তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

ইয়াবাকাণ্ডে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

ইয়াবাকাণ্ডে ৮ পুলিশ সদস্য বরখাস্ত
পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম সংবাদদাতাঃ

চট্টগ্রামে বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনার প্রাথমিক প্রমাণ মেলায় বাকলিয়া থানার আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, বাকলিয়া থানার এসআই মোহাম্মদ আল-আমিন সরকার ও মোহাম্মদ আমির হোসেন, এএসআই সাইফুল আলম, মো. জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন ও এনামুল হক এবং কনস্টেবল মো. রাশেদুল হাসান ভূঞা ও উম্মে হাবিবা স্বপ্না। আমিনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াবা আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় সিএমপি কমিশনারের নির্দেশে একটি অভ্যন্তরীণ তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় আট পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা লাইনে সংযুক্ত থাকবেন।

নগরীর কর্ণফুলী তৃতীয় সেতু এলাকার চেকপোস্টে ৮ ডিসেম্বর রাতে ওই পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্য কক্সবাজারের একজন বিচারকের গানম্যান। এ নিয়ে পরে দুটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, চেকপোস্টে তল্লাশীর সময় পাওয়া ইয়াবাসহ ওই পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়া হয়।

প্রতিবেদনে ঘটনার বর্ণনা দিয়ে বলা হয়, বাকলিয়া থানাধীন কর্ণফুলী তৃতীয় সেতু এলাকার চেকপোস্টে ৮ ডিসেম্বর রাত ২টার দিকে ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালানো হয়। এতে ইমতিয়াজ হোসেন নামের এক পুলিশ সদস্যের কাছ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে ওই ইয়াবা গায়েব করা হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রকাশিত প্রতিবেদন দুটিতে ইমতিয়াজ হোসেনের পরিচয় দেওয়া হয় কক্সবাজার জেলা আদালতের এক বিচারকের গানম্যান হিসেবে।

ইমতিয়াজ কক্সবাজার থেকে ৮ ডিসেম্বর রাতে ছেড়ে আসা বাসটির যাত্রী ছিলেন এবং তার কাছ থেকে জব্দ করা ইয়াবার বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা বলে প্রতিবেদনে দাবি করা হয়। এ সংবাদ দেখে গত ২৩ ডিসেম্বর ট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে মামলা করেন। এ বিষয়ে তদন্ত করে ১২ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনারকে (দক্ষিণ) নির্দেশ দেন তিনি। আদেশে বলা হয়, ঘটনাস্থলে ওই তারিখে চেকপোস্ট ডিউটিতে কোন কোন পুলিশ সদস্য কর্মরত ছিলেন তাদের নাম, ডিউটি রেজিস্ট্রার ও সিসি কপি সংগ্রহ করতে হবে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কোন বাসে তল্লাশী করা হয়, তল্লাশীকালে পুলিশ পরিচয়দানকারী ইমতিয়াজ হোসেনের কাছ থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা আটক হয়েছিল কিনা এবং উক্ত ব্যক্তিকে মাদকসহ আটকের পর ছেড়ে দেয়া হয়েছে কিনা? তাও তদন্ত করতে বলা হয়েছে আদালতের আদেশে। তদন্তকারীকে স্বাধীন তদন্ত করার নির্দেশনা দিয়ে আদেশে বলা হয়, প্রতিবেদনকারী সাংবাদিকদের, বাস চালক, সুপারভাইজার ও হেলপারের সাক্ষ্যগ্রহণ করতে হবে। ঘটনার কোন প্রত্যক্ষদর্শী পাওয়া গেলে তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কার কা ভূমিকা ছিল এবং বাকলিয়া থানার ওসি কেন আলামত উদ্ধার হওয়ার পরও মামলা রেকর্ড করেন নাই তার কারণ অনুসন্ধান করতে বলা হয়েছে আদেশে। পাশাপাশি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বর্ণিত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত না করার কারণ এবং আলামত গোপনে অন্যত্র হস্তান্তর করে অভিযুক্ত ব্যক্তিকে কোন ধরণের বেআইনি সুবিধা প্রদান করা হয়েছে কিনা তাও তদন্ত করতে বলা হয়েছে আদালতের আদেশে।

এছাড়া ইয়াবাগুলো বর্তমান অবস্থান কোথায়, কার নির্দেশে ও কার হেফাজতে আছে তা যাচাই করতে তদন্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছে আদালত। ওই ঘটনায় দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা কোনো গুরুতর অবহেলা ও ক্ষমতার অপব্যবহার করেছে কিনা তা তদন্ত করতে নির্দেশ দিয়েছে আদালত।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেঘনায় এক শিক্ষা প্রতিষ্ঠানে চলছে সার্টিফিকেট বানিজ্য

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা মেঘনা উপজেলার মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের নামে প্রসংশাপত্র, সার্টিফিকেট ও মার্কশীট বানিজ্যের অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমি ২০২১ সালে এসএসসি পাশ করেছি। কিন্তু সাংসারিক জীবনে চলে আসার কারণে আমি পড়াশোনা স্থগিত করে দেই। যার ফলে এতদিন সার্টিফিকেট স্কুল থেকে উঠাইনি। আমি আবার পড়াশোনা করব, তাই আমার সার্টিফিকেট প্রয়োজন। সেজন্য সার্টিফিকেট দুইশত টাকা দিয়ে উঠিয়ে নিয়ে আসি। কিন্তু ভুল করে মার্কশীট উঠাতে মনে না থাকার কারণে পরবর্তীতে আমার মা ও ছোট বোনকে মার্কশীট উঠানোর জন্য ঐ স্কুলে পাঠাই। মার্কশীট উঠাতে গেলে আমার মায়ের কাছে তারা পাঁচশত টাকা চায়। আমার মা কাকুতি মিনতি করে তিনশত টাকা দিয়ে মার্কশীট উঠিয়ে নিয়ে আসে। এ বিষয়ে জানতে চাইলে প্রিন্সিপাল আব্দুর রউফ মুঠোফোনে অস্বীকার করে বলেন, আমরা

আরও পড়ুন
language Change