তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

গেঁটে বাত(রিউমাটয়েড আর্থ্রাইটিস)এর আধুনিক চিকিৎসা এবং স্থায়ী সমাধান

গেঁটে বাত(রিউমাটয়েড আর্থ্রাইটিস)এর আধুনিক চিকিৎসা এবং স্থায়ী সমাধান
পাঠক সংখ্যা
638

মিম আক্তারঃ

গেঁটে বাত (Gout) এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস (RA) দুটি ভিন্ন ধরনের বাতের রোগ, যদিও দুটিই জয়েন্টে ব্যথা, ফোলা ও প্রদাহ সৃষ্টি করে; গেঁটে বাত হয় রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ায়, যা সাধারণত বুড়ো আঙুলে হঠাৎ তীব্র ব্যথা করে, আর রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি অটোইমিউন রোগ যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের টিস্যুতে আক্রমণ করে, সাধারণত হাত, পা ও কব্জির মতো ছোট জয়েন্টগুলোতে ধীরে ধীরে শুরু হয় এবং দীর্ঘস্থায়ী হয়। RA-এর কারণে জয়েন্ট ছাড়াও ত্বক, চোখ, ফুসফুস, হৃৎপিণ্ড ইত্যাদি অঙ্গও ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং এর কোনো নিরাময় না থাকলেও সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণ করা সম্ভব।

ডা: মঞ্জুর এ খোদা, একজন ইন্টারভেনশনাল রিউমাটোলজিস্ট এবং স্টেম সেল বিশেষজ্ঞ, রোগীদের কাছে এই থেরাপিগুলো আনার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন। তিনি “গেঁটে বাত” এর আধুনিক চিকিৎসা সর্ম্পকে আর্টিকেল প্রকাশ করেন।

তিনি বলেন, যত ধরনের বাতব্যাথা আছে , এগুলোর মধ্যে বয়স ও লিঙ্গ নির্বিশেষে যে রোগটি বেশি দেখা যায় তার নাম গেঁটে বাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। এদিকে শিশুদের গলার ইনফেকশন পরবর্তী যে রিউমাটিক জ্বর হয় তার সাথে অনেকে গুলিয়ে ফেলেন কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা ধরনের রোগ। সাধারণভাবে মানুষের মধ্যে প্রথাগত ধারণা রয়েছে যে শুধুমাত্র গিটে গিটে ব্যাথাই বোধকরি বাতব্যাথার একমাত্র লক্ষণ এবং আরেকটি বদ্ধমূল ধারণা এই বাতরোগ এটি শুধুমাত্র প্রবীণ বা বয়স্কদের ই হয়ে থাকে, অন্যকারো নয়।

গেঁটেবাত(রিউমাটয়েড আর্থ্রাইটিস) এর কারণ বিশ্লেষণ: প্রথমে এটা জানা প্রয়োজন যে বাতবিজ্ঞান,(রিউমাটলজির)ভিত্তি কি?

সাধারণত মানব শরীরে বহিরাগত কোন রোগজীবাণু যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করলে, শরীরের প্রহরীকোষ বা বিপদ সংকেতব্যবস্থা সেটি টের পায় এবং এসবের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থা হিসেবে রক্তে ‍‍‍‍‌‌‍”এন্টিবডি” নামে এক ধরনের প্রোটিন তৈরী করে যা এসব জীবাণু কোষ বা ক্যান্সার কোষ ধ্বংস করে মানব দেহে এসব ইনফেক্শন বা সংক্রামক ব্যাধি থেকে রক্ষা করে। তবে জীবাণু প্রতিরোধী এসব উপকারী এন্টিবডি শুধুমাত্র শরীরে প্রবেশকৃত শত্রুর বিরুদ্ধে ক্রিয়াশীল থাকার কথা। কিন্তু জিনগিত ত্রুটির কারনে বা শরীরে কোন দীর্ঘমেয়াদি দূষক বা জীবাণু প্রবেশের ফলে উপকারী ক্ষতিকর ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে তার প্রতিক্রিয়া হিসেবে এই ধরনের এন্টিবডিগুলোর শরীরের সুস্থকোষ যেমন, অস্থিসন্ধি, মেরুদন্ড, রক্তনালী, স্নায়ু, লালাগ্রন্থি, ফুসফুস, কিডনি, ত্বক, এমনকি মস্তিষ্ক ও চোখ আক্রমন করে এবং প্রদাহ তৈরি কের। এই প্রদাহের ফলেই মূলত গিটে ব্যথা সহ অন্যান্য লক্ষণ তৈরি করে। এর ফলে অস্থি সন্ধির নাড়নক্ষমতা হ্রাস পায় এবং সেখানে আনুষঙ্গিক গাঠনিক উপাদান হিসেবে যে লিগামেন্ট গুলো থাকে সেগুলোতেও প্রদাহ ছড়িয়ে পড়ে। এরূপ ঘটনা কে বলে অটোইমিউন রোগ বা শরীরের ইমিউন সিস্টেম নিজের বিরুদ্ধে নিজেই কাজ করে ধংসলীলা ঘটাচ্ছে এবং অঙ্গসমূহে অতিরিক্ত প্রদাহ সৃষ্টি করার মাধ্যমে ব্যথা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ক্ষরণ বাড়িয়ে দিয়ে শারীরিক কষ্ট বা লক্ষণ সৃষ্টি করে।

