তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ইয়াবাকাণ্ডে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

ইয়াবাকাণ্ডে ৮ পুলিশ সদস্য বরখাস্ত
পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম সংবাদদাতাঃ

চট্টগ্রামে বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনার প্রাথমিক প্রমাণ মেলায় বাকলিয়া থানার আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, বাকলিয়া থানার এসআই মোহাম্মদ আল-আমিন সরকার ও মোহাম্মদ আমির হোসেন, এএসআই সাইফুল আলম, মো. জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন ও এনামুল হক এবং কনস্টেবল মো. রাশেদুল হাসান ভূঞা ও উম্মে হাবিবা স্বপ্না। আমিনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াবা আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় সিএমপি কমিশনারের নির্দেশে একটি অভ্যন্তরীণ তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় আট পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা লাইনে সংযুক্ত থাকবেন।

নগরীর কর্ণফুলী তৃতীয় সেতু এলাকার চেকপোস্টে ৮ ডিসেম্বর রাতে ওই পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্য কক্সবাজারের একজন বিচারকের গানম্যান। এ নিয়ে পরে দুটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, চেকপোস্টে তল্লাশীর সময় পাওয়া ইয়াবাসহ ওই পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়া হয়।

প্রতিবেদনে ঘটনার বর্ণনা দিয়ে বলা হয়, বাকলিয়া থানাধীন কর্ণফুলী তৃতীয় সেতু এলাকার চেকপোস্টে ৮ ডিসেম্বর রাত ২টার দিকে ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালানো হয়। এতে ইমতিয়াজ হোসেন নামের এক পুলিশ সদস্যের কাছ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে ওই ইয়াবা গায়েব করা হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রকাশিত প্রতিবেদন দুটিতে ইমতিয়াজ হোসেনের পরিচয় দেওয়া হয় কক্সবাজার জেলা আদালতের এক বিচারকের গানম্যান হিসেবে।

ইমতিয়াজ কক্সবাজার থেকে ৮ ডিসেম্বর রাতে ছেড়ে আসা বাসটির যাত্রী ছিলেন এবং তার কাছ থেকে জব্দ করা ইয়াবার বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা বলে প্রতিবেদনে দাবি করা হয়। এ সংবাদ দেখে গত ২৩ ডিসেম্বর ট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে মামলা করেন। এ বিষয়ে তদন্ত করে ১২ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনারকে (দক্ষিণ) নির্দেশ দেন তিনি। আদেশে বলা হয়, ঘটনাস্থলে ওই তারিখে চেকপোস্ট ডিউটিতে কোন কোন পুলিশ সদস্য কর্মরত ছিলেন তাদের নাম, ডিউটি রেজিস্ট্রার ও সিসি কপি সংগ্রহ করতে হবে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কোন বাসে তল্লাশী করা হয়, তল্লাশীকালে পুলিশ পরিচয়দানকারী ইমতিয়াজ হোসেনের কাছ থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা আটক হয়েছিল কিনা এবং উক্ত ব্যক্তিকে মাদকসহ আটকের পর ছেড়ে দেয়া হয়েছে কিনা? তাও তদন্ত করতে বলা হয়েছে আদালতের আদেশে। তদন্তকারীকে স্বাধীন তদন্ত করার নির্দেশনা দিয়ে আদেশে বলা হয়, প্রতিবেদনকারী সাংবাদিকদের, বাস চালক, সুপারভাইজার ও হেলপারের সাক্ষ্যগ্রহণ করতে হবে। ঘটনার কোন প্রত্যক্ষদর্শী পাওয়া গেলে তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কার কা ভূমিকা ছিল এবং বাকলিয়া থানার ওসি কেন আলামত উদ্ধার হওয়ার পরও মামলা রেকর্ড করেন নাই তার কারণ অনুসন্ধান করতে বলা হয়েছে আদেশে। পাশাপাশি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বর্ণিত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত না করার কারণ এবং আলামত গোপনে অন্যত্র হস্তান্তর করে অভিযুক্ত ব্যক্তিকে কোন ধরণের বেআইনি সুবিধা প্রদান করা হয়েছে কিনা তাও তদন্ত করতে বলা হয়েছে আদালতের আদেশে।

এছাড়া ইয়াবাগুলো বর্তমান অবস্থান কোথায়, কার নির্দেশে ও কার হেফাজতে আছে তা যাচাই করতে তদন্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছে আদালত। ওই ঘটনায় দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা কোনো গুরুতর অবহেলা ও ক্ষমতার অপব্যবহার করেছে কিনা তা তদন্ত করতে নির্দেশ দিয়েছে আদালত।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৬০০০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) মোঃ নাসিম উদ্দিন, যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), কাজী রমজানুল হক সহ যাত্রাবাড়ী থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগে গতকাল বুধবার (২৫ জুন) রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন,  মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা- মৃত কাউয়ুস, সাং- ২৫ দক্ষিণ গোরান, থানা- খিলগাঁও, জেলা- ঢাকা ও মোঃ জিহাদ (২০), পিতা- মোঃ জহির উদ্দিন, সাং- ৯৯/২ সিদ্দিক বাজার, থানা- বংশাল, জেলা- ঢাকা। এসময় তাদের নিকট থেকে ৬,০০০ (ছয় হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১৮,০০,০০০/- (আঠার লক্ষ) টাকা। উদ্ধারকৃত ইয়াবা সংক্রান্তে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলার রুজু করা হয়েছে। যাত্রাবাড়ী থানার মামলা নং ৭৩, তারিখঃ ২৬/০৬/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮

আরও পড়ুন
language Change