা উপজেলায় অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চিথলিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ ক্যাম্পে মেডিসিন, চর্ম-যৌন, চক্ষু, ডেন্টাল, শিশু ও গাইনি রোগসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ের সুবিধা থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতিকুর রহমান সুমনের সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুন
language Change