অটোইমিউন কারণে সৃষ্ট গেতে বাত রোগের নাম, বয়স ও লক্ষণ জেনে নেই-

গেঁটে বাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস : সকালে ঘুম থেকে ওঠার পর হাত-পা এর আঙ্গুল, কব্জি বা গোড়ালি সন্ধি গুলোর ব্যথা থাকে জোড়ায় জোড়ায়। ধীরে ধীরে হাত পা নড়াচাড়া করে সচল করলে ঘন্টাখানেক পর ব্যথার হ্রাস পায়। এছাড়াও হাত-পায়ে ঝি-ঝি অনুভূতি হতে পারে, চোখে প্রদাহ ও লাল হতে পারে, এমনকি করোনারী প্রদাহের হলে হৃদরোগ পর্যন্ত হতে পারে।

এই রিউমাটয়েড বাত কিশোর-কিশোরী,যুবক-যুবতী থেকে মধ্যবয়স বা বৃদ্ধবয়স যেকোনো সময় হতে পারে। আবার কৈশোরে এই বাত হলে একে বলে জুভেনাইল আর্থ্রাইটিস। রোগ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষায় বিশেষ অ্যান্টিবডির উপস্থিত দেখা হয় যেমন,RA Test, Anti CCP Antibody এবং সংশ্লিষ্ট হাত বা পায়ের এক্সরে করে বিশেষ ধরনের ক্ষত আছে কিনা তা যাচাই করে তবেই নিশ্চিত হওয়া যায় যে আসলে গেঁটে বাত নাকি অন্য কোনো ধরনের বাতব্যথা যেমন, চর্মরোগ জনিত ব্যথা(সোরিয়াটিক বাত ব্যথায় অনুরূপ লক্ষণ হয়ে থাকে তবে ব্যথার তীব্রতা ও এক্সরে তে ক্ষয়ের অবস্থান আঙ্গুলের শেষ গিটে বা Distal Interphalangeal joint এ পাওয়া যায়।)

গেঁটেবাত এর আধুনিক চিকিৎসা :
বাত রোগের চিকিৎসা প্রথাগতভাবে স্টেট স্টেরয়েড ধরনের ব্যথা নাশক প্রয়োগ আর মুখে খাওয়ার সাধারণ প্রদাহ বিনাশী বড়ির মধ্যেই সীমাবদ্ধ নেই। আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি প্রয়োগ করে যেমন রক্তপরীক্ষা ও ডি এন এ পিসিআর পরীক্ষার মাধ্যমে এসব রোগ এখন আর অজানা থাকছে না,সম্পূর্ণ ডায়াগনসিস করা সম্ভব হচ্ছে, তেমনি এখন আধুনিক চিকিৎসা ব্যবহার মাধ্যমে রোগলক্ষণ প্রশমিত করা সম্ভব। এছাড়াও সহযোগী চিকিৎসা ব্যবস্থা হিসেবে বিভিন্ন ফিজিওথেরাপি (হস্তগত ব্যায়াম ও প্রযুক্তিগত মেশিনের মাধ্যমে আক্রান্ত অস্থিসন্ধিকে নমনীয় করা হয়)
প্রয়োগ করে বাত উপশম করা যায়। পাশাপাশি বাত প্রতিরোধে খাদ্যাভ্যাসে একটি বিশাল ভূমিকা রয়েছে যেমন, ১. হলুদ ২. কিউকারিমন ৩. গ্রিন টি বা কেটেকিন ৪. আনারস ৫. চেরি ফল বা এর রস ৬.টক ফল মালটা, কমলা, লেবু ৭. যে কোনো বেরি স্ট্রবেরি, ব্লুবেরি বা মালবেরি ৮.গাজর ৯.অলিভ অয়েল বা জলপাই তেল ১০. মোটা শশা বা হোল গ্রেইন বা ওলসা এগুলো বাত বা প্রদাহ প্রতিরোধী খাবার হিসেবে গবেষণায় প্রমাণিত।

আধুনিক চিকিৎসা বলতে যা বোঝানো হচ্ছে :

