তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়। এ ঘটনার পরিকল্পনাকারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী। তার নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করেন। এ ঘটনায় করা মামলায় ফয়সাল, তাইজুলসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

হাদিকে গুলির ঘটনার ২৫ দিন এবং তাঁর মৃত্যুর ১৯ দিনের মাথায় গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তদন্ত ও অভিযোগপত্র জমার ক্ষেত্রে তাড়াহুড়া করা হয়েছে কিনা এমন প্রশ্নে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, কোনো তাড়াহুড়া করা হয়নি।

এদিকে অভিযোগপত্র সম্পর্কে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, সরকার বলেছে একজন ওয়ার্ড কমিশনার নাকি ওসমান হাদিকে গুলি করার নির্দেশ দিয়েছে। এ কারণে ফয়সাল করিম মাসুদ খুন করেছে। এটা তো পাগলেও বিশ্বাস করবে না। হাদিকে খুনের সঙ্গে একটা পুরো চক্র জড়িত। এই খুনের পেছনে রাষ্ট্রযন্ত্র জড়িত। তাদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না। যেই চার্জশিটে তাদের নাম নেই, সেই চার্জশিট মানি না।

হাদি হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে গতকাল বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিবিপ্রধান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যক্কারজনক এই হত্যাকাণ্ড ঘটে। তদন্তে জানা যায়, হাদি নতুন ধারার রাজনীতি শুরু করছিলেন। তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিগত সময়ের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সভা-সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনামূলক জোরালো বক্তব্য রেখে আসছিলেন। এর ফলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়। হাদিকে গুলি করা এজাহারভুক্ত পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। ফয়সাল ও তার প্রধান সহযোগী আলমগীর হোসেনকে পালাতে সার্বিক সহায়তা করেন তাইজুল ইসলাম চৌধুরী। আসামিদের রাজনৈতিক পরিচয় এবং নিহতের বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য থেকে এটা পরিষ্কার, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হত্যাকাণ্ড।

অতিরিক্ত কমিশনার আরও জানান, সার্বিক তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ এবং গ্রেপ্তার আসামিদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, প্রত্যক্ষ-পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি ঘটনাস্থল ও প্রাসঙ্গিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, উদ্ধার আগ্নেয়াস্ত্র, বুলেট ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা করে আসামিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে গ্রেপ্তার ১১ ও পলাতক ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই মামলার বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে বা অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে, তাদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে।

শুটার ফয়সাল, তাকে বহনকারী মোটরসাইকেলের চালক আলমগীর ও পরিকল্পনাকারী তাইজুল ছাড়া অন্য আসামিদের কার কী ভূমিকা ছিল, তা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে দুই আসামিকে অবৈধভাবে সীমান্ত পার হতে সহায়তা করেন ফিলিপ স্নাল, ফয়সালকে বাসায় আশ্রয় দেন ও অস্ত্র সংরক্ষণ করেন তার ভগ্নিপতি মুক্তি মাহমুদ, বোন জেসমিন আক্তার; হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন, অস্ত্র রক্ষণাবেক্ষণ ও স্থানান্তরে যুক্ত ছিলেন ফয়সালের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম; তাকে পালানোর জন্য অর্থ সহায়তা দেন স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, অস্ত্র নরসিংদীতে বহন করে নিয়ে যান সাহেদার বড় ভাই ওয়াহিদ আহমেদ শিপু, হত্যার পরিকল্পনা সম্পর্কে অবহিত ছিলেন ফয়সাল ও আলমগীরের বান্ধবী মারিয়া আক্তার লিমা, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল সরবরাহ করেন ফয়সালের বন্ধু মো. কবির, সীমান্ত পার হতে সহায়তা করেন নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও, সঞ্জয় চিসিম, হত্যাকাণ্ডের পরিকল্পনা ও সহায়তা করেন তাইজুলের ভগ্নিপতি আমিনুল ইসলাম ওরফে রাজু এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলি হেফাজতে রেখেছিলেন মো. ফয়সাল। তাদের মধ্যে ফয়সাল করিম, আলমগীর, তাইজুল, মুক্তি মাহমুদ, জেসমিন ও ফিলিপ পলাতক।

এদিকে শুটার ফয়সাল সম্প্রতি একাধিক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি দুবাইয়ে আছেন এবং র‍্যাবের এক সদস্য ও এক সোর্স তাকে পালাতে সহায়তা করেন বলেও দাবি তার। এ বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় ফয়সালের ভিডিও আসল বলেই মনে হয়েছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনও আসেনি। তবে তিনি দুবাইয়ে থাকার যে দাবি করছেন, সেটি ঠিক নয়।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তকালে উদ্ধার হওয়া অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে, সেই অস্ত্র ব্যবহার করেই হাদিকে গুলি ছোড়া হয়। এর আগে ফয়সাল ও আলমগীরকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী দুজনকে মেঘালয় ও পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছিল। সেই তথ্য সঠিক বলে জানায় ডিবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক সমকালকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে কত দ্রুত অভিযোগপত্র দাখিল করতে পারে, এটি একটি উদাহরণ। তবে তাড়াতাড়ি তদন্ত শেষ করতে গিয়ে জড়িত কোনো ব্যক্তি বা গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে গেল কিনা, সেই প্রশ্নও থাকতে পারে। হত্যার প্রেক্ষাপটের সঙ্গে অভিযুক্তদের যোগসূত্র পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করা হলে বিষয়টি মানুষের কাছে স্পষ্ট হবে।

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা অবস্থায় তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৪ ডিসেম্বর রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি। এর মধ্যে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে হাদির মৃত্যু হয়। এরপর ২০ ডিসেম্বর আগের মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। তদন্ত শেষে গতকাল মামলাটির অভিযোগপত্র দিল পুলিশ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ আবু আবিদ

মোহাম্মদ মাসুদ : বিশিষ্ট সমাজকর্মী ও সাংবাদিক মুহাম্মদ আবু আবিদ ‘কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গনমাধ্যম ও সোশাল মিডিয়া) হিসেবে নিয়োগ করেছে সরকার। গত ১৫ ই এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় এর প্রশাসন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মোঃ সাইফ উদ্দিন গিয়াস স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মুহাম্মদ আবু আবিদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা এবং অস্তিত্বহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা/উদ্যোগ গ্রহন করবেন। এই নিয়োগের শর্তসমূহ উক্ত নিয়োগপত্র দ্বারা নির্ধারিত বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। মুহাম্মদ আবু আবিদ বর্তমানে একজন জনপ্রিয় সমাজকর্মী, তরুণ সাংবাদিক এবং তারুণ্যের অনুপ্রেরণা। সমাজ পরিবর্তনের লক্ষ্যে মুহাম্মদ আবু আবিদ প্রতিষ্ঠা করেছেন সামাজিক সংগঠন “দূর্বার তারুণ্য ফাউন্ডেশন”। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অল্প

আরও পড়ুন
language Change