ক. বায়োলজিক চিকিৎসা- সাধারণ বাংলায় বলতে কাঁটা দিয়ে কাঁটা তোলা,এর অর্থ যেসব এন্টিবডি রক্তে বেশি মাত্রায় থাকে বলে অটো ইমিউন বাত রোগ হচ্ছে সেসব এন্টিবডির বিরুদ্ধে মনোক্লোনাল এন্টিবডি প্রয়োগ করে রক্তে থাকা ক্ষতিকর বাতসৃষ্টিকারী এন্টিবডি ধ্বংস করা হচ্ছে। এগুলো বিশেষ ধরনের ব্যাথামুক্ত ইনজেকশন ত্বকের নিচে বা শিরা পথে দিলে রোগ উপশম হয়।

খ. পিআরপি- আঘাত জনিত বা ক্ষয়জনিত অস্টিওআর্থাইটিস এবং ডায়াবেটিস জনিত কাঁধের ব্যথায় যুগান্তকারী চিকিৎসা পিআরপি। রোগীর রক্ত থেকে ছাঁকনকৃত রক্তের হলুদ অংশের মধ্যে যে অনুচক্রিকা থাকে তাকে পৃথক করে, এই হলুদ তরল টি আক্রান্ত অস্থিসন্ধির মধ্যে প্রবেশ করানো হয়। রক্তের অনুচক্রিকার মধ্যে থাকা পুষ্টিকর উপাদান বা গ্রোথফ্যাক্টর ক্ষয় হয়ে যাওয়া অস্থিসন্ধির পূর্ণজাগরণের খাদ্য হিসেবে কাজ করে ব্যথা নিরাময় করে।

গ. স্টেম সেল থেরাপি- ক্ষয়িষ্ণু অস্থিসন্ধিকে আবার পুনর্জাগরণী প্রক্রিয়ার মাধ্যমে সচল করা সম্ভব।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সকল গবেষণা স্টেম সেল কে ঘিরে। রোগীর অস্থিমজ্জা বা চর্বির মধ্যে জমে থাকা স্টেম কোষ বা মাতৃ কোষগুলোকে বিশেষ প্রক্রিয়ায় ছাঁকন করে সেই বিশুদ্ধ স্টেম সেল তরল আক্রান্ত অস্থিসন্ধি বা অঙ্গে প্রতিস্থাপন করলে সেই সঙ্গে নতুনভাবে কোষ বিভাজনের ফলে আক্রান্ত অস্থিসন্ধি পুনরায় নড়নক্ষমতা ফিরে পাচ্ছে।

ঘ. প্রোবায়োটিক থেরাপি – বলা হয়ে থাকে, সচল অটোইমিউন বাতের উৎস পরিপাক নালীতে ক্ষতিকর ব্যাকটেরিয়া আধিক্য আর উপকারী ব্যাকটেরিয়া হ্রাস পাওয়া। তাই উপকারী ব্যাকটেরিয়া খাদ্যে গ্রহণের মাধ্যমে রক্তে এন্টিবডি তৈরির প্রবণতা কমানো যায়।

এইসমস্ত আধুনিক চিকিৎসা গুলোর কোনটি কোন ধরনের রোগীর জন্য প্রযোজ্য তা রোগীর রোগের অবস্থা জটিলতা ও রোগীর অর্থনৈতিক অবস্থার সাথে সঙ্গতি রেখে নির্ধারণ করবেন ইন্টারভেনশনাল রিউমাটোলজিস্ট। তাই বিচলিত না হয়ে বাত রোগের যে কোনো লক্ষণ অনুভব করলেই পরামর্শ নিন একজন রেজিস্টার্ড বাত ব্যথা বিশেষজ্ঞের।

ডা: মঞ্জুর এ খোদা

এমবিবিএস (আর ইউ),এমআরসিপি(লন্ডন,ইউকে)
ইউলার ইসিআরডি ইন রিউমাটোলজি, সুইজারল্যান্ড।
এম এ সি পি,(ইউ এস এ), ডিপ্লোমা অফ আমেরিকান বোর্ড অফ রিজেনারেটিভ মেডিসিন। (এবিআরএম,ইউ এস এ)
ইন্টারভেনশনাল রিউমাটোলজি(বাত)বিশেষজ্ঞ ও স্টেমসেল বিশেষজ্ঞ।
কনসালটেন্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা।
ইন্টারভেনশনাল রিউমাটোলজিস্ট, আমেরিকান ওয়েলনেস সেন্টার, প্রগতি সরণি, ঢাকা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক ॥ ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ভূ-কম্পনটি আঘাত হানে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই। এক প্রতিবেদনে রয়টার্স বলছে, বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কাছে সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এদিকে চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলছে,ইন্দোনেশিয়া সুমাত্রার পশ্চিম উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। প্রাথমিকভাবে ২.৬৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫.৯৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানা গেছে। এর আগে বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত

আরও পড়ুন
language Change